নওগাঁয় ছুরিকাঘাতে ইমন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কছিমের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন ওই ইউনিয়নের ভবানিপুর গ্রামের চা দোকানি সাইদুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা সাইদুল ইসলাম বুধবার ( ২৫জানুয়ারি ) রাতে ৫জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৫দিন পর শনিবার
দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে আমের রাজধানী রাজশাহী এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সব ধরনের প্রস্তুতি শেষে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার মানুষ। দীর্ঘ পাঁচ বছর পর রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী সফরে আসছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী মাদরাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী
২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ইভিএম কেনা থেকে সরকার পিছিয়ে আসার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, আগামীতে ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতো আর কোনো নির্বাচন বাংলাদেশ হবে না, হতে দেয়া হবে না। শনিবার (২৮ জানুয়ারি) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে
ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। সেই প্রেমের টানে সুদূর থাইল্যান্ড থেকে চট্টগ্রামের চন্দনাইশে ছুটে এলেন থাইল্যান্ডের তরুণী বুলিকা সালানগার্ম (২৫)। তিনি আসেন চট্টগ্রামের আকাশ বড়ুয়ার টানে। দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে বিয়ে পর্যন্ত গড়াল তাদের সম্পর্ক। প্রেমের সূত্র ধরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক মাসের ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসেন বুলিকা। একইদিন রাতে পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার
ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। এই প্ল্যাটফরমে শুধুমাত্র ভিডিও আপলোড করে প্রতি মাসে অনেকেই লাখ লাখ টাকা আয় করছেন। যার পুরোটাই ভিডিওর ভিউর ওপর নির্ভর করে। অনেক কনটেন্ট ক্রিয়েটর বহু কষ্ট করে ভিডিও নির্মাণের পরও আশানুরূপ ভিউ পাচ্ছেন না। এর ফলে পুরো পরিশ্রমটাই বৃথা যাচ্ছে। অনেকে মাসের পর মাস বছরের পর বছর
বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবচ। বিচারক ও আইনজীবীরা সেই বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। বার ও বেঞ্চ হচ্ছে একে অপরের পরিপূরক। বিচারক ও আইনজীবীদের পারস্পরিক শ্রদ্ধাহীনতা সকল পক্ষকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত হয় দেশ, জনগণ ও আদালত। আদালতের সম্মান রক্ষার প্রাথমিক দায়িত্ব আইনজীবীদের। এরপর বিচারকের ও নাগরিকের। সকলকে ধৈর্যশীল, নম্র ও সহনশীল হতে হবে। আইনজীবীদের মর্যাদাপূর্ণ হতে হবে। বিচারকদের আইনজীবীদের প্রতি শ্রদ্ধাশীল
এক দর্শক শিরোনামের লেখাটি প্ল্যাকার্ডে লিখে স্টেডিয়ামে এসেছিলেন লিটন দাসের খেলা দেখতে। তার ব্যাটিং কতটা নান্দনিক সেটা নতুন করে বলার কিছু নেই। ২২ গজে লিটন দাসের ব্যাট চালনার সঙ্গে ক্যানভাসে কোনো বিখ্যাত চিত্রশিল্পীর তুলির আঁচড়ের তুলনা করাই যায়। গ্যালারির সেই দর্শক তো লিটন দাসকে একেবারে লিওনার্দো দ্য ভিঞ্চি বানিয়ে দিলেন। পুরো প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বাইশ গজে মোনালিসার চিত্রকর লিটন কুমার দাশ’।
শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের
শুক্রবার (২৭ জানুয়ারি) ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠানের শেষ সম্প্রচার। এরপর এই রেডিও চ্যানেলের আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। থেমে গেল ৮৫ বছরের দীর্ঘ যাত্রা। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, খরচ কমাতে বিবিসি বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এর ধারাবাহিকতায় মূলত আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এখন
বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে দর্শকদের ঢল নামে। হাজার হাজার দর্শক ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। আয়োজকেরা জানান, প্রায় বিশ হাজার দর্শক এমপি নাইট ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করেন। শুক্রবার রাত দশটায় সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ ও লালুয়া নিরিবিলি একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাচনাপাড়া সিকদার
কুমিল্লা দেবীদ্বারে খেলতে গিয়ে ইটভাটার মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম খলিল নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের দক্ষিণপাড়া মালেক মাষ্টারের বাড়ির পাশের মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নাল হোসেন এর “ভাই ভাই ব্রীকস ফিল্ডে’। নিহত শিশু ইব্রাহীম
ডায়াবেটিক রোগ নির্মূল করার উদ্দেশ্যে ওঝার কাছে গিয়ে ঝাড়-ফুকে উপকার না পেয়ে শারীরিক, মানসিকসহ অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হয়ে এক নারী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আর বেগম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি ওঝার কুফরী থেকে মুক্ত হওয়া সহ টাকা ফেরত চেয়েছেন। সেইসাথে তার মতো অন্য কোন পরিবারকে যেন কুফরী দিয়ে ক্ষতি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে ইরি-বোরো ধানের বীজতলায় আগাছা নাশক ছিটিয়ে দিয়ে বীজতলার চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বীজতলা মালিকরা বলছেন পূর্বশত্রুতার জেরে বীজতলার চারা নষ্ট করে ফেলার উদ্দেশ্যে এমনটা করা হয়েছে। বীজতলা মালিকদের পক্ষে জাহিদুল হক বাদি হয়ে ছয় জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছেন। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী থানা পুলিশ ক্ষতিগ্রস্ত বীজতলা পরিদর্শন করেছে। জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ
জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ১১৪, পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব এমপি বলেছেন,'৭৫ পরবর্তী সময়ে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। সেই সময় বাংলাদেশের উন্নয়ন থমকে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায়
রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের দুই যুগপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৭ টায় স্হানীয় রোকন উদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ ফেব্রুয়ারি দেশের অন্যতম শীর্ষ জাতীয় পত্রিকা যুগান্তর পত্রিকার দুই যুগে পদার্পন বর্ণাঢ্যভাবে উদযাপন, স্বজন সমাবেশের বিগত পরিচিত সভার মূল্যায়ন ও আয়-ব্যয়, আগামী ২৫ ফেব্রুয়ারী স্বজন সমাবেশের উদ্যোগে সুন্দরবনে আনন্দ ভ্রমনে
পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম ইন বাংলাদেশ এর আর্থিক সহায়তায় নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে শনিবার সকাল ১০টার দিকে আমজেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান। সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য
নাটোরের লালপুরে পুকুরের পানি থেকে আবুল কালাম (৫০) ওরফে বোমা কালাম নামের এক জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আবুল কালাম মৃত ইনছার মন্ডলের ছেলে। এঘটনায় লালপুর থানায় নিহতের ছোট ভাই হত্যা মামলা দায়ের করলে আল আমিন (১৬) নামের একজনকে আটক করে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। ঘটনাটি শুক্রবার (২৭ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া এলাকায় ঘটে। পুলিশ ও স্থানীয়সূত্রে
বরিশালে এক নৃত্য শিল্পীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী মোঃ জসিম খানকে গ্রেফতার করেছে র্যাব-৮ সদস্যরা। গত শুক্রবার ভোররাতে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন ধানখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম নগরীর রুপাতলী এলাকার মৃত কাসেম খানের ছেলে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকার বাসিন্দা ১৭ বছরের ওই নৃত্যশিল্পী পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক যুবকের কথায়
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তারকা ব্যাটসম্যান লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান উভয়ই ব্যাট হাতে রান পেয়েছেন। ফিফটি হাঁকিয়েছেন। এরমধ্যে রিজওয়ান তো ইনিংসের প্রথম বলে নেমে পুরো ২০ ওভারই মাঠে কাটিয়ে দিয়েছেন। কুমিল্লাও নিজেদের ইনিংসে মোটে ২ উইকেট হারিয়েছে। তবুও খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে কুমিল্লা তুলতে পেরেছে ১৬৫ রান। হারের বৃত্ত থেকে বেরোতে খুলনাকে করতে হবে ১৬৬ রান। সিলেট আন্তর্জাতিক
বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ইস্যু সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরিই মৃত এবং বহুদিন থেকেই মৃত। তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে নষ্ট করে ফেলেছে বিএনপি।যখন তারা তাদের আজ্ঞাবহ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে গেছে বিচারপতিদের বয়সসীমা বাড়িয়ে পুরো ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত এবং জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে গেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা একেবারেই অযৌক্তিক এবং এর
ঘন কুয়াশায় আবারো ক্ষতির মুখে পড়েছে হিলির কৃষকরা।ভালো ফলনের আশায় আগাম বীজতলা তৈরী করলেও ঘন কুয়াশায় বিবর্ণ আকার ধারন করে মরে যাচ্ছে বোরো বীজতলার চারা।এতে সঠিক সময়ে বোরো রোপণ নিয়ে অনেকটাই দুশ্চিন্তা পড়েছেন এখানকার কৃষকরা। বোরো চারা নষ্ট যাতে না হয় সেজন্য কৃষকদের সবধরনের পরার্মশ দেওয়ায় কথা জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে।শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। এ সময় ডাক
চলতি বিপিএলে জয়-পরাজয়ের দুই চিত্রই দারুণভাবে দেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে টানা তিন হার নিয়ে এবারের আসর শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। এরপর টানা চার জয়ে উড়ছে দলটি। অন্যদিকে খুলনা টাইগার্সের অভিজ্ঞতা জয়-পরাজয় ঘিরেই চলছে। খুলনাও আসর শুরু করেছিল হার দিয়ে। টানা হারের বৃত্ত থেকে বেরিয়ে দুই জয় পেয়েছিল দলটি। তবে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে খুব বাজে এক হার দেখেছে
কম সময়ের ব্যবধানে ভারতের দুই রাজ্যে ভেঙে পড়ল মোট ৩টি বিমান। শনিবার সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান এবং মধ্য প্রদেশে সুখই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছে বলে জানা গেছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। তবে দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়া এএনআই ও এনডিটিভির। বিস্তারিত আসছে...