পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন পুলিশ। সোমবার (৬ মার্চ) দুপুরে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। বিস্তারিত আসছে...
আজ ( ৬মার্চ ) প্রয়াত জননেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যু বার্ষিকী। আব্দুল জলিল ১৯৩৯ সালের ২১ জানুয়ারি তৎকালিন নওগাঁ মহকুমার চকপ্রান মহল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম ফয়েজ উদ্দিন আহমেদ ও মাতা জারিনা ফয়েজ। তার দুই স্ত্রী ফাতেমা জলিল ও রেহানা জলিল, দুই মেয়ে ডা. শারমীন জলিল জেসি
আগামী নির্বাচনকে কেন্দ্র করে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।বিএনপিকে নির্বাচনে আনতে কোনো আলোচনা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা যা করি প্রকাশ্যে করি। গণতন্ত্র ব্যাকডোরে আলোচনা না। আলোচনা হলে প্রকাশ্যেই
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে আগেই সিরিজ হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে শেষ ওয়ানডে ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। কিন্তু প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই শূন্য হাতে সাজঘরে ফেরেন লিটন দাস। তার পথ ধরে তামিমও ফিরলেন সাজঘরে। ফলে জোড়া উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ। বিস্তারিত আসছে...
পাকিস্তানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের’ পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সোমবার (৬ মার্চ) দুপুর ১২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিস্তারিত আসছে...
"কৃষিই সমৃদ্ধি" এই স্লোগানকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ মার্চ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরাইল সদর কুট্রাপাড়া বারি সরিষা-১৪ এর উৎপাদন বৃদ্ধির লক্ষে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহিত
আজ সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দিবসটি পালন করবে। পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ ছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোরবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পটশিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।সোমবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল (রোববার) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য ‘পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’রাষ্ট্রপতি ‘জাতীয় পাট দিবস ২০২৩’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য যথাযথ হয়েছে। পটশিল্পের পরিবেশবান্ধব
ভারতকে টপকে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ এখন বাংলাদেশ। ভারতের উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশ শীর্ষস্থান দখল করে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, পাটসহ বেশ কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ কখনও ভারতে টপকাতে পারেনি। কিন্তু গত কয়েক বছরে ভারতের পাটের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যায়। ২০২০-২১ অর্থবছরে ভারতে পাটের উৎপাদন ৯ লাখ ৮০ হাজার টন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগরে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই এলাকায় ঘটনা ঘটে।নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, সোমবার ভোর ৬টার দিকে হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি মোটরসাইকেল ওই এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসচাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই
বাগেরহাটের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।সোমবার (৬ মার্চ) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় একটি বালু বোঝাই ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে মেরামত করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন। তিনি আরও
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ কোনো ব্যক্তি কাজের কারণে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। পরে ঘরে এসে তা কাজা করে পড়েন। মানে সময়ের পরে তিনি তা আদায় করেন। এভাবে কাজের অজুহাতে সময়মতো নামাজ না পড়া কি শরিয়ত সম্মত? নামাজের কাজা হলো- কোনো কারণবশতঃ সময়মতো নামাজ পড়তে না পারা। হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বা অসুবিধার কারণে
এখন থেকে নারী ও পুরুষের পাশাপাশি ‘হিজড়া’ জনগোষ্ঠীও তাদের প্রতিনিধি নির্বাচন করে জাতীয় সংসদে পাঠাতে পারবে। কেননা, সংসদ নির্বাচনের মনোনয়নপত্রে লিঙ্গ পরিচিতির জায়গায় মহিলা ও পুরুষ লিঙ্গের পাশাপাশি প্রথমবারের মতো ‘হিজড়া’ শব্দটিও যুক্ত করলো কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে বিধানটি সম্প্রতি যুক্ত করেছে সংস্থাটি। নির্বাচন কমিশন (ইসি) মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ
বর্ণাঢ্য আয়োজনে বরিশালের বহুল প্রচারিত আজকের তালাশ পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (৩মার্চ) নগরীর রাখালবাবু পুকুর পাড় সংলগ্ন ছোঁয়া কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘শহীদ লায়লা হক ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার বজলুল হক ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে আয়োজিত ট্রাস্ট ফান্ড গঠন অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক ১৫ লাখ টাকার একটি চেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ
শিক্ষা জাতির মেরুদণ্ড খেলাধুলা জাতির মানদন্ড এই স্লোগানকে সামনে রেখে বরিশাল সদর উপজেলা'র চরকরনজী মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীই প্রথম বাঙালিদের যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন।বরিশাল সদর আসনের
অপহরণ মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৮। আজ রবিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন পশ্চিম শ্যামপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। র্যাব-৮ সিপিসি-২ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, কয়েকদিন পূর্বে ফরিদপুর সদরপুর থানা শুভেচ্ছা কিন্ডার গার্ডেনের সামনে থেকে জোরপূর্বক সাবরিনা আফরোজ সুমি (১৭) নামের এক
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন প্রদর্শনীতে কৃষি কর্মকর্তা গমন করে ফসলের অবস্থা সম্পর্কে খোজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। রবিবার সকালে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার এ কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার নওয়াপাড়া গ্রামে রবি/২০২২-২৩ মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের প্রদর্শনী খামার করা হয়েছে। প্রকল্পের আওতায় ৫ একরের
বাবার কাণ্ডে হতবাক ছেলে। পূত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্কেই যাবতীয় গোলমালের সূত্রপাত। ছেলের বউকে নিয়ে ছেলের বাইক চেপেই পালালেন প্রৌঢ়। এমন ঘটনায় থানায় অভিযোগ জানালেন নিরুপায় যুবক। রাজস্থানের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী। বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পবনের দাবি, বাবা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এমনকী তাঁর বাইক চুরি করে
প্রবল চাপে ইমরান খান। আজ অর্থাৎ রবিবারই তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী। তোসাখানা দুর্নীতি মামলায় রবিবারই গ্রেপ্তার করা হবে ইমরানকে, এই মর্মে এসএসপিকে নির্দেশ দিয়েছেন লাহোরের আইজিপি। সেই নির্দেশ মেনে লাহোরের জামান পার্কে ইমরানের বাড়িতে পৌঁচেছে বিশাল পুলিশবাহিনী। তাঁদের দাবি, পাকিস্তানে আইন সকলের জন্য সমান। এদিকে তাঁদের প্রিয় নেতার
কুমিল্লার দেবীদ্বারে বিশ আওয়ামী লীগ নেতা ত্রাণ পাওয়ার আশায় প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারক চক্রের সদস্যরা ওই বিশ নেতার কাছ থেকে বিকাশ ও নগদে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী নেতাকর্মীরা জানান। ওই ঘটনায় রোববার বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল বাদী হয়ে অজ্ঞাত প্রতারক চক্র ও তাদের ব্যবহৃত
চার মাসের মধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচন করবে বলে মনস্থির করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে জুনের মধ্যে দুইটি এবং বাকি তিনটি সিটি কর্পোরেশনের ভোট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে
স্বেচ্ছাসেবক লীগ সংগঠিত একটি দল, এর কর্মীরা নেতাদের কমান্ড মানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ছাত্রলীগের অনুষ্ঠানে গেলে দেখি তাদের নেতারা স্লোগান বন্ধ করতে বললেও কর্মীরা কথা শোনে না। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে এসে ভিন্ন চিত্র দেখলাম। এখানে দেখেছি মঞ্চ থেকে স্লোগান বন্ধের নির্দেশ দিলে কর্মীরা তা শোনেন।’ রোববার (৫ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বত মোড়, কলোনি বাজার