বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের প্রতি শৃঙ্খলার ব্যাঘাত না ঘটিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানা সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন। বিজিবির কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর। তিনি বলেন, টিকার অ্যান্টিবডি বেশি দিন থাকে না। এ জন্যই সরকার চতুর্থ ডোজ টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। চার কোটি মানুষ চতুর্থ ডোজ টিকা নেওয়ার উপযোগী। আপাতত আমরা পাঁচটি ক্যাটাগরিতে এ টিকা
ইসলাম ধর্ম গ্রহণে মানুষের প্রতি জবরদস্তি করা হয় না এবং বাধ্যবাধকতাও করা যাবে না। কিন্তু যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার জন্য ইসলামের বিধি-বিধান পালনে বাধ্যতামূলক করা অযৌক্তিক নয়। উদাহরণ স্বরূপ রাষ্ট্রবিজ্ঞানের যে নিয়ম সর্বত্র স্বীকৃত তা তুলে ধরা যায়- কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভের জন্য কাউকে বাধ্য করা হয় না কিন্তু যদি কেউ স্বেচ্ছায় কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তখন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বারোমাসি কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন উন্নত বিশ্বের মানুষ মাংস খেতে চায় না। মাংসের পরিবর্তে কাঁঠাল খায়। কাঁচা কাঁঠালের বার্গার ও কাবাব হয়। কাঁচা কাঁঠালের বার্গার মাংসের বার্গারের চেয়ে দাম বেশি। এ ফলটির কিছু ফেলনা না। সবকিছুই কাজে লাগানো যায়। সোমবার (১৯ ডিসেম্বর)
রাজধানীসহ সারা দেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। সকাল ৯টায় একযোগে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারাদেশে সিটি করপোরেশন, মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে দেওয়া হবে এ ডোজ। করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এ টিকা পাবেন। তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। স্বাস্থ্য
কুমিল্লার দেবীদ্বারে ফুলগাছ তলা পৌর মার্কেট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সোমবার বেলা একটায় পৌর এলাকার ফুলগাছ তলার মেজবান কমিউনিটি সেন্টারে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মার্কেট কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন সরকার মিন্টুর সভাপতিত্বে উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন দেবীদ্বার পৌর মার্কেট কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সরকার, অন্যান্যদের মধ্যে বক্তব্য
রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস
সুস্থভাবে বেঁচে থাকতে ভাল এবং গভীর ঘুম (অন্তত ৬ ঘণ্টা) খুব জরুরি। কিন্তু জানেন কি, যে নগ্ন অবস্থায় ঘুমোনোটা শরীরের পক্ষে আরও ভাল? আমাদের দেশে নগ্ন অবস্থায় ঘুমোনোর খুব একটা সংস্কৃতি নেই, নানা কারণে। কিন্তু যদি আপনার নগ্ন অবস্থায় শুতে তেমন কোনও পারিবারিক অসুবিধা না থাকে, তাহলে অবশ্যই এটা শুরু করুন। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চয়ই আপনি উপকার পাবেন। কী কী সুবিধা হবে নগ্ন
গতকাল কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বসেছিল ফিফা বিশ্বকাপের ফাইনাল আসর। এতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ফ্রান্স। ৩৬ বছরের আফসোসের ইতি টেনে বিজয়ের হাসি হাসে লিওনেল মেসির দল। আপাতত মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। মেসি বন্দনায় মেতেছেন তার ভক্তরা। বিস্ময়কর বিষয় হলো— এই মেসির ওপর বাজি ধরে ১০ লাখ মার্কিন ডলার (১০ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ২০০ টাকা) খোয়ালেন কানাডিয়ান জনপ্রিয় গায়ক ড্রেক। মেসি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৫০) ও বাগভান্ডার গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মাইদুল ইসলাম (৪০)। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে ভারতীয় সীমান্ত থেকে হেরোইন আনার সময় ছয় গ্রাম হেরোইনসহ উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পূর্বভোটহাট রাস্তা হতে ওই
বিয়ে মানেই এক পবিত্র সম্পর্ক। নারী ও পুরুষের আত্মার মিলন। এমন প্রচুর ভারী ভারী শব্দ বাড়ির বড়রা বলে থাকেন। আদতে কোনও যুবক যুবতির কাছে বিয়ে মানে সম্পর্কের পূর্ণতা ছাড়া কিছু নয়। তর্কের খাতিরে ‘পবিত্র বন্ধন’, ‘আত্মার সম্পর্ক’ এসব মেনে নেওয়া হলেও ‘অত্যাধুনিক’ কিছু মানুষ সাত পাকের প্রতিজ্ঞা মেনে নিতে নারাজ। কারণ, তাদের মনে হয় এই সাত পাক লিঙ্গভেদকে প্রাধান্য দেয়।
মাঠে যদি কোনও খেলোয়াড় উত্তেজিত হয়ে জার্সি খুলে ফেলেন, তাহলেই রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। এদিকে গ্যালারিতেও নিজেকে বিবস্ত্র করলে সংশ্লিষ্ট দর্শককে হলুদ কার্ড দেখানোর কথা ঘোষণা আগেই করে রেখেছিল কাতার। আর শেষ বেলায় এক আর্জেন্টিনীয় সুন্দরী নিজের আচরণ দিয়ে যেন সেই পথই প্রশস্ত করলেন। সেনসেশনাল কাপ তখন লিও মেসির হাতে উঠে গেছে, একটা সেনসেশনাল ওয়ার্ল্ড কাপ দেখে পুরো গ্যালারি কাঁপছে। আর
