অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ সকালে কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরির মাধ্যমে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ভাষা শহীদদের কবরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্র এবং সরকার প্রধান উভয়েই সোমবার রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার ছয় মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। এর কিছুক্ষন পর রাষ্ট্রপতি আবদুল হামিদ কেন্দ্রীয়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস সহজ করতে ইউএন ফন্টের সাতটি ভিন্ন প্রতিলিপিসহ ইউনিকোড সংস্করণ চালু করেছে। ইউএন বাংলা ফন্টটি ২১ ফেব্রুয়ারি ২০২০ সালে অফলাইনে ব্যবহারের জন্য একক সংস্করণসহ প্রথম প্রকাশিত হয়েছিল। সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং গুডউইল অ্যাম্বাসেডর জয়া আহসান ঢাকায় সংস্থার কার্যালয়ে ইউনিকোড সংস্করণটি চালু করেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি
মাত্র কয়েক ঘণ্টা পরেই ফুলে ফুলে ভরে উঠবে কেন্দ্রীয় শহীদ মিনার। স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের। এদিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন করে সেজেছে স্মৃতির মিনার। বদলে গেছে চিরচেনা কেন্দ্রীয় শহিদ মিনার। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতি। প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এরপর সর্বস্তরের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হবে কেন্দ্রীয় শহীদ
আওয়ামী লীগ সরকার ভাষা আন্দোলনের চেতনাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, আমাদের স্বাধীনতার চেতনা ছিল গণতন্ত্র। আজকে যখন ৫১ বছর পরে আলোচনা করতে দাঁড়াই, তখন দেশের মানুষ ও আন্তর্জাতিক বিশ্ব সবাই
প্রেমের টানে সুদূর জার্মান থেকে জেনিফার স্ট্রায়ার্স নামে এক তরুণী গোপালগঞ্জে এসে বাংলাদেশী প্রেমিককে বিয়ে করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের আদালতে এফিডেভিডের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে খুশি তাদের পরিবার ও আত্মীয়-স্বজন। আশপাশের সবাই বাড়িতে ভিড় করছেন ভিনদেশী নববধূকে দেখতে। সেলফি তুলছেন অনেকেই। জার্মান তরুণী জেনিফার গত ১৭ ফেব্রুয়ারি রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন। সেখানে তার প্রেমিক চয়ন
বাংলা ভাষার যথাযথ চর্চা ও সংরক্ষণে আরও যত্নবান হতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। তবে বাংলা ভাষা ও সংস্কৃতির যথাযথ চর্চা ও সংরক্ষণে আমাদের আরও যত্নবান হতে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষা ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী ও সংস্কৃতির মানুষের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে বলেন,
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা পাকিস্তানকে ধনীদের কাছ থেকে কর নেওয়ার এবং সেই করের সুবিধা দরিদ্রদের কাছে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সময় জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ক্রিস্টালিনা বলেন, 'পাকিস্তানের জনগণের জন্য আমার হৃদয় মমতায় ভরে গেছে। তারা বন্যায় বিধ্বস্ত হয়েছিল যা
বরিশালের স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সভার সভাপতিত্ব করেন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার। বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিপন হাওলাদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল, বরিশাল
গুলশান-২ এ আগুন লাগা সেই ভবনটির ফায়ার সেফটি ও লাইসেন্স ছিল না। বহুতল এই ভবন নির্মাণের সময় এই নিয়মও ছিল না। তাই অনাপত্তিপত্র নিয়ে ভবন নির্মাণ করা হয়েছিল বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও এই সংস্থার তদন্ত কমিটির প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাত দলের হামলায় নিখোঁজ হওয়া ৯ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাতে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন সোনার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ডাকাত দল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার এফবি ভাই ভাই
দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবুর মরদেহ চার দিনের পর ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে। সোমবার বিকাল সাড়ে ৫ টায় হিলি চেকপোস্ট দিয়ে তার লাশ হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন। হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান,গত ১৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় হিলি সীমান্তের ধরন্দা এলাকার ২৮৫/২৫নং সাব-সীমানা পিলারের পাশ দিয়ে
নাটোরের বড়াইগ্রামে বই মেলার নামে বানিজ্য মেলা চলছে। গত শুক্রবার উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা প্রশাসক শামিম আহমেদ ৬ দিন ব্যাপি এই বই মেলার উদ্বোধন করেন। বই মেলায় বইয়ের ষ্টল ছাড়াও রয়েছে র্যাফেল ড্র, নাগর দোলা, খেলনা দোকান, নার্সারী, জুয়ার আসর, মাদকের সরবরাহসহ বিভিন্ন ধরনের খাবারের দোকান। মেলা সুত্রে জানা যায়, শুক্রবার শুরু হয়ে বুধবার শেষ হবে। মেলায় দুই হাজার
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসওশহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে দ্বিতীয় শ্রেণি জাতীয় পতাকা, তৃতীয় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শহীদ মিনার, এবং ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির জন্য প্রভাত ফেরি দৃশ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী
রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি থেকে যাতে একটি শিশু বাদ না পড়ে, সেই জন্য সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ টিকার কার্যক্রম শুরু করা হয়। উপজেলার স্বাস্থ্য কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন
কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমিতে এক পর্যটকের আল্পনায় ফুটে উঠল কাল্পনিক মৎসকন্যা। আজ সকালে ২ ঘন্টায় এমন নান্দনিক চিত্র ফুটিয়ে তুলেছে গাজিপুর থেকে আসা মো. রফিক নামে পর্যটক ও তার বন্ধুরা। মৎস্য কন্যার নান্দনিক বালু ভাস্কর্য দেখে ভীড় জমে পর্যটকদের। এমন নান্দনিক ভাস্কর্যের সাথে ছবি তুলে স্বরণীয় করে রাখছেন অন্য পর্যটকরা। মানুষ এবং মাছের বৈশিষ্ট্য নিয়ে ফুটিয়ে তোলা এই প্রাণীটি দেখতে নারীর
সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হারুন-উর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস জানান, এবার হাকিমপুর উপজেলার ১ টি পৌরসভাসহ ৩ টি ইউনিয়নে ৬ মাস থেকে
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছ। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে চেয়ার বিতরণ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল আনুষ্ঠানিক ভাবে এ চেয়ার বিতরণ করেন। অর্ধশত প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা
পরিকল্পিতভাবে গৃহস্তের ঘরের কাজের লোক সেজে এক শিশু অপহরণপূর্বক মুক্তিপন দাবী করেছে একটি অপহরণকারীচক্র। মুক্তিপনের আংশিক টাকা প্রদানের বিকাশ নম্বরের সূত্র ধরে দেবীদ্বার থানা পুলিশের একটি দল ঢাকা, গাজীপুর, নারায়নগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ২ দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে অপহরণকারী দলের দুই সদস্য মোঃ কাসেম মিয়া(৪৫) ও তার স্ত্রী মোসাঃ সামিয়া বেগম(৩০)কে আটক করে। তাদের স্বীকরোক্তিনুযায়ী হবিগঞ্জ জেলা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মেয়াদ উত্তীর্ণ পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ মার্চ। স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থীরা নিজস্ব প্রতীকে অংশ নিলেও বিএনপি এবার কৌশল অবলম্বন করেছে। বিএনপি' ইউপি নির্বাচনে তাদের নিজস্ব প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে জিততে পারবে না জেনে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে নির্বাচনে প্রতিধন্ধিতা করতে যাচ্ছে এমনটাই
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ও বিভিন্ন স্থানে বিক্রয় ও বহনের দায়ে ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা ও উপজেলার সামনে থেকে ড্রাম ট্রাকগুলো জব্দ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমান। এ বিষয়ে তিনি জানান, প্রকাশ্য ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে
টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহিত নীল রংয়ের একটি মিনি ট্রাক(ঢাকা মেট্র-ড-১২-৩৩৮৩) জব্দ করা হয় । টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু আব্দুস ছালাম মিয়া (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হল,
নওগাঁর ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙ্গের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জাতীয়