নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ১২শ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় ধামইরহাট উপজেলার পৌরসভা চত্বরে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন। আসনটিতে মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০৪৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একতারা প্রতীকে হিরো আলম পেয়েছেন ১৯৪৮৬ ভোট। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করা এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। কলার ছড়ি প্রতীক নিয়ে আব্দুস সাত্তার পেয়েছেন ৪৬ হাজার ৩২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫০০ ভোট। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিএনপির আন্দোলনের অংশ হিসেবে দলটির সাতজন সংসদ সদস্য দলের সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করেন। তার মধ্যে উকিল আবদুস সাত্তারও ছিলেন। পরে
ছয় সংসদীয় আসনে উপনির্বাচনে আনুমানিক ১৫ থেকে ২৫ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপনির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সিইসি বলেছেন, 'উপস্থিতির হার তুলনামূলক কম ছিল। আনুমানিক ১৫-২০ থেকে ২৫ শতাংশ হতে পারে। তবে নিশ্চিত করে এখনো বলা যাবে না। এজন্য আরেকটু অপেক্ষা করতে হবে।' বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের
নওগাঁর ধামইরহাটে চকচন্ডি সীমান্তে মাদক ব্যবসায়ী কর্তৃক বিজিবির উপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। ঘটনাস্থল পুলিশ ও বিজিবি’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরিদর্শণ করেছেন। ওই এলাকায় এখন বিজিবির বিশেষ মহড়া অব্যাহত আছে। বুধবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নে এই ঘটনা ঘটে। জানা গেছে, ১ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় ১৪ বিজিবির নায়েক মিজানের নেতৃত্বে ষ্পেশাল টিম চকচন্ডি ক্যাম্পের এলাকার
জাতীয় সংসদ উপনির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল ও পীরগঞ্জ) আসনে ভোটারদের উপস্থিতি কম হওয়ায় ক্রিকেট খেলে সময় পার করতে দেখা গেছে দায়িত্বরত পুলিশ সদস্যকে। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে ঠাকুরগাঁও ৩ আসনের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নারী ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে। কেন্দ্রে দায়িত্বরত ওই পুলিশ সদস্যের নাম আরিফ মাহামুদ আপেল। তিনি ঠাকুরগাঁও সদর থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছেন। এদিকে
ঝালকাঠির নলছিটিতে প্যালেষ্টাইন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ। কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের অবঃ যুগ্মসচিব এমএম সুলতানা মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের হলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বরণ করা হয়। এসময় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ রাকিব
রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের মো. আনোয়ার হোসেন ৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মো.আব্দুর রাজ্জাক(২) ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ্যাড. অশোক কুমার বোস। জানা গেছে, নির্বাচনে তিনটি প্যানেল পূর্ণাঙ্গ প্রার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের ৪টি পদে নতুন নিয়োগ এবং ৩টি পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। পৃথক পৃথক অফিস আদেশ সূত্রে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ আজাদকে ও টিএসসিসির পরিচালক পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে আগামী এক বছরের জন্য এবং
ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রধান ডাকঘর কার্যক্রম চলছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে। ভবনের ছাদের পলেস্তার বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে। কখনো মাথার ওপর আবার কখনো কাগজপত্র, যন্ত্রপাতির ওপর খুলে পড়ছে পলেস্তার। ফেটে গেছে ভীমও। দীর্ঘদিন কোনো সংস্কার কিংবা মেরামত না করায় বর্তমানে পোস্ট অফিসের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বলে আশঙ্কা করছেন কর্তব্যরত কর্মকর্তারা। জানাগেছে, সরকারি
গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি জবর দখল করে অবৈধভাবে গড়ে উঠা মার্কেট, দোকানপাটসহ বিভিন্ন শতাধিক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। বুধবার সকাল থেকে দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার ভান্নারা বনফুল এলাকায় মৌচাক চাবাগান আঞ্চলিক সড়কের পাশে এ অভিযান পরিচালনা করে বন বিভাগ। অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৭০ শতাংশ সরকারি বন বিভাগের জমি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় ও বন
