কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভিপি মুহাম্মদ ফজলুল হক। গত মঙ্গলবার রাতে ভূরুঙ্গামারী প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ম্যাক্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফজলুল হক ভূরুঙ্গামারীর মানুষের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের ভূরুঙ্গামারীর সমস্যা ও সম্ভাবনার সংবাদ বেশি বেশি
খুন কিংবা গুম নয়, বরং নিজেই আত্মগোপনে রয়েছে এমন গুঞ্জন এখন মানুষের মুখে মুখে। গত (২'অক্টোবর) মেহেরপুরের গাংনী উপজেলায় বেসরকারী সংস্থা আশা এনজিওর বাওট ব্রাঞ্চের অফিস সহকারী হৃদয় হােসেন (২৩) নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় নিখোঁজ হৃদয়কে খুন করে লাশ গুম করা হয়েছে। তবে, ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও নিশ্চিত করে কোন তথ্য পাওয়া যায়নি।
‘এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূলহোতা বিএনপি’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলরা অসুরবধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে অসুরে দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ
রাঙামাটির সাজেকে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় যানচলাচল বন্ধ ছিল। সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আকতার।পাহাড় ধসের ঘটনায় রাস্তার দুই পাশে আটকা পড়ে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ করে। সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি
দেশের সাতটি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০
উত্তর কোরিয়ার একদিন পর এবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। সি অব জাপানে তারা এই পরীক্ষা করেছে।মঙ্গলবার (৪ অক্টোবর) তাদের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। জাপান ছাড়িয়ে তা সমুদ্রে গিয়ে পড়ে। তাদের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য জাপানে অনেক মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। জাপান ও দক্ষিণ কোরিয়া এই পরীক্ষা নিয়ে কড়া মন্তব্য করেছিল।এরপরেই বুধবার সকালে সি
৪৪ বিলিয়ন ডলারে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার মূল প্রস্তাবটি সামনের এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার (৪ অক্টোবর) একটি গোপনীয় নথি থেকে এ তথ্য জানা যায়। এতে বিষয়টিকে কেন্দ্র করে মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের মধ্যে আইনি লড়াইয়ের সমাপ্তির ইঙ্গিত পাওয়া গেছে। যদিও আইনি লড়াইয়ে গেলে মাস্ককে অর্থ প্রদানে বাধ্য হওয়ার সম্ভাবনা ছিল। বিশ্বের শীর্ষ ধনী মাস্ক একটি চুক্তির
বৈধ কাগজপত্র দেখাতে না পেরে ও হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ মামলা দিতে চাইলে ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাকচিড়া ইউনিয়নে এমন ঘটনা ঘটে।পরে অতিরিক্ত পুলিশ সুপারের মধস্থতায় বিষয়টি সমাধান করা হয়।মোটরসাইকেলের মালিক আনিছুর রহমান পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সেনের টিকিকাটা গ্রামের মজিবুর রহমান মোল্লার ছেলে। আনিছুর রহমান বলেন, মঠবাড়িয়া থেকে কাকচিড়া হয়ে পাথরঘাটা
ত্বকের রং ফর্সা করার ১৪টি পাকিস্তানিসহ মোট ১৭টি ব্র্যান্ডের ক্রিমে অত্যাধিক মাত্রায় ক্ষতিকর পারদ বা মার্কারি পাওয়া গেছে। এর মধ্যে দুটি ব্র্যান্ডের ক্রিমে মাত্রাতিরিক্ত হাইড্রোকুইনোন পাওয়া গেছে।সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাজার থেকে রং ফর্সাকারী বিভিন্ন ব্র্যান্ডের ক্রিমের নমুনা পরীক্ষা করেছে বিএসটিআই। ফলাফলে ১৭টি ব্র্যান্ডের ক্রিমে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায়
খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানাধীন ০১ নং মহালছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে মাষ্টার পাড়া কামরুলের চায়ের দোকানের সামনের এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য ১০৫ লিটার চোলাই মদসহ রনেল তালুকদার (২৩)বিকিন চাকমা (২৬) নামে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহালছড়ি থানা পুলিশ। সোমবার( ৩ অক্টোবর ২০২২ইং ) রাত পৌনে ৯টার দিকে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো:হারুন উর রশীদ
