জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফার্মেসি বিভাগের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৯ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশ্ববিদ্যালয়, হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধাগুলিতে যোগ্যতাসম্পন্ন ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানীদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৯ ফেব্রুয়ারি ২০০৮ সালে ফার্মেসি বিভাগ চালু করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ১ মিনিট নীরববতা পালন করা হয়। উপজেলা প্রশাসনের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আমিরুল হক শামীম,
ঝালকাঠি জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতেযাচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন পরিচালনা প্রধানের প্রতি অসন্তোস প্রকাশ করেছে একাধিক প্রার্থী ও ভোটাররা। এ কমিটির মেয়াদকাল ২ বছর হলেও নানা জটিলতা থাকায় নির্ধারিত সময় পার হয়েছে আরো ৮বছর আগে। প্রায় ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে ইউনিয়নের নেতা
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সুদখোরদের অত্যাচার বৃদ্ধি পাওয়ায় পুলিশ সাড়াশি অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার শৈলকূপার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত ৬ সুদ কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলেন শৈলকূপার হরিহরা গ্রামের মৃত আব্দুল বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম, ব্রাহিমপুর গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে আমজাদ হোসেন মোল্লা, বারইপাড়া গ্রামের মৃত আবুল শেখের রহিম শেখ, শেখপারা গ্রামের শহর আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান, ভাটই বাজারের
পিরোজপুরের কাউখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার দুইটি ইউনিয়নে আলাদা আলাদা ভাবে কমিউনিটির ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, ইউনিয়ন সমাজকর্মী আবুল বারাকাত, ইউপি সচিব আশুতোষ বড়াল সহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২২ এর ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে রাজশাহী কলেজ তার অতীত ঐতিহ্য ও গৌরব অক্ষুণ্ন রেখেছে। এ বছর কলেজের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৭০ জন। কলেজের পাশের হার শতভাগ। ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে অ+ ৪৫৩ জন এবং অ ১৭ জন। বিজ্ঞান শাখার ২৭৬ জনের মধ্যে ২৭৬ জনই অ+, মানবিক শাখায় ১০৪ জনের মধ্যে ৯৯
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারনপুরে ধানের ক্ষেতে মোটর দিয়ে পানি দেওয়ার সময় মোটরের তারে বিদ্যুৎ স্পৃর্শে নূরুল ইসলাম গাজী(৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে এ দূর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে মৃত জিয়াদ আলী গাজীর পুত্র নূরুল ইসলাম গাজী। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আয়ুব আলী
রাজবাড়ীর কালুখালীতে পাট ব্যবসায়ীর গুদামে তালা লাগিয়ে চাঁদা দাবীর অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী ২নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদরের ধুঞ্চী গ্রামের মৃতঃ নবিজ উদ্দিনের ছেলে ও পাট ব্যবসায়ী মনোয়ার হোসেন মনো। মামলার আসামিরা হলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মালিয়াট গ্রামের নির্মল কুমার সাহা, একই গ্রামের জগন্নাথ দত্ত ও
পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষক জমি বিক্রি করে প্রায় ১৫' শ ফুট সড়ক নির্মাণ করেছে। সড়ক না থাকায় গ্রামের মানুষের যেন ভোগান্তির শেষ ছিলো না। নিজের জমি বিক্রির টাকায় সড়ক নির্মাণ করে প্রশংসার পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল হোসেন ব্যক্তি উদ্যোগে সড়ক নির্মাণ করে জনপ্রতিনিধিদের গ্রামবাসীর প্রতি অবজ্ঞার জবাব দিয়েছেন এমনটাই
রাজশাহীর আরএমপি সদর দপ্তরে দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা'র সহযোগিতায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নেতৃত্ব এবং কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে গতকাল সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনের আলো
ইউক্রেনের পূর্বাঞ্চলে গত দুই সপ্তাহ ধরে সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছিল রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা সতর্কতা দিচ্ছিলেন, পূর্বাঞ্চলের লুহানস্কে যে কোনো সময় আক্রমণ চালানো শুরু করতে পারে রুশ বাহিনী। আর এমন সতর্কতার মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, রুশ সেনারা লুহানস্কে তাদের পরিকল্পিত বড় হামলা চালানো শুরু করেছে। খবর দ্য গার্ডিয়ানের। এ ব্যাপারে এক বিবৃতিতে