টাঙ্গাইলের ভূঞাপুরে আশ্রয়ন প্রকল্পের আওতায় পুষ্টিবাগান স্থাপনের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধি জাতি গড়ার লক্ষ্যে ৫২ টি পরিবারের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এসব পরিবারকে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ মাঠে উৎসব মুখর পরিবেশে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ ও স্নাতক (পাস ও সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা। নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ খালেদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে প্রথমবারের মতো পায়রা প্রিপারেটি প্রাথমিক স্কুলের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা এগারোটায় বন্দরের মাল্টিপারপাস ভবনের তিন তলায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ স্কুলের উদ্বোধন করেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল সোহায়েল আহম্মেদ। এসময় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ৪০ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক নিয়ে এ বিদ্যালয়টি উদ্বোধন করা হয়। পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল
নাটোরের বড়াইগ্রামে কৃষক বেলাল হত্যা বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মশিন্দা গ্রামে বেলালের পরিবার এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি মানববন্ধনে বেলালের পরিবারসহ গ্রামের কয়েকশ লোক অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য দেন নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে আতাউর রহমান, আনিসুর রহমান, বোন আমেনা বেগম, ভাই দুলাল মন্ডল, মোজাম্মেল মন্ডল, মোদাস্সের মন্ডল, ভাগিনা মাহতাব উদ্দিন, মশিন্দা গ্রামের শহিদুল ইসলাম, মিঠু
পিরোজপুরে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগীতার উদ্বোভন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ বিভিন্ন
প্রেমিক ও তার বন্ধুর সহায়তায় স্বামীকে হত্যার উদ্দেশ্যে চেতনাশক ওষুধ খাইয়ে কুপিয়ে গুরুতর জখম করেছেন স্ত্রী। ঘটনাচক্রে স্বামীকে জীবিত উদ্ধার করে হাসপাতলে ভর্তি করা হয়। আর ঘটনার সাতদিনের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী রাবেয়া আক্তার মুসকান, তার দুই প্রেমিক রায়হান খন্দকার ও আবু সাইদ সিয়াম এবং সিয়ামের বন্ধু জিহাদ হাসান রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত রায়হান ও সিয়ামের আদি বাড়ি
এক সময় যাদের আপন ঠিকানায় মাথা গোঁজার ঠাঁইটুকু হয়নি, নওগাঁর আত্রাইয়ে এখন আবাসনের সঙ্গে অবহেলিত সেই শিশুরা বিনোদনের কেন্দ্র হিসেবে পেয়েছে শিশুপার্ক। সেইসাথে নির্মল বাতাস আহরণের জন্য আশ্রয়ন কেন্দ্রের চারপাশে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে তৈরী করা হয়েছে সবুজ বেষ্টনি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন তাদের বাবা-মা। ভ’মিহীন ও গৃহহীন এসব পরিবারের শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি ও মানসিক বিকাশের জন্য প্রশাসনের
ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের (সরাইল- আশুগঞ্জ ) উপনির্বাচনে আজ সকাল সাড়ে আটটা থেকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। তবে নির্বাচনের কেন্দ্রগুলো ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। এদিকে জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের আব্দুল হামিদ ভাসানী। উচালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে বের করে
অবশেষে অপসারণ করা হচ্ছে পায়রা বন্দরের হেলে পড়া দুই শত ফুট সীমানা প্রাচীর (গাইড ওয়াল)। গতকাল মঙ্গলবার শেষ বিকেলে বন্দর কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ অপসারন কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান এবিএম ওয়াটার কোম্পানী। এতে কিছুটা স্বতি ফিরেছে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মানুষের মাঝে। গত সোমবার সন্ধ্যায় নির্মান কাজ শেষ হতে না হতেই হেলে পড়ে পায়রা বন্দরের কোয়াটার সংলগ্ন উত্তর পাশের ২ শ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা। বুধবার ১লা ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচী পালন করে কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্মবিরতীর আওতামুক্ত ছিলো বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা, শ্রেণি পরীক্ষায় সহায়তাকারিরা এবং লাইব্রেরি রিডিং কক্ষের দায়িত্বরতরা। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীর সংগঠন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন,
নাটোরের বড়াইগ্রামে সাখাওয়াত হোসেন (৫৬) নামের এক ব্যাক্তির বাড়িতে তার এইচএসসি পড়ুয়া মেয়েকে গলায় ছুড়ি ধরে স্বর্নাংলকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বনপাড়া পৌর এলাকার হারোয়া স্কুলের পাশে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বাড়ির মালিক সাখাওয়াত হোসেন বাদি হয়ে একজনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। সাখাওয়াত হোসেন উপজেলার হারোয়া বেড়পাড়া এলাকার বাসিন্দা। সাখাওয়াত হোসেন বলেন, সকালে
সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ১২ বছর যাবৎ পলাতক আসামি রফিকুল ইসলাম অরফে রাফি ডাকাত (৪০) কে গ্রেফতার করেছে এপিবিএন'র পুলিশ সদস্যরা। রাফি ডাকাত তার পরিচয় গোপন করে বাইপাইল এলাকায় পরিবহনের সাথে জড়িত ছিল বলে জানা যায়। গতকল (৩১ জানুয়ারী)মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল সিএনজি পাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম অরফে রাফি