দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসুচির আওতায়, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে গরীবও দুঃস্থদের মাঝে (৪৮৫)চার শত পচাশি টি কম্বল বিতরন করা হয়। আজ মঙ্গলবার সকালে গোপালপুর ইউনিয়ন পরিষদের চত্বরে এ কম্বল বিতরন করেন। গোপালপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান মোঃ ফরহাদ মাতুব্বরের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে লালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিজয় র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাশীস বসাক এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এসময় উপজেলা আওয়ামী লীগের
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি কন্টেইনার ডিপো বিএম ডিপোতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। কুমিল্লা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের যাত্রাবাড়ী থানার
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ওরফে লালু কমান্ডার (৮৫) সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি.... রাজিউন) মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া সহ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান
হাসপাতালের বর্জ্য জীবাণুমুক্ত না করেই একটি চক্র বিক্রি করছে বাইরে। যা আবার নানা হাত ঘুরে স্থান করে নিচ্ছে বিভিন্ন ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিকে।এতে ব্যাপক ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ‘চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গবেষণা প্রতিবেদন বলা হয়- হাসপাতালের দুই ধরনের চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বাইরে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য নানামুখী ঝুঁকি মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যেকোনো বিবাদ ও
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠেয় হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।তিনি বলেন, আওয়ামী লীগের সন্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর সারাদেশে থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকায় আসবেন। তাই এদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে
জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বিভাগ। এর আগে গত ৯ নভেম্বর তার ছেলে ডা. রাফাত চৌধুরীকে সিলেট থেকে গ্রেফতার করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, জঙ্গিবাদে
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সোমবার ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার। নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান(১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া(১৮)।মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুল ছাত্র মারাত্তক আহত হয়েছে। পুলিশ
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ। এ অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে ডা. শফিকুর রহমানকে নিয়ে যায় ডিবি পুলিশ।জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পেজে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে বা কোন মামলায় ডা. শফিকুরকে
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) কুইন্সল্যান্ড রাজ্যের উইয়েমবিলায় এ হামলা ঘটে।স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে চার পুলিশ সদস্য সেখানে যান এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে পুলিশ সদস্যদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুড়লে হতাহতের ঘটনা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে ১০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন
নজর বা মানত করা ইবাদতের অন্তর্ভুক্ত হবে, যদি তা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়। আর আল্লাহর নামে মানত করলে তা আদায় করা ওয়াজিব। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে তা হবে শিরক। বিধায় গায়রুল্লাহর নামে মানত পূর্ণ করা হারাম। এরূপ মান্নতের নিয়ত করে থাকলে তা ত্যাগ করতে হবে এবং তওবা করতে হবে। (ফাতহুল মাজিদ, পৃষ্ঠা ১৩৬) আল্লাহ ছাড়া মৃত বা জীবিত কারো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোনো সমস্যা নেই। ইভিএমের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব।সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে সিইসি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সিইসি বলেন, ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। রংপুর সিটি
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা সাবিক হাসান (১৮) ও সুমন মিয়া (১৮) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার।নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী
ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (১২ ডিসেম্বর) ব্যাংক দুটিতে পর্যবেক্ষক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক আবুল কালাম এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোতাসিম বিল্লাহকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নবনিযুক্ত পর্যবেক্ষকরা এখন থেকে বেসরকারি ব্যাংক দুটির পর্ষদ, নির্বাহী ও নিরীক্ষা
৮ বছর পর ফাইনালে যাওয়ার হাতছানি দিচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা্র। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারালে কাটবে ফাইনালের টিকিট। ক্রোয়াটদের বিপক্ষে মহারণের আগে ইতিহাস কথা বলছে আলবিসেলেস্তেদের পক্ষে। প্রথম সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করবেন ইতালিয়ান দানিয়ালো ওরসাতো, যার রেফারিতে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে লিওনেল মেসির। এছাড়াও, বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা কখনও সেমিফাইনাল ম্যাচ হারেনি। প্রথম সেমিফাইনালে কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। আগামীকাল দিবাগত
নভেম্বরের শেষে মধ্যপ্রাচ্যে পর্দা ওঠা বিশ্বকাপ এখন শেষের পথে। বাতাসে বাজছে বিউগলের করুণ সুর। মঞ্চ ভাঙার অপেক্ষা। এরইমধ্যে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপযাত্রা সাঙ্গ হয়েছে লাতিন পরাশক্তি ব্রাজিলের। তবে আশা বেঁচে আছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনার। তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) চাওয়া কাপটা যেন লাতিন আমেরিকাতেই আসে। আর সে কারণে সমর্থন জানাচ্ছে মেসির দেশ আর্জেন্টিনাকে। উল্লেখ্য, ২০০২ বিশ্বকাপে সবশেষ লাতিন
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে পুলিশের কাজে বাধা প্রদান, বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ বাদী হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রধান আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় বিএনপি আরও নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে। তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ
দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেইমারদের তথা ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দেয়া ক্রোয়োশিয়া। ম্যাচের আগে মেসি-মারিয়াদের একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখলো মদ্রিচ-ব্রুনোরা। সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনো বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে টিম ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়েও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দলটি। তাদের পরিকল্পনা পুরো আর্জেন্টিনা দল নিয়েই। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে হাকিমি-বোফালরা। অবশেষে জানা গেলো আফ্রো-আরবিয় দেশটির এই অভূতপূর্ব সাফল্যের নেপথ্য কাহিনী! মরক্কোর কাতার বিশ্বকাপের সেমিতে পৌঁছানোর পেছনে অবদান রয়েছে বিদেশে জন্ম নেওয়া এক ঝাঁক ফুটবলারের। জানা গেছে, দলটির ২৬ জন ফুটবলারের মধ্যে ১৪ জনেরই জন্ম ভিন দেশে। কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের মধ্যে যা সব চেয়ে বেশি। আসুন, জেনে
ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১২ ডিসেম্বর) ব্যাংক দুটিতে পর্যবেক্ষক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি সাংবাদিকদের বলেন, ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক আবুল কালাম এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোতাসিম বিল্লাহকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নবনিযুক্ত পর্যবেক্ষকরা এখন থেকে বেসরকারি ব্যাংক দুটির পর্ষদ, নির্বাহী ও