বরিশাল সদর উপজেলার কাশিপুরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আরও একটিতে চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে জানায় স্থানীয়রা। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন। তিনি বলেন, রবিবার বিকেলে স্থানীয়রা বিষয়টি দেখতে পায়। এটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। একই সঙ্গে পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ও বিভিন্ন স্থানে বিক্রয় ও বহনের দায়ে ৪টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। রবিবার (২৬ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা থেকে ৩টি ও পরদিন সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে মহাসড়ক থেকে ১টি সহ মোট ৪টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর
রাশিয়ার যুদ্ধ বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান কুয়াকাটার পর্যটন উদ্যোক্তা হাসনুল ইকবাল। সোমবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মা মাটি ও মানুষ সংগঠনের চেয়ারম্যান মারফিয়া খান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে হাসনুল ইকবাল বলেন, করোনা মহামারির পর ইউক্রেন- রাশিয়া যুদ্ধ পৃথিবীকে ক্রমাগত সংকটে ফেলছে। সম্প্রতি এ সংকট আরও তীব্র হচ্ছে রাশিয়ার
ধানের রাজ্য হিসাবে খ্যাত দেশের উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা। অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে মনে করছেন অভিজ্ঞরা। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে উপজেলার আটটি ইউনিয়নে চার হাজার ৪৫০
বরিশাল সিটি কর্পোরেশনে ৬০ কোটি টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় এবার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড। রবিবার সন্ধ্যার পরে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওজোপাডিকো বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তরিকুল ইসলাম। তবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি জানে না সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এর আগে গত বছর ২০ সেপ্টেম্বর
খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের দরদ এত উতলে উঠলো কেন? সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। খালেদা জিয়ার যখন রাজনীতি করার সময় আসবে তখন করবেন, যেখানেই থাকুক। এটা নিয়ে আওয়ামী লীগের মাথা না ঘামালেও চলবে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের
আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্যই কাজ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে। তিনি (বঙ্গবন্ধু) নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন। কিন্তু অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসে
আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একাধিক বাড়ি ক্রয় ও ক্ষমতার অপব্যবহার করে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। নির্দেশনায়
ইভ্যালির পেমেন্ট গেটওয়ে আটকে থাকা টাকা ফেরত পেয়েছেন ১৪ গ্রাহক। এসএসএল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা ১৪টি লেনদেনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ১৪ গ্রাহককে ১ লাখ ৪৫ হাজার ৬৬৭ টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে উপসচিব মুহাম্মদ সাঈদ আলী সাংবাদিকদের এ কথা জানান।তিনি বলেন, প্রথম ধাপে এসএসএলের মাধ্যমে কিছু টাকা পরিশোধ করা হয়েছে। দু-একদিনের মধ্যে নগদে আটকে থাকা দেড়
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। ফলাফল মানুষ জানে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আন্দোলন করে এই সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই। এ দেশে এমন কোনো রাজনৈতিক
অল্প বয়সীদের কাছে ব্যাপক জনপ্রিয় টিকটক ও লাইকির মতো ভিডিও শেয়ারিং অ্যাপগুলো। ভিউ বাড়াতে বিকৃত ভাষা, খারাপ অঙ্গভঙ্গি ও নির্যাতনের দৃশ্য অ্যাপগুলোতে হরহামেশাই দেখা যায়। ফলে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে অশ্লীলতা, সামাজিক সহিংসতা। বাড়ছে ধর্ষণ, নারী পাচার ও পরিবারের সঙ্গে দূরত্ব। বিশেষজ্ঞরা বলছেন, এসব ভিডিও দেখে পঙ্গুত্বের দিকে যাচ্ছে সমাজ। শিশুরা ঝুঁকছে অপরাধে। তথ্যমতে, গত ৯ ফেব্রুয়ারি নোয়াখালীর হাতিয়ায় চুরির অপবাদে
