জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি, রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে। অন্যদিকে ঢাকা
নওগাঁর আত্রাইয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাইয়ের বীজ এবং সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এই বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক,ভাইস চেয়ারম্যান
কুমিল্লা দেবীদ্বারে হতদরিদ্র পরিবারের রোগীদের মাঝে চিকিৎসা সামগ্রী (নেবুলাইজার) বিতরণ করেছে গংগা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। মঙ্গবার দুপুরে উপজেলার জাফরগন্জ ইউনিয়নের বিষ্ণুপুর তাওহীদ আল রাহমান হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্স অডিটোরিয়ামে দরিদ্র শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর পরিবারের মাঝে ওই চিকিৎসা সামগ্রি বিতরণ করা হয়েছে। গংগা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন'র চেয়ারম্যান মোজাম্মেল হক ভূইয়ার সভাপতিত্বে ও কুয়েত প্রবাসী কাজী রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত ওই চিকিৎসা সামগ্রি বিতরণ
বিয়ের পর ধর্ষণ নিয়ে ‘পেয়ারার সুবাস’ শিরোনামে সিনেমা নির্মাণ করেছেন নন্দিত পরিচালক নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জয়া আহসান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি এতটুকু বলতে পারি, অসাধারণ গল্পের দুর্ধর্ষ সিনেমা হতে যাচ্ছে এটি। আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন, এ ধরনের বিষয় সাধারণত কেউ স্পর্শ করে না। কেউ এমন গল্পের
ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর জামতলা পাড়ায় রাস্তা দখল করে নকশা বহির্ভুত বাড়ি তৈরীর অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবেশিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। পাড়ার গন্যমান্য ব্যক্তিরা তিন ফুট জায়গা ছেড়ে বাড়ি করার পরামর্শ দিলেও গায়ের জোরে পাকা ভবন তুলে জনসাধারণের যাতায়াতের পথ সংকীর্ন করা হচ্ছে। নকশা বহির্ভুত বাড়ি করার অভিযোগ পেয়ে ঝিনাইদহ পৌরসভার নকশা ও জরিপ বিভাগ কাজ বন্ধ করে দিয়েছে। সরজমিন
”সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা
বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর আমানগঞ্জ খালে সাতার কেটে পারাপারের সময় নিখোঁজ স্কুল ছাত্র রিমন হাওলাদারের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। মঙ্গলবার দুপুরে খালের মধ্যে থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিমন কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে। সে বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, সোমবার দুপুরে সাতার কেটে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। গত সোমবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া এলাকার কাজিয়ার মোড় গ্রামে আগুন লাগার ঘটনা ঘটে। এতে আনুমানিক পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কাজিয়ার মোড় গ্রামের আজিজার রহমানের একটি ঘর, তার দুই ভাইয়ের দু'টি, বোনের একটি ও ছেলের একটি বাসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ঝিনাইদহ শহরের চাকলা পাড়ায় সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতের পিতা সত্য পদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাশও আহত হন। হামলার সময় স্থানীয় জনতা চাকলা পাড়ার বিমল দাসের ছেলে মিঠুন দাসকে গণপিটুনি দেয়। এলাকাবাসী জানায় জায়গা জমি নিয়ে হামলাকারী মিথুন দাশের
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশে দুর্নীতি জিরো টলারেন্স নিশ্চিত করতে চাই। থানাকে জনগণের আস্থা ও ভরসাস্থল করতে চাই। পুলিশের ভাবমূর্তি নির্ভর করে থানার ওপর। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও জনগণের কথা শুনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে মাঠ
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা শিশুর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও এক তরুণী। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) মধ্যরাতে ক্যাম্প ১৮ এর এইচ-৫২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ক্যাম্প-১৮ এর এইচ-৫২ ব্লকের মোহাম্মদ ইয়াছিনের মেয়ে তাসফিয়া (১১)। আহত
আগামী বছর পূর্ণ পরিসরে হজ হবে জানিয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজে ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে তার সঙ্গে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নব-নির্বাচিত কমিটির নেতাদের সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে গত হজে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল অপূর্ব (০৯) নামে এক শিশুর।মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই উপজেলার পারুলিয়া এলাকার মমিনুর ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, সকালে ঘরের ভিতরে খেলতে খেলতে হঠাৎ একটি ইলেকট্রিক সকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেয় অপূর্ব। এ সময় গুরুতর আহত
তৃতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। শরীরে জ্বর থাকায় গতকাল সোমবার টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডিএনসিসি মেয়র তার আশু
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। এটি হতে যাচ্ছে তার প্রথম বাংলাদেশ সফর। এ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে জ্বালানি আমদানি, বাংলাদেশি শ্রমিক
কিছুতেই নাগালে আসছে না নিত্যপণ্যের দাম। আদা, ডাল, রসুনসহ বেশ কিছু পণ্যের দাম আরও বেড়েছে গত এক মাসের ব্যবধানে। কিছু পণ্যের দাম আবার আগে থেকে বেড়ে স্থিতিশীল। সীমাহীন কষ্টে কাটছে নিম্ন আয়ের মানুষের। জীবন চালাতে তারা হিমশিম খাচ্ছেন। দামের বাড়বাড়ন্তে কিছু পরিবার তাদের খাদ্যতালিকা থেকে বেশ আগেই ছাঁটাই করেছেন আমিষের পরিমাণ। এর মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডিম-দুধের মতো প্রয়োজনীয় আমিষগুলোর
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ধ্যান বা মেডিটেশন চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও আত্মিকভাবে সুস্থ-সবল, দক্ষ যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।তিনি সোমবার রাজধানীর আইডিইবি ভবনে শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্ট-কোভিড টোটাল ফিটনেস চালুকরণ শীর্ষক প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দেশের প্রায় পাঁচ কোটি শিক্ষার্থীর ধ্যান চর্চায় অংশগ্রহণের
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় রোহিঙ্গাসহ ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা।মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে
দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল নতুন দামে ১৭৮ টাকায় বিক্রি হবে। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়।মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে নতুন দরে বিক্রি হবে বোতলজাত সয়াবিন তেল। সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়।ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, নতুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মণ্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি।এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাচ্চু ভুইয়া
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা।আজ মহানবমী।মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজধানীসহ সারাদেশের মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা।পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। এ ছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হবে আজ। আরও জানা যায়, মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে তিনি ঢাকায় ফেরেন।এর আগে, সোমবার (৩ অক্টোবর) ভোর ৪টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান ওয়াশিংটন ছাড়ে। ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেওয়া হয়। জাতিসংঘ স্থায়ী মিশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত প্রধানমন্ত্রীকে বিদায় জানিয়েছেন বলে নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিন মাইক্রোবাস যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১০ জন।মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাওইল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। অফিসার মোসাদ্দেক আলী জানান,
ফরজ ইবাদত, ঈমান গ্রহণ, নামাজ, হজ, কোরআন তেলাওয়াতসহ অনেক ইবাদতে অজু করা আবশ্যক। প্রিয় নবি বলতেন যার অজু নেই; তার নামাজ নেই। ফরজ ইবাদত ছাড়াও অজুর সঙ্গে নফল ইবাদতের মর্যাদাও অনেক বেশি। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অজুর শুরুতে এবং শেষে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন। অধিক গুরুত্বসহ অজুর অনেক ফজিলত ও আমল ঘোষণা করেছেন। অজুর ফজিলত বর্ণনায় অনেক হাদিস