বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে ফি নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশের একেক বেসরকারি হাসপাতাল ও অন্যান্য সেবা খাতের একেক রকমের চার্জ, টেস্ট ফি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারিভাবে একটি গাইডলাইন তৈরি করে হাসপাতালগুলোর মান অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে দিয়ে
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই জন স-মিল মালিককের বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর ইউএনও মোহাম্মদ নূর-এ- আলম। এসময় আরও দুই জন স-মিল মালিককে সতর্ক করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকেল চারটায় পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ স-মিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে, নজরুল ইসলাম ও সবুর মিয়া নামের
রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় নৌকায় ভোট চাইলেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ওয়াদাও করান। রোববার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেওয়ার সময় ভোট চান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যে ওয়াদা দেয়, তা রক্ষা করে। বিএনপি জঙ্গিবাদ ও লুটপাটসহ নানা অপকর্মে জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে।’ বর্তমান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা ও কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী। রবিবার (২৯ জানুয়ারী) এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় ডাকবাংলো শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামীলীগ সহ সভাপতিত্বে গজেন্দ্রনাথের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় বক্তব্য রাখেন,
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি তার নির্বাচনী অঙ্গীকার, বাস্তবায়ন ও আগামী এক বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। আজ রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে তিনি 'বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মহাসড়কে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।রোববার (২৯ জানুয়ারি) সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার
পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সবার আগে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, ২০৪১ সাল হবে স্মার্ট বাংলাদেশ। সেখানে পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তিনি। একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং
জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে সারদা পুলিশ একাডেমির হেলিপেডে নামেন তিনি। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আসছে...
নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে প্রাইমারি স্কুলে চাকুরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই প্রতারকের নাম মঞ্জুর আলম (৩৯)। সে
নওগাঁর বদলগাছীতে চোলাইমদসহ গজেন সরদার(৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১০টায় র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।এর আগে রাত ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্টগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গজেন সরদার কাষ্টগ্রাম গ্রামের মৃত রবি সরদার এর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা
ব্রাহ্মণবাড়িয়া- ২আসনের উপ-নির্বাচনের আর বাকি আছে ৩ দিন। শেষ মুহূর্তে এসে প্রচার- প্রচারণায় বিরামহীন সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। এলাকায় একটাই আলোচনা কে হচ্ছেন আলোচিত ব্রাহ্মণাড়িয়া- ২ আসন( সরাইল-আশুগঞ্জ)নির্বাচনে চারজন প্রার্থী থাকলেও রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তিন প্রার্থীর মধ্যে। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচনে আবদুস সাত্তার ভুঞাসহ চারজন প্রার্থী রয়েছেন। অন্য তিন প্রার্থী হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক
লায়ন্স ক্লাব অব বরিশাল এর উদ্যোগে বরিশালের হিজলা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লায়ন্স জেলা ৩১৫এ১ এর অধীনে শুক্রবার ২৭ জানুয়ারি সকাল দশটায়, উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকার মালেক হাওলাদার বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে তিনশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন মোঃ তরিকুল ইসলাম মাসুম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরসি হেডকোয়ার্টার লায়ন শেখ
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজনের মৃত্যু এবং ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন।রোববার (২৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, শনিবার তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির খোয় শহরের কাছে। ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাত এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উল্লেখ্য, ১৯৯০ সালে ইরানে ৭ দশমিক ৪
পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) দেশটির এল আল্টো জেলায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। এরমধ্যে কিছু হাইতির নাগরিকও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্যমতে, পেরুতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশটির অনেক চালকই প্রশিক্ষণ ছাড়াই ঝুঁকিপূর্ণ
আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।রোববার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। এর আগে আগামী ৭, ৮ বা ৯ ফেব্রুয়ারি যেকোনো একদিন ফলাফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। ওই প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা। রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এদিকে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল
ভাষা আল্লাহর এক অনুপম নিদর্শন। বর্ণ, শব্দ, বাক্য, উচ্চারণে নানা বৈচিত্র্য বিদ্যমান। যা মুসলমানের জন্য শিক্ষণীয়। ভাষায় আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে। কোরআনে বলা হয়েছে, ‘এবং তার নির্দেশনাবলির মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। (সুরা রুম-২২)। অন্যত্র বলা হয়েছে, ‘দয়াময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন কুরআন। সৃজন করেছেন মানুষ। শিক্ষা
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার খুইয়েছেন ভারতীয় ব্যবসায়ী ও বিলিয়নিয়ার গৌতম আদানি। ধারাবাহিকভাবে সম্পত্তি হারিয়ে শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান এখন নড়বড়ে। আগে শীর্ষ ধনীর তালিকায় তিনে ছিলেন, নেমেছেন সাতে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনটি প্রকাশের পর ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। এ অবস্থায় নিজের বিপুল সম্পত্তি হারান গৌতম। প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২৪ জানুয়ারি)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমন, মাদক নির্মূল এবং চোরাচালান রোধে পুলিশের ভূমিকা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।শনিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রোববার (২৯ জানুয়ারি) সারদায় ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণের সফল সমাপ্তি উপলক্ষে তিনি এই বাণী দেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ
সরকারের নেওয়া নানান পদক্ষেপের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় ফিরেছে। গত ডিসেম্বরের চেয়ে চলতি জানুয়ারি মাসে প্রবাসী আয় বেশি হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ৬ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স আসছে। শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এ তথ্য জানিয়েছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে চলতি মাসের ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত
নওগাঁয় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে সদর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা যৌথভাবে এই প্রতিযোগীতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আ’লীগের
ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার বেগুনি রঙের রাজকীয় একটি গাউন নিলামে বিক্রি হয়েছে ছয় লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যেটির মূল্য ৬০ কোটি টাকার বেশি। প্রত্যাশা ও পূর্বানুমানের চেয়ে পাঁচ গুণ বেশি মূল্যে বিক্রি হয়েছে ডায়ানার গাউনটি। সোথেবি নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে। ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। শেষবার ভ্যানিটি ফেয়ারের ফটোশ্যুটেও তাকে এই গাউনে দেখা যায়। এই মূল্যবান পোশাকটি