কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৫ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, বিএনপি অন্যতম প্রধান দল। তারা যেটা চাচ্ছে সে ব্যাপারে আমাদের কোনো রকম বাধা নেই। তাদের রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করার এখতিয়ার আমাদের নেই। আমরা কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনব না। অংশগ্রহণমূলক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে সাক্ষাৎ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি পৌঁছায়। এর আগে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত
মেঘনা নদী থেকে ভাসমান অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য লাশ ভোলা মর্গে প্রেরণ করেছে। কোস্টগার্ড ও পুলিশ সূত্র জানায় সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে এগারো টার সময় মেঘনা নদীর বাসনভাঙ্গা ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী এলাকায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে
ব্রাহ্মণবাড়িয়া- ৩১২ আসনের সাংসদ ও সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু মাও শিশুদেরকে ভালোবাসতেন। বঙ্গ বন্ধু কন্যা মমতাময়ী মা প্রধানমন্ত্রী মা ও শিশুদের জন্য যা কিছু করা দরকার সবই করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবরও রাখেন। তার প্রমাণ আমরাও দেশের মায়েরাও,এমন মা পেয়ে আমরা সত্যিই গর্বিত। সোমবার
টাঙ্গাইল জেলার সদর থানার বাজিতপুর হাটখোলা ও সাহাপাড়া হতে সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে চারটার সময় সংঙ্গবদ্ধ অপহরণকারী চক্রের ৭ সদস্যকে ০২টি সুইচ গিয়ার চাকু, ০১টি রশি, ০১টি গামছা, ০৪টি মোবাইল, ০৪টি সিমকার্ড, ০২টি হাত ঘড়ি, ০৩টি মোটর সাইকেল নগদ এগারো হাজার ত্রিশ টাকাসহ হাতে নাতে আটক করেছে টাঙ্গাইল র্যাব-১২। এ সময় অপহরণকারীদের কাছ থেকে অপহৃত হওয়া মোঃ আঃ রহিম (৪০)কে
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের সাথে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক কৃষি আমিনুল ইসলাম, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী (৫৫) কে আটক করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২ইং) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে বেলছড়ি ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড দেব মাষ্টারপাড়া এলাকায় ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ
কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিয়ার সহ দু'জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে দেবীদ্বার থানায় মাদক মামলা রুজু করে আসামি দু'জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। রোববার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার এর নেতৃত্বে এসআই মোঃ সালাহউদ্দিন শামীম সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার পৌর ২নং ওয়ার্ড ভিংলাবাড়ী এলাকার পান্নারপুল সিএনজি স্ট্যান্ড থেকে মাদক
টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড গাজীনগর মাষ্টার পাড়াস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী কুলছুম বেগম কে আটক করেছে থানা পুলিশ । রোববার (৪সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর দিক নির্দেশনা অনুযায়ী থানার সহকারি উপ-পরির্দশক (এএসআই) মোঃ কামরুল আরেফিন নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাজীনগর মাষ্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানাও করা হয়। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মসলেম শেখের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে ২ নভেম্বর ফতেপুর গ্রামের ৮ বছর বয়সী কণ্যা শিশুটি বাড়ির পাশে খেলা
সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেছেন ‘আপনারা ভোট দেন নাই, খোদা আমাকে এমপি বানিয়েছে’ । শনিবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুরে ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। ময়মনসিংহ: ২০১৪ সালের ৫ জানুয়ারিতে খোদা আমাকে এমপি বানিয়েছে, আপনারা না। কথা সত্য না মিথ্যা? আমাকে আপনারা ভোট দেন নাই, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ
মোংলা বন্দরের ইনারবারে চলমান ড্রেজিং প্রকল্পে বাঁধার সৃষ্টি করা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার ও ড্রেজিং চালু রাখার দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এ দাবীতে সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌরসভার সামনে এসে শেষ হয়।পরে সেখানে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন
মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ কাটা-ছেঁড়া করা হয় আদিকালের হাতুড়ি-বাটাল আর ছুরি-চাকু, প্লায়ার্স দিয়ে। ডিজিটাল এই যুগেও রাজবাড়ী জেলার একমাত্র মর্গের অবস্থার উন্নতি ঘটেনি। সনাতনী এই কায়দায় একটি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করতে সময় লাগে ঘণ্টার পর ঘণ্টা। এখনো এই মর্গে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে মৃতদের ময়নাতদন্ত। মরদেহ কাটার কাজে এখনো সম্বল রয়েছে হাতুড়ি-বাটালই। অথচ আধুনিক মর্গগুলোতে ইলেকট্রিক ‘স’ (করাত) ব্যবহার
ভ্যান থেকে পড়ে গিয়ে সিফাত হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজের পিছনে বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। সিফাত হোসেন ওই এলাকার আল আমিনের পুত্র ও রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সিফাতসহ কয়েকজন তাদের নিজস্ব একটি ভ্যান নিয়ে বাড়ির পাশে রাস্তায় চলাছিলো। এ সময় ভ্যান থেকে
দেশব্যাপী বিএনপি, জামাত শিবিরের কর্মকান্ড ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মিছিলটি পূর্বধলা বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের সময় দেশটির সঙ্গে সাতটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ড. মোমেন এসব কথা বলেন। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ৪ দিনের জন্য ভারতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরের বিস্তারিত তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন
বর্তমানে এতো ব্যস্ততার মাঝে নিজেকে পরিপাটি রাখা, নিজের ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখা। বিশেষ করে বিছানা পারিপাটি ও পরিচ্ছন্নতা রাখা খুবই কষ্ট সাধ্য ব্যপার মনে হয়। আর পরিচ্ছন্নার দিক দিয়ে কারা বেশি এগিয়ে ছেলেরা নাকি মেয়েরা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে বিছানায় ‘নোংরামি’-তে নাকি পুরুষদের চাইতে বেশ এগিয়ে মেয়েরা। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের স্বভাবকে একরোখা ভাবে দেখা যায় না। যে মানুষটি তার কাজের
সঙ্গী থাকতেও যে কারণে পুরুষরা অন্য নারীতে আকৃষ্ট হন একটি সম্পর্ক টিকে থাকে নারী-পুরুষ উভয়ের ভালোবাসা ও বিশ্বাসের উপর। স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা সবার মধ্যেই টুকটাক ঝামেলা হয়েই থাকে। তবুও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় সবকিছু ঠিক থাকার পরও কোনো কারণে হয়তো পুরুষ সঙ্গী নারী সঙ্গীকে ঠকান। তবে কেন এমন ঘটে, চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য কয়েকটি কারণ- >> যদি দু’জনের লক্ষ্য আলাদা
পরিবারের আর্থিক দুর্দশার কারণে ক্রিকেট খেলা ছেড়ে দিতে চাওয়া সেই মারুফা আক্তারই এখন জাতীয় দলে। দারুণ পারফরম্যান্সে স্বপ্নের ভুবনে পা রাখার সুযোগ পেয়ে গেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। অভাব-অনটনের সংসার। তিন বেলা খেয়ে বেঁচে থাকাই যেখানে সংগ্রামের মতো, সেখানে ক্রিকেট খেলাটা বিলাসিতা মনে হয়েছিল মারুফা আক্তারের কাছে। স্বপ্ন দূরে সরিয়ে রেখে করোনাকালে বাবার সঙ্গে হালচাষে ব্যস্ত হয়ে পড়েন নীলফামারীর সৈয়দপুরের
কানাডার কেন্দ্রীয় সাসক্যাচুয়ান প্রদেশে দফায় দফায় ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ টি বিভিন্ন স্থান থেকে হামলার শিকার ব্যক্তিদের পাওয়া গেছে। পুলিশ সন্দেহভাজন দুই হামলাকারীর নাম প্রকাশ করেছে। এদের একজন ড্যামিয়েন সান্দারসন (৩১) এবং অপরজন মাইলস সান্দারসন (৩০)। হামলার পর থেকে তারা পলাতক।
মানুষের ক্ষেত্রে সাধারণত প্রেম বিষয়টি একদম ব্যক্তিগত হয়ে থাকে। কিন্তু প্রেমে পড়লে যদি কোনো দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হয় তবে কেমন হবে? ঠিক ঘটনাই ঘটেছে ইসরায়েলে। দখলকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি নাগরিকের প্রেমে পড়লে বিদেশিদের অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা নতুন এক বিধিতে এমনটাই বলা হয়েছে। আজ থেকে পশ্চিম তীরে চালু হওয়া নতুন নিয়মের ধারা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিয়ের দাবিতে ছয়দিন ধরে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী (১৯)। সোমবার (৫ আগস্ট) সকালে চন্ডিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মতিউর রহমান সেজু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন তিনি। বাড়িতে প্রেমিকা আসার পর থেকে প্রেমিক পলাতক। অভিযুক্ত ব্যক্তি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের শাহেদ আলীর ছেলে আলিউর
রংপুরের তারাগঞ্জ উপজেলায় খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫জনসহ মোট আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। সোমবার (৫ আগস্ট) সকালে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রোববার রাত থেকে