পদ্মা সেতুর জন্য চীন থেকে আমদানি করা আরও ২০টি রেলকোচ দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে পৌঁছেছে। এ নিয়ে ৩০টি কোচ রয়েছে এ কারখানায়।এর আগে দুই দফায় ২০টি কোচ এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব কোচ রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। কোচগুলো পদ্মা সেতু দিয়ে চলাচল করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা যায়, চীনা রেলওয়ের রোলিং স্টক করপোরেশন থেকে ১০০টি কোচ
ইতালিতে নৌকাডুবে ১২ শিশুসহ ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়ার পূর্বাঞ্চলে সৈকতঘেঁষা রিসোর্ট স্তেকাতো দি কুতরোর কাছে নৌকাটি ডুবে যায়। আলজাজিরার তথ্যমতে, নৌকাটি বেশ কিছু দিন আগে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য দেশের অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে তুরস্ক থেকে রওনা হয়েছিল। নৌকাটিতে ১৫০ জনের মতো অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা
সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের সোনার দাম হয়েছে ভরি প্রতি ৯১ হাজার ৯৬ টাকা।স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে ২১ দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। রোববার (২৬ ফেব্রুয়ারি) বাজুসের
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। জানা গেছে, সান্তিয়াগো তার এই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বা কনসুলার অফিস খুলতে পারেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বৈঠক করার
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধে একমত হয়েছে ফিলিস্তিনি ও ইসরায়েল। সহিসংতা রোধে উভয় পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। জবাবে গাজা উপত্যকা থেকে একাধিক রকেট ছোড়া হয়। এরপর ওইদিন রাতেই গাজা উপত্যকার
অসংখ্য পরীক্ষার সমষ্টি দুনিয়ার এই জীবন। পালাবদল করে পরীক্ষা আসতে থাকে। আর আল্লাহ যদি মুমিনের অন্তরকে সুদৃঢ় না রাখতেন, তা হলে তাদের ভেতরটা কষ্টে, আঘাতে দুমড়ে-মুচড়ে যেতো। মুমিন মুসলমান নিজেরাই এ মর্মে অবাক হয়ে যেতো! কোনো পূর্বাভাস ছাড়াই দ্বীনের পথে মানুষের পদস্খলন ঘটিয়ে দিত এই পরীক্ষাগুলো। মানুষের এ ধরনের পদস্খলন যে সব সময় ধীর গতিতে হবে, তাও না। আসলে দ্বীনের ওপর
রংপুরের কাউনিয়া উপজেলায় গত ছয় থেকে আট মাসে জন্ম নেয়া অধিকাংশ শিশুর টিকাদানের পর মিলছে না টিকাকার্ড। ফলে জন্মনিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অভিভাবকরা। অপরদিকে স্বাস্থ্য সহকারী আব্দুল মবিনের বিরুদ্ধে নবজাতকের অভিভাবকদের টাকার বিনিময়ে ইপিআই টিকাকার্ড সরবরাহের অভিযোগ উঠেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় বেশ কয়েকজন অভিভাবকের সঙ্গে। তারা টিকাকার্ড না পাওয়া এবং এ নিয়ে ভোগান্তির কথা
সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের টাউন ক্লাব মাঠের স্বাধীণতা মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ফাদার হেইগির ইসলাম ধর্মগ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডিয়ামের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেইগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়িতে হামলা চালিয়ে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়া) গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু সাঈদ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া (বালিয়া) গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত আবদুল কাদিরের
যতক্ষণ পর্যন্ত দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না আসছে, ততক্ষণ কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। ২০০৯ সালে পিলখানায় শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে। দেশের মানুষ সরকারের পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, মানুষ
গেলো এক মাসের (ফেব্রুয়ারি) ব্যবধানে আবারও কমলো সোনার দাম। দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ১ হাজার ১৬৫ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে করা হয়েছে প্রতি ভরি ৯১ হাজার ৬৫ টাকা। এতদিন
কাছের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম চুম্বন। তবে অনেক সময় জীবনের বাস্তবতায় মনের মানুষটিকে ছেড়ে থাকতে হয় বহু দূরে। তবে এবার এ সমস্যার কিছুটা সমাধান বুঝি আসছে। কারণ এরইমধ্যে চীনা একটি কোম্পানি এমন প্রযুক্তি আবিষ্কার করেছে, যার মাধ্যমে পাঠানো যাবে চুম্বন। খবর সিএনএনের। যন্ত্রটি নিয়ে ইতোমধ্যেই চীনা নাগরিকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ডিভাইসটির নির্মাতারা বলেছেন, যন্ত্রটি