সদ্যই শেষ হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কাতার ফুটবল বিশ্বকাপ। সারা বিশ্বই মেতে ছিল ফুটবল জ্বরে। এমনকি এর উন্মাদনা ছড়িয়েছে বিয়ের পিঁড়ি অবধি। ভারতের কেরালা রাজ্যে এক যুগল বিয়ের পিঁড়িতে বসেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জার্সি পরে। বিশ্বকাপ ফাইনালের দিন রোববার (১৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই যুগলের একজন হলেন, শচীন আর
মাদকের অপব্যবহার রোধে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা দেশের সব বার বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে এদিন কোথাও কোনো উন্মুক্ত কনসার্ট আয়োজন করা যাবে না। থার্টি
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়েই নির্ধারণ হবে নতুন নেতৃত্ব। এবারও ৮১ সদস্য বিশিষ্ট কমিটিই থাকছে। এতে বেশকিছু নতুন মুখ থাকতে পারে। তবে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের একাধিক সূত্রে বলছে, সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প এখনও তৈরি
মেসি নাকি ভারতের মাটিতেই জন্মেছিলেন! এহেন দাবি করে টুইট করলেন অসমের এক কংগ্রেস সাংসদ। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছিলেন আবদুল খালিক। সেই টুইট ভাইরাল হতেই নেটিজেনদের ব্যঙ্গের মুখে পড়েন কংগ্রেস সাংসদ। পরে অবশ্য টুইটটি মুছে দেন তিনি। তবে তাঁর টুইটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার
প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। জানা যায়, উজানচর ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ২৪৫ টি কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এসময় উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন
মাসুদুর রহমান মাসুদ বলেছিলেন, সরিষাবাড়ীতে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি দেড় হাজার সমর্থকের জন্য ভুনা খিচুড়ির আয়োজন করবেন। কথা রেখেছেন মাসুদ। কাতার বিশ্বকাপে ফাইনাল খেলা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে ১৫০০ মেসি ভক্তকে ভুনা খিচুড়ি ভোজন ও বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছেন তিনি। পৌরসভার ধানাটা গ্রামের আর্জেন্টিনা সমর্থক ও মেসি ভক্ত মাসুদুর রহমান এই ভূরিভোজের আয়োজন করেন। এ ছাড়া আর্জেন্টিনার
বিএনপির রূপকল্প ঘোষণা নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ২০৩০ সালের যে ভিশনের ঘোষণা দিয়েছিলো, সেটির বাস্তবায়ন কই? বিএনপির এমন কর্মসূচি দেবে আর খাই খাই করবে। সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। বিএনপির ভিশন ২০৩০-এর কথা উল্লেখ করে আওয়ামী লীগ
জরাজীর্ণ ও অকেজো হয়ে দীর্ঘ তিনবছরের বেশি সময় পরে থাকার পর নতুনরূপে আত্মপ্রকাশ করেছে বরিশালের ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হলটি। আর এর পুরো কৃতিত্ব বরিশালের সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর। তিনি এটিকে এর ঐতিহ্যের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে আগামী ৫০ বছরের জন্য সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার উপযোগী করে তুলেছেন। ১৮ ডিসেম্বর রবিবার রাতে আতশবাজি ও ফলকের ফিতা কেটে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ
নওগাঁয় ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের ২০সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে পুলিশ লাইন ড্রিল সেডে ডিসেম্বর মাসের মাসিক কল্যান সভায় পুলিশ প্রধান আইজিপি পক্ষ থেকে এই সবংর্ধনা দেওয়া হয়। একই সময় শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা দেওয়া হয়। সবংর্ধনা হিসেবে ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এছাড়াও
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাঁধার দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় গত দুই দিনে দফায় দফায় হামলার শিকার হয়েছে স্বতন্ত্র প্রাথী আরিফুল ইসলাম আরিফসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন। তবে হামলা ও নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার অভিযোগ অস্বীকার করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নুরল আমিন। নির্বাচন
সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি দোকানে হামলার ঘটনা ঘটেছে। এতে সেই ঘটনায় যুবলীগের ওয়ার্ডের নেতাসহ আরও তিনজন গুরুত্ব আহত অবস্থা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ার গাজিরচট চারালপাড়া এলাকায় সোহাগ নামের এক যুবলীগ নেতার সুরুমে হামলার ঘটনা ঘটে৷ পরে পুলিশ এসে তদন্ত করে৷ হামলায় আহতরা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭
৩৬ বছরের অপেক্ষার অবসান। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাজধানী বুয়েন্স আয়ার্সে মেসিদের উষ্ণ সংবর্ধনা দিতে অপেক্ষায় সমর্থকরা। তবে তার আগে কাতারেই ভক্তদের সঙ্গে ট্রফি নিয়ে আনন্দ উদযাপনে মাতলেন মেসিরা, ছাদখোলা বাসে। আর্জেন্টিনা দলের সঙ্গে উদযাপনের জন্য কয়েক লাখ সমর্থক লুসাইল সিটিতে ভিড় জমান। মেসিদের সামনে থেকে এক নজর দেখতে তারা অপেক্ষা করতে থাকেন।পুরো কাতারেই ছড়িয়ে পড়েছিল উৎসব। জনজীবন স্থবির হয়ে যায়। মধ্যরাতে মেসিদের