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ওজন স্কেলের ২০০ গজ অদূরে ঢাকাগামী লেনে অজ্ঞাত এক গাড়ি চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টা ১০ মিনিটের দিকে ওজন স্কেলে পাশে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে, পাঠ্যপুস্তকে কোন বিষয় বা ছবি নিয়ে কারও আপত্তি বা অস্বস্তি থাকলে তা যদি যৌক্তিক হয় তবে প্রয়োজনে তা সংশোধন, পরিমার্জন বা পরিশীলন করা হবে। একই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহলের অসত্য অপপ্রচার বা গুজবে কান না দিয়ে কোন বইতে কি আছে বা নেই তার সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি।সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম
রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই রেলপথে রূপপুর, শশীদল ও জয়দেবপুর ট্রেন চলবে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বাস ভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের তিন রেলপথ উদ্বোধন করেন তিনি। রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া-লাকসাম পথে নির্মাণাধীন ডুয়েলগেজ ডাবল রেলপথের নির্মাণ প্রকল্পের কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল রেললাইন ট্রেন চলাচল, ঢাকার
কুমিল্লার বরুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক। ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে উপজেলার মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার। নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা অহিদুর রহমান (৪০) ও সাগর মিয়া (২৮)। তারা বরুড়া পৌরসভার একটি বেকারিতে
নতুন তিনটি রেলপথ উদ্বোধন হচ্ছে আজ। এতে রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নতুন তিন রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে মন্দবাগ ও কুমিল্লার শশীদল থেকে রাজাপুর পর্যন্ত ডাবল লাইনে ৩২ কিলোমিটার দীর্ঘ রেলপথ, একই
সিরাজগঞ্জের বেলকুচিতে বালু ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় আরও ২জন আহত হয়েছে। ঘাতক ট্রাক পুলিশ আটক করেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চালাস্থ উপজেলা পরিষদের আগমনি গেট সংলগ্ন এঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এসময় একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে
যা জিজ্ঞেস করা হচ্ছে তারই উত্তর দিচ্ছে ওপেনএআই চ্যাটবট চ্যাটজিপিটি। এ নিয়ে চারদিকে রীতিমতো হৈচৈ পড়ে গেছে। চ্যাটজিটিপির এমন সাফল্য দেখে ‘বার্ড’ নামের একটি চ্যাটবট যুক্ত করতে কাজ করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। তবে এই সেবা চালু করার আগেই বড় ধাক্কা খেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের চ্যাটবট ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আর এই এক ভুলে ১০০ বিলিয়ন ডলার হারিয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্দি রেখেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে গণতন্ত্রকে বন্দি রেখেছে। বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র আজ যেন সমার্থক। খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। গণতন্ত্রের মুক্তি হলেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন মারা গেছে।সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৯২। সব মিলিয়ে দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে। খবর আল জাজিরা।সাহায্য সংস্থা ও জরুরি উদ্ধার কাজে নিয়োজিতরা বলছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নিচে
আমরা ঘুমের মধ্যে প্রায়ই কমবেশি স্বপ্ন দেখে থাকি। কেননা স্বপ্ন হচ্ছে মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এই স্বপ্ন বিভিন্ন রকমের হয়ে থাকে। কখনো ভালো, আবার কখনো মন্দ। স্বপ্নের এই প্রকারভেদ হাদিসে নববি (সা.) দ্বারা স্বীকৃত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন- الرُّؤْيَا ثَلاَثٌ فَالرُّؤْيَا الصَّالِحَةُ بُشْرَى مِنَ اللَّهِ وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ وَرُؤْيَا مِمَّا يُحَدِّثُ بِهِ الْمَرْءُ نَفْسَهُ অর্থাৎ স্বপ্ন তিন প্রকার। যথা: উত্তম স্বপ্ন, যা
নৌ-বাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালত এই আদেশ দেন। এ দিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও ইরফান সেলিম আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করবে বাংলাদেশ।বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং
ছয়টি আসনের উপনির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের আমলে সবসময় সুষ্ঠু নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আশা করছি, এরপর আর কেউ নিবাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না। বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিন আগে ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত