ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে জয় অধরা হয়েই আছে। শঙ্কা তো ছিলই। কিন্তু যে দিনটা বাংলাদেশের, যে দিনটা কৃষ্ণা-শামসুন্নাহারের, সেদিন তো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়বেই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব। সাফের এই টুর্নামেনেটের আগের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন দলটির
নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যানের ধাক্কায় রিফাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সাড়ে ১০টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ওসমানের কাঠের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার জয়সাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক হেলালের ছেলে। সে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু রিফাত তার স্কুল থেকে বাড়ি ফেরার জন্য সড়ক পারাপারের সময় একটি চার্জার
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েক দিন পর শারদীয় দুর্গাপূজা শুরু। এই উৎসবকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর হিলিতে মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। আগের চেয়ে কাজ বাড়লেও ব্যয় বাড়ায় তারা খরচ নিয়ে শঙ্কিত। তবে গতবারের চেয়ে এবার ভালোভাবে পূজা উদযাপনের আশা মন্দির কমিটির। সনাতন ধর্মাবলম্বীদের মতে, দেবী দুর্গা চলতি বছরের ১লা অক্টোবর ঘোটকে (ঘোড়ায়)
কক্সবাজারের টেকনাফে দুই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারী ছিলেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে ১৯ সেপ্টেম্বর সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার। তবে তাৎক্ষণিক নিহতের
আশাশুনিতে স্বামী গোলাম মোস্তফা কর্তৃক স্ত্রী শামসুন্নাহারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোর রাতে আশাশুনির প্রতাপনগর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে, ঘাতক স্বামী গোলাম মোস্তফাকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর থেকে আটক করেছে পুলিশ। নিহত শামসুন্নাহার (৪৫) তিন সন্তানের জননী। গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ। প্রত্যেক মাসে একবার তার ইনজেকশান দেওয়া লাগে। না দিলে পাগলামি বেড়ে যায়।
উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাতনওগাঁর আত্রাইয়ে দেশি প্রজাতি মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে শুঁটকির ভরা মৌসুমেও শুঁটকি তৈরিতে দেখা দিয়েছে চরম স্থবিরতা। এই পেশার সাথে জড়িতদের জীবন ও জীবিকায় পড়েছে বিরুপ প্রভাব। সবমিলিয়ে ভালো নেই আত্রাইয়ের শুঁটকিপল্লী। অবৈধভাবে মৎস্য আহরণের ফলে ক্রমেই কমতে শুরু করেছে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা। মৌসুমের শুরুতেই শুঁটকি তৈরির জন্য সাজ-সরঞ্জাম প্রস্তুত করা হলেও মাছের অভাবে
বিরতির পর গোল হজম। তাতে স্বপ্নভঙ্গের শঙ্কা ভর করে বসেছিল বাংলাদেশ শিবিরে। তবে কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলে সে শঙ্কা কিছুটা হলেও কমেছে বাংলাদেশের। শেষ বাঁশির কিছু আগে বাংলাদেশ এগিয়ে গেল ৩-১ গোলে। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, যারা এই টুর্নামেন্টের স্বাগতিক। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের সমর্থকই তাই বেশি। বাংলাদেশ নারী দলের কাজটা বেশ কঠিন হবে, এমনটাই মনে করা হচ্ছিল। তবে
ভারত সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকা আগাইর গ্রাম।আর এই গ্রামেই ভূ-তাত্বিক জরিপ এর ড্রিলিং কার্যক্রম চালিয়ে ৮ বছর আগে মাটির নিচে পাওয়া গেছে উন্নতমানের ‘লাইমষ্টোন’ অর্থাৎ ‘চুনাপাথর’ এবং ‘হোয়াইট কে’ বা ‘সাদামাটি’। সন্ধানের দীর্ঘ বছর পার হলেও আজো চুনাপাথর ও সাদামাটি উত্তোলনের কোন কার্যর পদক্ষেপ নেয়া হয়নি। জানা যায়,খনিজ সম্পদ উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক কার্যক্রমের আওতায় ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের
যুক্তরাজ্যের লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) এ দেখা করেন তিনি। এর আগে ১৫ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরকারি
ভারত থেকে আমদানি ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সময় ডাবল সেঞ্চুরি দামে বিক্রি হওয়া পেঁয়াজ ও কাঁচমরিচ এখন ২০ টাকা কেজিতে নেমে এসেছে। গত ৪ দিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ২২ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছে সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। এক দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ হিলি বাজারে ৩০ টাকা
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রমের আওতায় রোববার দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। (১৯ সেপ্টেম্বর) সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা
চোলাইমদ তৈরী সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে নাটোরের লালপুর উপজেলার বড়বাহাদুর গ্রামস্থ এলাকা থেকে ৫জন কে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো- বড়বাহাদুরপুর এলাকার শ্রী শ্যামপদ পাহাড়ীর ছেলে শ্রী বিকাশ পাহাড়ী (৩২), মৃত শুকলার ছেলে শ্রী শ্যামপদ পাহাড়ী (৫৫), সুদীর পাহাড়ীর ছেলে বিনোদ পাহাড়ী (৩৫), মৃত শ্রীপদ পাহাড়ীর ছেলে সুদীর পাহাড়ী (৬০) ও ঈশ্বরদী উপজেলার মুলাডুলী এলাকার রমেশ বিশ্বাস এর ছেলে শ্রী সুনীল
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। রানির কফিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছানোর পর শেষকৃত্যের এই অনুষ্ঠান শুরু হয়। এর আগে স্টেট গান ক্যারেজের নাবিকরা রানির কফিন নিয়ে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান। এসময় রাজা তৃতীয় চার্লস এবং রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যরা তাদের পেছনে ছিলেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পরাজিত হবেন না, তিনি পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথ সভায়
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বাড়িউড়ায় একটি রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পেঁছায়। স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে,সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কালিকচ্ছ- বাড়িউড়া বাজার থেকে উওর দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সড়কটি শিক্ষার্থী,ঐ
জাতীয় দলের জার্সিতে পেসার রুবেল হোসেন সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে লাল বলের ক্রিকেটে নির্বাচকদের রাডারের বাইরে আছেন এই ক্রিকেটার। নিজেও টেস্ট দলে আর বিবেচনা করছেন না । সে কারণে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের এই পেসার। সামনের মাস থেকে শুরু হওয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেট জাতীয় লিগে খেলবেন না রুবেল। ইতোমধ্যে বিসিবির কাছেও
সংবাদ সম্মেলন তখন শেষ। এবার ট্রফির সঙ্গে দুই অধিনায়কের ছবি তোলার আনুষ্ঠানিকতার পালা। দশরথ স্টেডিয়ামের সবুজে ঠায় দাঁড়িয়ে থাকা ট্রফিটা প্রথম ছুঁলেন সাবিনা খাতুন। সবারই তা চোখে পড়ল, বুঝতে পেরে লাজুক হাসি ফুটে উঠল বাংলাদেশ অধিনায়কের মুখে। তবে সাবিনার ওই স্বতস্ফূর্ত মুহূর্তটিতেই যেন ফুটে উঠল, এই ট্রফি জয়ের তাড়না কতটা তীব্র তাদের! মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম শিরোপার সেই দুর্নিবার আকাঙ্ক্ষা পূরণ
দেশের বাজারে সোনার দাম আরও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের সোনার দাম ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। যা এতদিন ছিল ৮৩ হাজার ২৮১ টাকা। রোববার (১৮ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে তলব করা হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মর্টার শেল পড়ার ঘটনায় তাঁকে তলব করা হয়। এর আগে গত শুক্রবার রাতে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া
তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দেশটির অন্তত তিনটি ভবন ধসে পড়েছে। এতে কেঁপে উঠেছে রাস্তা-ঘাট। তবে আঞ্চলিক সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছেন দেশটির পূর্বাভাসকারীরা। দেশটির স্থানীয় সময় রোববার বিকেল ২ টা
বেশিরভাগ ছেলেরাই ভারী নিতম্বের মেয়েদের পছন্দ করেন কেন? কিছু বিশেষ কারণ ও আছে তার। এটা অনেকদিন থেকেই প্রমাণিত হয়েছে যে, ভারী নিতম্বের নারীদের বেশ আকর্ষনীয় মনে করেন বেশিরভাগ পুরুষেরা। খেয়াল করলে দেখা যে রাস্তায় কোন নারীকে দেখলে তারা এই বিষয়ে মন্তব্য করতে পছন্দ করেন। গবেষণায় দেখা গেছে যে, শুধু একজন দুইজন নয় প্রায় প্রতিটি পুরুষই নারীদের এই ভারী নিতম্বের প্রতি আকর্ষণ
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশ সফরে আসছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) তিনি ঢাকায় পৌঁছাবেন। দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটিই হবে তার প্রথম সফর। রোববার (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব এ তথ্য জানান। তিনি জানান, তিনদিনের এই সফরে রাইজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক স্বাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন, কমনওয়েলথের দেশ হিসেবে আমাদের কাছে রানির মূল্য অনেক। তিনি পুরো কমনওয়েলথের অভিভাবক ছিলেন। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন। তিনি শুধু যুক্তরাজ্যের রানিই ছিলেন না, তিনি যে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও ছিলেন তা তাঁর সঙ্গে
আগামী বছর (২০২৩ সাল) থেকে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে সব বিষয়ে। রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার পূর্ণ নম্বর হবে ৫০। তবে অন্য প্রতিটি বিষয়ে