পুলিশই জনতা-জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে মোংলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মোংলা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের
"দশ পেরিয়ে এগারোতে পদার্পণ এশিয়ান টেলিভিশন"। দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বে-সরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) হাকিমপুর প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের হিলি প্রতিনিধি শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে দশম বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান
পিরোজপুরে অসহায়, দুঃস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত সংসদ সদস্য শেখ এনি রহমানের পরিবারের পক্ষ থেকে শেখ খালিদ অরিন্দম তান এর সহযোগিতায় পিরোজপুরের তিনটি উপজেলায় এ শীতবস্ত্র বিতরন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নাহার ব্রিক্স নামক এক ইট ভাটা থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বিষ্নপুর (জোসনা মার্কেট) এলাকায় নাহার ব্রিক্স নামক এক ইট ভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাসেল রানা (২২) বিষ্নপুর গ্রামের জিয়াউল হকের ছেলে। স্হানীয় ও থানা সূত্রে জানা যায় যে, রাসেল
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় পাওনা টাকা আদায় করতে গিয়ে মো. মানিক মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে। (১৭ জানুয়ারি)সোমবার সন্ধ্যার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিলের পার এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার খালাতো ভাইয়ের নিকট পাওনা টাকা আদায় করতে গেলে দুজনের মধ্যে হাতাহাতি হলে মানিক আহত হয়। পরে স্থানীয়রা তাকে
বার ও বেঞ্চের সম্পর্ক ভাই-বোন কিংবা পরিবারের মতোই, সেখানে বিবাদ হতেই পারে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিমের সঙ্গে বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আইনজীবীদের অশালীন আচরণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।এই দুর্ঘটনায় দুই শিশুও মারা গেছে। ১০ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে। মন্ত্রী দেনিস মোনাসতিরস্কি ছাড়াও আরও আটজন ওই হেলিকপ্টারে ছিলেন। তার প্রধান সহকারী মন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি শহরতলী ব্রোভারিতে এসে বিধ্বস্ত হয়। বিস্তারিত আসছে...
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার। যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও (১১ তম) ভান্ডারিয়া উন্নয়ন পরিষদের শীতবস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন হয়েছে।১৩ জানুয়ারী হতে ১৭ জানুয়ারী পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিনশতাধীক গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। ১নং ভিটাবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড, ২নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ড, ৩নং তেলিখালি, ৪নং ইকরি ইউনিয়নের ২ নং ওয়ার্ড, ৫নং ধাওয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ভান্ডারিয়া পৌরসভার ২নং ওয়ার্ড,
খাদ্য শষ্যের ভান্ডার হিসেবে পরিচিত দেশের উত্তরের জনপদ দিনাজপুর জেলা। দিনাজপুরের সর্ব দক্ষিণে সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের মাঠ। পৌষের শেষে মাঘের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। যেন সরিষার হলুদ হাসিতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে। বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেশের আরও ৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের
শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের দাম আবারও বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা হয়েছে, যা আগে ছিল ১৬ টাকা। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে। তবে সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে।বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত
দেশের উত্তরের জেলা দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলা পৌষের শেষে ও মাঘের শুরুতে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না। রাস্তা ঘাট ফাঁকা যানবহন চলাচল কমেছে। এতে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। শীত জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাঘের শুরুতে হঠাৎ করে হাকিমপুর হিলি উপজেলা কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ সমরাস্ত্র তৈরি করছে এবং এজন্য তারা অন্তত ১৩টি দেশ থেকে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ পাচ্ছে, বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। এই ১৩টি দেশের মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও ফ্রান্স। মিয়ানমারের ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি অব্যাহতভাবে অস্ত্র কিনতে পারছে, বা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় এসব সরঞ্জামের সরবরাহ পাচ্ছে বলে
গত বছরের তুলনায় কমানো হয়েছে হজ প্যাকেজের মূল্য। এবার ৩০ শতাংশ কম খরচে হজ পালনের সুযোগ পাবেন মুসুল্লিরা। হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের। আমর বিন রেদা আল মাদ্দাহ জানান, ইকোনোমিক হজ প্যাকেজের প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। সৌদির অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার
২০২১ সালের তুলনায় ২০২২ সালে চীনে জনসংখ্যা কমেছে। গত ৬০ বছরে এবারই প্রথমবারের মতো জনবহুল এই দেশটিতে জনসংখ্যা কমল। এই পরিস্থিতিতে চীনে ডেমোগ্রাফিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। এদিকে চীনে কর্মক্ষম জনসংখ্যা ক্রমেই কমছে। অন্যদিকে রেকর্ড পতন হয়েছে জন্মের হারেও। ধারণা
চুয়াডাঙ্গায় তিন দিনের ব্যবধানে আবারও প্রকৃতিতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৭ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলয়িসায় রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আদ্রতা
চলতি মাসেই দেশের প্রথম পাতাল রেলের জগতে প্রবেশ করছে বাংলাদেশ। জানুয়ারির শেষ সপ্তাহে নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমলাপুর থেকে এয়ারপোর্ট ও পিতলগঞ্জ পর্যন্ত মেট্রোর এ নতুন পথ তৈরি করছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। দেশের প্রথম উড়াল রেলের পর এবার শুরু হতে যাচ্ছে পাতাল রেল। এমআরটির লাইন ওয়ানের আওতায় কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে এ
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯। এ সময় সুস্থ্য হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগের সোমবার ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জনে। আর মারা যান ৬৯৭ জন এবং
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে সোমবার ভোরে ছয় মাস বয়সী এক শিশু ও তার কিশোরী মাসহ ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তুলারে কাউন্টি শেরিফ অফিসের শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হামলা, যা গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সহিংসতার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে দুজন ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে গুলি চালান বলে
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক রানাসহ ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্য দৈনিক নবচেতনার বরিশাল প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সময়ের আলোর সম্পাদক মাসুদ রানা, বেলব্যান ফিজিওথেরাপীর থেরাপিস্ট রাব্বি, লিমা রয়েছেন। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা
গত ১১ জানুয়ারি বান্দরবানের দুর্গম এলাকা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে র্যাব। তাদের মধ্যে দুজনের দেওয়া তথ্য অনুযায়ী নিহত এক জঙ্গির লাশ কবর থেকে উদ্ধার করতে যান র্যাবের সদস্যরা। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কবর খুঁড়ে লাশের বদলে ‘কম্বল’ পেয়েছেন তারা। জঙ্গির মরদেহ উদ্ধার করতে গিয়ে শূন্য হাতে ফিরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৫ জানুয়ারি) হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে কবর খুঁড়ে অন্যান্য
‘আমি রোমান্সে আছি, প্রেমে আছি।’ কথাগুলো ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসে গণমাধ্যমকে এমন কথা বললেন তিনি। ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিঙ্গেল মাদার। মেয়েকে নিয়ে তিনি জীবন যাপন করছেন। কথা প্রসঙ্গে বললেন, সিঙ্গেল, বাট নট হ্যাপি টু মিঙ্গেল। (হাসি)। তবে এই সিঙ্গেল জীবনে তিনি ভালো আছেন। বেশ ভালো আছেন বলেও জানালেন। বললেন, ‘বেশ
‘মুজিব বর্ষ’ উপলক্ষে সোমবার (১৬ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এ সংক্রান্ত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে সর্বমোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে সোমবার আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক