রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে পাবনার জেলে আনন্দ হালদারের জালে ১১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ত থেকে সকাল সাড়ে ১০ টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। মৎস্য ব্যবসায়ী মো.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা গণতন্ত্রের জন্য হুমকি। তারা মার্কিন গণতন্ত্রের শত্রু।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উজ্জীবিতি করতেই বাইডেন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের গণতন্ত্রের জন্য
দাম। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ টাকা। এছাড়াও বাজারে বেড়েছে গুড়া দুধের দাম। আধা কেজি গুড়া দুধের প্যাকেট বিক্রি হচ্ছে ৪২৫ টাকায়। সপ্তাহ আগে আধা কেজি বিক্রি হত ৪০০ টাকায়।বাজারে ৭ টাকা বৃদ্ধির নতুন দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। ভোজ্যতেল লিটার বিক্রি হচ্ছে ১৯২ থেকে ১৯৫ টাকা। ১১ নম্বর বাজারের মুদি বিক্রেতা মো.
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরাজ-আফিফের ব্যাটে ভালোই সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু বড় লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার দুই ব্যাটার মেন্ডিস-শানাকার দারুণ ব্যাটিং শেষে ফার্নান্দোর ক্যামিও ইনিংসে আর পারল না সাকিবের দল। হারতে হয় ২ উইকেটে। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ২ উইকেটের পরাজয়ে সুপার ফোরে ওঠা হলো না বাংলাদেশের। খালি হাতেই দুবাই থেকে দেশে ফিরতে
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৫০ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬৫ জনের, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় দুই শ। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।য়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন। কারণ তিনি ক্ষমাশীল। ক্ষমা করতে ভালোবাসেন। কোরআনের সেই আয়াতেও তা পরিলক্ষিত হয়। যখন হজরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তখনও আল্লাহ তাআলা তাঁর প্রতি এতটাই দয়াপরবশ ছিলেন যে, হজরত আদম আলাইহিস সালামকে তিনি করুণার দৃষ্টিতে লক্ষ্য করে ক্ষমা প্রার্থনার কিছু কথা শিক্ষা দিয়েছিলেন। হজরত আদম আলাইহিস সালামও তা শিখে নিয়েছিলেন।
যতদূর নজর যায়, শুধুই জল-কাদা। রাস্তা না জলাশয় বোঝা দায়! সেই পথ ধরেই নিত্য ব্যাংক, স্কুল, হাসপাতাল সর্বত্র যেতে হয় মালদহের (Malda) মালতিপুরের চিলাপাড়ার বাসিন্দাদের। রাস্তার জেরে ভাঙছে বিয়েও! এ যেন নরকযন্ত্রণা! ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতিও মেলে ভুরিভুরি। কিন্তু মালদহের মালতিপুরের চিলাপাড়া এলাকার ২ কিলোমিটার রাস্তার অবস্থা বরাবরই কঙ্কালসার। অভিযোগ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নাকি একটু মাটিও পড়েনি ওই
নতুন উদ্যোগ, নতুন উদ্যম, নতুন প্রতিশ্রুতি আর নতুন কলেবরে বাজারে আসছে বাংলা দৈনিক নবপ্রকাশ। গণমাধ্যমের ভিড়ে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনার একটি নতুন দৈনিক হবে নবপ্রকাশ। পত্রিকাটি হবে আধুনিক। এর থাকবে অনলাইন ভার্শন। এরইমধ্যে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে ইউটিউব চ্যানেলেও। শাহিদুর রহমান শাহিদ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। তিনি বলেন, নতুন চ্যালেঞ্জ নিয়ে নব উদ্যমে কাজ শুরু করেছি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলে ২০২২-২৩ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঈশ^রবা গ্রামে রমজান আলীর ক্ষেতে রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, বিএসএফআইসি সদর দপ্তরের মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদ উল্লাহ, জি এম (কৃষি) মঞ্জুরুল হক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অপারেশন ডিরেক্টর চার্লস কাইলো, ডিরেক্টর মুবিনা আশাফ, জি
আলোচনা ও দোয়া মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাকিমপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বাংলাহিলি বাজার অস্থায় দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেইটে অভিযান চালিয়ে ১৯৮০ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ মাদক কারবারিকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মাদক কারবারি হলো, যশোর জেলার কোতয়ালী থানার উপশহর ১নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান মো. হুমায়ুন কবির অরফে রানা (৪৪)। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই নজরুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)
ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে হঠানোর দৃঢ় প্রত্যায় নিয়ে ঝিনাইদহে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল
সারাদেশের মত রাজবাড়ীর গোয়ালন্দে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ বাজার এলাকায় ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, কাউন্সিল মো. ফজলুল হক, পৌরসভার মহিলা
মানবদেহের জন্য অত্যান্ত উপকারী ফল অ্যাভোকাডো এখন ঝিনাইদহে চাষ হচ্ছে। জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের স্কুল শিক্ষক হারুন অর রশিদ মুছা বানিজ্যিক ভিত্তিতে আড়াই’শ অ্যাভোকাডো গাছ লাগিয়ে তাক লাগিয়ে দিয়ছেন। গাছগুলোতে ব্যাপক হারে ফল এসেছে। ক’দিন পরই এই ফল বিক্রি করা যাবে। ব্যাপক পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ ফলের চাষ বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়লেও অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ
শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে সুপার ফোর। এমন সমীকরণে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা। টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। দুই ওপেনার নাঈম শেখ, আনামুল হক ও সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা হয়েছে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের। বিস্তারিত আসছে...
দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর দেবীদ্বার পৌর এলাকার নিজ বাগান বাড়িতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডে গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল এর বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ
টান টান উত্তেজনার পর অবশেষে শান্তিপূর্ন ভাবে থানা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ (১লা সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বিএনপি। গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন
বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে একটি রাষ্ট্র এবং একটি দেশের মানুষের নাম এক সাথে উচ্চারন করা যায়। একটার বদলে আর একটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বার উপজেলার দুয়ারিয়া আব্দুল গফুর(এজি) মডেল একাডেমির মাঠে আয়োজিত শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে বিশিষ্ট শিক্ষাবিদ ও
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ম্যাচটিতে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪০ রানের হার দেখে মাঠ ছাড়ে হংকং। ম্যাচ হেরে হংকং দলের ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে তখন গ্যালারির দিকে ছুট দিলেন দলটির অন্যতম ক্রিকেটার কিঞ্চিত শাহ। গ্যালারিতে হংকংয়ের খেলা দেখতে উপস্থিত ছিলেন কিঞ্চিতের প্রেমিকা। ম্যাচ শেষে মাঠ থেকে সরাসরি গ্যালারিতে গিয়ে টিভি ক্যামেরার
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত শাওন (২০) স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ভাতিজা বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী। আজ বৃহস্পতিবার সকালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে রাবার
বরিশালের গৌরনদী উপজেলার টরকীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাস দুটির ২ চালকও রয়েছেন। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এদিকে দুর্ঘটনার পর বাস দুটি মহাসড়কের ওপর থাকায় উভয় প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টার চেষ্টায় সড়কে
নওগাঁর ধামইরহাটে খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে স্বল্পমূলে (ওএমএস) চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় সারাদেশের ন্যায় ধামইরহাট খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ধামইরহাট পৌরসভার ৩ টি কেন্দ্রে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ভূরুঙ্গামারী বাসষ্ট্যান্ড ও ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদ মোড় এলাকায় প্রতিদিন চার টন করে চাল খোলা বাজারে বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে পাঁচ দিন ছয়জন ডিলার পর্যায়ক্রমে