ভারতে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়ালে সিমডি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর এনডিটিভির। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ২১ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়েছে। রাজ্য পুলিশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে সংবাদ সম্মেলন করবেন।বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। ১৯
বুধবার শুভ বিজয়া দশমী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব শেষ হবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে এসেছিলেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পঞ্জিকামতে, বুধবার বেলা ১১টা ৪০ পর্যন্ত দশমী তিথি স্থায়ী হবে। এ সময়ের মধ্যে দশমী পূজা সম্পন্ন করবেন পুরোহিতরা। পূজা শেষে দর্পণ বিসর্জন
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় চার লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ছিলো ঈমানের আবাদ। ইবাদাত ও জিকিরে ভরপুর। আর প্রত্যেকের ঘরও যেন সেরকম হয় সে জন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতে মুসলিমাকে অসিয়ত করেছেন। ঘরে কী নামাজ পড়তে বলেছিলেন নবিজি? হ্যাঁ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাইকে নিজ নিজ ঘরকে ইবাদত ও জিকিরে ভরপুর করতে বলেছেন। সে নামাজ হলো নফল নামাজ। নফল নামাজ পড়ে ঘরকেও
নওগাঁয় ‘বাংলাদেশ সিট কোম্পানি’ সাইনবোর্ড টাঙ্গিয়ে দীর্ঘদিন অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করনের অভিযোগে কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় রানীনগর উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। জানা যায়, উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া এলাকায় ‘বাংলাদেশ সিট কোম্পানি’ প্রো: জালাল সরদার নামক
বাংলাদেশী জলসীমায় মাছ শিকার করার অপরাধে নৌবাহিনীর হাতে আটক ১৩৫ ভারতীয় জেলে বাগেরহাট জেলা কারাগারে বন্দিজীবন কাটানো শেষে আদালতের নির্দেশে তিন মাস চার দিন পরে স্বদেশে ফিরে যাচ্ছেন। মঙ্গলবার ( ৪ অক্টোবর) সকালে কারাগার থেকে তাদের মুক্তির নির্দেশ দেয় আদালত। বাগেরহাট জেল সুপার এসএম কামরুল হুদা ও বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এর উপস্থিতিতে মুক্তি পাওয়া এ সকল ভারতীয়
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অর্থসহায়তা ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে
জামালপুরের ইসলামপুর উপজেলায় যুবলীগ নেতা আব্দুল আলিম তারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে উপজেলার মোশারফগঞ্জ পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।আব্দুল আলিম তারা বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সচিব ছিলেন। ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, নিহত আব্দুল আলিম ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রল পাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর উঠছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘কেউ কোনো ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু কেউ বলতে পারবে না। এটা যেকোনো ধর্মের জন্যই প্রযোজ্য। কারণ এটা কারও বিশ্বাস, ঈশ্বরের প্রতি
রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এমন তথ্য দিয়ে একটি পোস্ট করেন প্রতিমন্ত্রী। নসরুল হামিদ তার পোস্টে বলেন, ঢাকা ও আশপাশের অঞ্চলে দ্রুত বিদ্যুৎ রিস্টোর করা হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। ঢাকা,
নির্মাণগুণে আলোচনায় উঠে এসেছেন তরুণ পরিচালক রায়হান রাফী। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে তিনি জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাণ করতে যাচ্ছেন পরবর্তী সিনেমা। তবে এতে নায়িকা হিসেবে কে থাকবেন—তা জানাননি। বিষয়টি চমক হিসেবে গোপন রাখেন নির্মাতা রাফী। শাকিব-রাফীর জুটির খবরটি প্রকাশ্যে আসার পরই গুঞ্জন উঠে, সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যালে দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই শুভেচ্ছায়
জাতীয় গ্রিড বিপর্যয়ের মধ্যে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি বার্তায় বলা হয়, আকস্মিকভাবে আজ দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অংশে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) সমস্যা দেখা দেওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড (পিজিসিবি) এর প্রকৌশলীরা দ্রুততার সঙ্গে জাতীয়
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনাকালে বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে) বাংলাদেশি