রাজবাড়ীর গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রের আত্নহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ভাঘলপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত স্কুল ছাত্র রিমন শেখ (১১) গোয়ালন্দ উপজেলার ভাঘলপুর এলাকার মো. আঃ রাজ্জাক শেখ এর ছেলে। সে স্থানীয় ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা ঢাকায় ঝুট এর ব্যবসা করেন। সে
গবেষনা কেন্দ্রের সরকারী সম্পদ রক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্লান্টেশন ট্রায়েল ইউনিট বিভাগের রাঙ্গাবালী বন গবেষণা কেন্দ্রের দুই কর্মচারীকে হয়রানির অভিযোগ উঠেছে। বন ও পরিবেশ সংরক্ষন এবং সরকারি কাজে ব্যবহারিত বন ও ফলজ বৃক্ষের নার্সারীতে মাটি ও বালু ভরাট করে দখল করার প্রতিবাদ করতে গেলে তাদের হয়রানি করা হচ্ছে বলে দাবী করছেন ওই দুই কর্মচারী। জানাগেছে, রাঙ্গাবালী বন গবেষণা কেন্দ্রের উত্তর পার্শ্বে
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন। একমাত্র আওয়মীলীগ সরকারই অঙ্গিকার দেওয়ার পর সেই কথা ও অঙ্গিকারকে কাজের মাধ্যমে বাস্তবে পরিণত করে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা ২০১৮সালের নির্বাচনের আগে দেশবাসীর কাছে গ্রামে গ্রামে
নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সাথে মিলল মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড় মোড়ের এলাকার একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়। পৌরসভার পরিচ্ছন্ন কর্মী খাইরুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মত সোমবার ( আজ) পাটালিড় মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এসময় বেলা ১১টার দিকে আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। খুলিটি দেখার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন গীতিকার ও বিনোদন সাংবাদিক ওমর ফারুক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২ টায় নরসিংদী থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।নরসিংদী রায়পুরা উপজেলায় মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, তিনি বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় এক নারীর গোপনাঙ্গ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাকে আটক করা হয়েছে।সোমবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ নভেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি ওই থানাধীন পুটখালি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্রে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।সোমবার (৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িকতার উস্কানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতন্ত্রের দেশ। এ দেশে কোনো সাম্প্রদায়িক উস্কানি সহ্য করা হবে না। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্রে তো
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা বিএনপির সমাবেশ থেকে করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। সোমবার (৭ নভেম্বর) দুপুরব ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, বিচারপতি মানিকের উপর হামলা ও তারা গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সুপার টুয়েলভ পর্ব শেষ হয়েছে। যেখানে পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন অধরাই রয়ে গেছে বাংলাদেশের। তবুও রোমাঞ্চের বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৭ নভেম্বর) অ্যাডিলেডের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরে ট্রানজিট হয়ে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় তারা
করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মন্দা দেখা দিয়েছে তার জন্য সকলকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সকলকে একটু সাশ্রয়ী হতে হবে, সতর্ক ও মিতব্যয়ী হতে হবে। নিজেদের সঞ্চয় বাড়াতে হবে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। যেখানে খালি জমি আছে, যত বেশি পারবেন খাদ্য উৎপাদন করবেন।দেশের ২৫ জেলায় নির্মিত ১০০ সেতুর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।নিহত মায়ের নাম সুস্মিতা (৫০)। ঘাতক ছেলের নাম মাজহারুল ইসলাম সজিব (৩০)। এ বিষয়ে ওসি আবুবকর সিদ্দিক
হারিয়ে যাওয়া বাংলাদেশ ও অর্থনীতি ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ লড়াই করছি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেঁচে থাকার অধিকার ফিরে পেতে এবং দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা এ সংগ্রাম করছি। সোমবার (৭ নভেম্বর) শেরেবাংলানগর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সামরিক মহড়াকে উস্কানি এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন ও সিউলকে নির্দয় জবা দেওয়া হবে।সোমবার (০৭ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। গত সপ্তাহে ভিজিল্যান্ট স্টর্ম নামে যৌথ সামরিক মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। পরে বেশ কয়েকটি
যান চলাচলের জন্য ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মেম্বার জুয়েল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে এক নারী ইউপি সদস্য।সোমবার (৭ নভেম্বর) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত জুয়েল মিয়া বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য। মামলা সূত্র থেকে জানা গেছে, গত ১ অক্টোবর ভুক্তভোগী নারী ইউপি সদস্যকে দাপ্তরিক কাজের কথা বলে
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। রোববার (৬ নভেম্বর) বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে প্লেনটি আছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ার বরাত দিয়ে সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা। প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায়
নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৭৯ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুগুলো উদ্বোধনের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত সেতুগুলোর উদ্বোধন করবেন তিনি প্রধানমন্ত্রী। ১০০টি সেতুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ১৭টি, বরিশাল বিভাগে ১৪টি, ময়মনসিংহে ছয়টি, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে, ঢাকায়
মৃ্ত্যুপথযাত্রী কিংবা মৃতব্যক্তির জন্য শ্রেষ্ঠ সম্বল দোয়া। এ সময়গুলোতে যে দোয়া করা হয় তা কবুল হয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুপথযাত্রী ও মৃতব্যক্তিদের জন্য দোয়া করতে বলেছেন। মানুষের এসব দোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন, আমিন, বলতে থাকেন। যা কবুল হয়ে যায়। তাহলে তাদের জন্য কী দোয়া করবেন? এ সম্পর্কে হাদিসে পাকেই বা কী এসেছে? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখবিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ বলেন- কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিভিন্ন
সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি থাকা সত্ত্বেও ঢাকা শহরে কেন ভিক্ষুকদের আনাগোনা, তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ মন্ত্রীকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেন রহমতুল্লাহ। এ সময়
গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের চার মাস পর এবার পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে নতুন-পুরোনো কোনো সিমই বিক্রি করতে পারবে না দেশের সর্বাধিক গ্রাহকের এই মোবাইল অপারেটরটি। রোববার (৬ নভেম্বর) বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ বিষয়ে গ্রামীণফোনের হেড
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রাহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে বরিশাল থেকে ফেরার পথে সদরঘাট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এর একটি দল। রোববার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সুলতানা আহমেদ এখন র্যাব-৩ এর কার্যালয়ে। এই ঘটনা শুধু অমানবিকই নয়, একজন
নীলফামারীর ডিমলায় মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবার তার সঙ্গেই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মা মারুফা আকতার। মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ থেকে আর মা মারুফা আকতার একই কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা দুজনেই উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী। রবিবার মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ ডিমলা সরকারি মহিলা কলেজকেন্দ্রে এবং মা মারুফা আক্তার ওই
দেশে মানসিক রোগীর তুলনায় পর্যাপ্ত বিশেষজ্ঞ নেই। এমনকি চিকিৎসকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন, জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্য সায়মা ওয়াজেদ পুতুল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে প্রশিক্ষণ দরকার। রবিবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য