নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত ১লা জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় মদ, ২ কেজি গাঁজা, ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৯ মাদক ব্যবসায়ী আটক করেছে। ডিবি পুলিশ (পশ্চিম)-এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান জানান, ডিবি পুলিশের টিম গত ১লা জানুয়ারী দুর্গাপুরে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক
রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়া কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। কাজী হাবিবুল আউয়াল বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট বিলম্বিত হওয়ার বিষয়টি কমিশনকে উদ্বিগ্ন করে তুলেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দকৃত প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত। বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়। আধুনিক চুল্লি ও রোলার ব্যবহার করে নিষ্পত্তিকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক ও আলামতের মধ্যে রয়েছে ১ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৪৭০ টাকার গাজাঁ, ৪৩ লাখ
করোনাকালে ১৪ মাসে প্রায় সাড়ে ৪ লাখ প্রবাসী দেশে ফিরেছেন বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ। তিনি জানান, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মে পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৯০২ প্রবাসী দেশে ফেরত এসেছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশফেরত অভিবাসী কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
এয়ার ইন্ডিয়ার মূত্র কাণ্ডের পর এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল সর্বসমক্ষে মূত্রত্যাগ করার জন্য। ওই কাণ্ড ঘটানোর আগে তিনি সকলকে নিজের গোপনাঙ্গও প্রদর্শন করছিলেন বলে অভিযোগ। পরে অবশ্য অভিযুক্ত জামিনে ছাড়া পান। গোটা ঘটনা নিয়ে তুঙ্গে বিতর্ক। ঠিক কী হয়েছিল? বিহারের জওহর আলি খান নামের এক ব্যক্তি দিল্লি থেকে সৌদি আরবের দাম্মাম যাচ্ছিলেন গত ৮
লেনদেন খরা থেকে বেরিয়ে চাঙ্গা হয়ে উঠছে শেয়ারবাজার। বিনিয়োগকারীরা ফিরে আসছে বাজারে। ফলে গত কয়েক মাসের ব্যাপক দরপতনের পর লেনদেন সূচক ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। গত দুইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হার ৪০০ কোটি টাকার ওপরে উঠেছে। আজ বুধবার ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকার ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সবাইকে আস্থা ধরে রাখতে হবে। আস্থা রাখলে সবাই ভালো রিটার্ন পারে। যার প্রভাব
চলতি বছরের জন্য ২১ লাখ টন ডিজেল ও পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। ৬টি দেশ থেকে এই তেল আমদানি করা হবে। ১৯ হাজার কোটি টাকার এই প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)
রাজবাড়ীর গোয়ালন্দে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। জানা গেছে, উপজেলার তেনাপচা এলাকার মো. তোরাব আলী মন্ডলের মেয়ে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ ফরিদপুরে মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে। এমতবস্থায় ভর্তির জন্য অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছিলেন তার বাবা। বিষয়টি বিশেষ সূত্রে জানতে পেরে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ
দেশের শীর্ষ স্থানীয় ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল "ইনিউজ ৭১" এ (হিলিতে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ) শিরোনামে গত ২৬ ডিসেম্বর-২২ সংবাদ প্রকাশের পরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার কোকতাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা নিয়ে শুরু হয় লুকোচুরি খেলা। পাতানো নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ হওয়ার মধ্যে দিয়ে সবশেষে প্রকাশিত সংবাদের অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। জানা গেছে, বিদ্যালয়টিতে গত ৩ অক্টোবর-২২
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে। তিনি বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে দেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রক্রিয়া অব্যাহত রাখবো এবং জনগণের সেবা করবো। বুধবার (১১ জানুয়ারি) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের সহকারী মন্ত্রী চেন
ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে
টাঙ্গাইলের ভূঞাপুরে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।এতে অটো রিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছে। বুধবার (১১জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সেতু—তারাকান্দি রেলপথের উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত পাঁচ জনকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্থদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ’র শাখা ব্যবস্থাপক মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং ব্যাংক কর্মকর্তা মোঃ জিহাদ মজুমদারের সঞ্চালনায় অতিথি ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম
মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। বুধবার বেলা ১ টায় বরিশাল নগরীর রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডিং অফিসার ও পরিচালক লেঃ কর্নেল মাহমুদুল হাসন-পিবিজিএম, পিএসসি। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া থানাধিন রাজনগর ঠাকুরকান্দী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দানেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, দুস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিস্তা ব্যাটলিয়ন-২ (৬১ বিজিবি)। বুধবার দুপুরে উপজেলার পাঁচটি বিউপি ক্যাম্পে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে শীতবস্ত্র হিসেবে ৫ শতাধিক কম্বল দেয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটলিয়ন-২ এর (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম মাহবুবুল আলম খান, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নূর উদ্দীন খান, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মুসা মিয়া, গেন্দুকুরি বিজিবি
নতুন আঙ্গিকে যাত্রী সেবার ব্রত নিয়ে সেবা গ্রীন লাইন বাসের টিকিট কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় ভান্ডারিয়া পৌর শহরের প্রাণকেন্দ্র বাাসষ্টান্ড স্টেশনে এই কাউন্টারের উদ্বোধন করা হয়। এই কাউন্টার থেকে ভান্ডারিয়া-পিরোজপুর-গোপালগঞ্জ-সায়েদাবাদ-বাড্ডা-এয়ারপোর্ট - আব্দুল্লাহপুর-গাবতলী । ভান্ডারিয়া ঝালকাঠী-বরিশাল-সায়েদাবাদ- বাড্ডা-এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর গাবতলী-মিরপুর-২ হিনো লাক্সারী চেয়ারকোচ নিয়মিত চলাচল করছে। ভান্ডারিয়া কাউন্টারের পরিচালক অহিদুজ্জামান অপু জানান "যাত্রী সেবায় অনন্য উদাহরণ সেবা গ্রীন লাইন পরিবহন "
চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভুত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁর আত্রাইয়ে মানববন্ধন করা হয়েছে। ১১ জানুয়ারী বুধবার উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রেজিষ্টেশন পরিবার আত্রাই নওগাঁর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার অধিকারী, দলিল লেখক সমিতির
দুই বছর পাঁচ মাস আগে পৃথিবীর আলো দেখেছে সুজয় পাল। জন্মের পর থেকে আচরণ ঠান্ডা মেজাজের পরীলক্ষিত হত সুজয়ের৷ তাই আদর করে দাদী ডাক নাম রেখেছিলেন ঠান্ডি৷ দিন বাড়তে বাড়তে সকলের আদরের পাত্র হয়ে উঠে সে৷ তবে এক বছর যেতে না যেতেই সে আদরের রং বদলায়। প্রসাবে সমস্যা ও কিডনিতে সমস্যা দেখা দেয় সুজয় পালের৷ অভাবের সংসারে জন্ম তার। বাবার দিন
৫দিন পর উদ্ধার হল অপহৃত আলোচিত প্রধান শিক্ষক নুরুল আমিন। ডিবি পরিচয় দিয়ে অপহরণ করা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ ঢাকার তেজগাঁও থানা এলাকা হতে উদ্ধার করেছে। অপহৃত প্রধান শিক্ষকের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি এলাকায়। তিনি দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করতেন। গত ৬ জানুয়ারি ভোরের দিকে সাদা রঙের হাইস মাইক্রোবাসে করে
কুমিল্লা দেবীদ্বারে পৌরসভার ছয়টি স্ট্যান্ডের ইজারা নিয়ে বিপাকে পড়েছে পৌর প্রশাসন। ইতিমধ্যে ইজারা সিডিউল বিক্রি করা হলেও উচ্চ আদালতের এক আদেশে ইজারার সকল কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ও স্থিতাবস্থা জারি করা হয়েছে। দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ সোহেল রানা উচ্চ আদালতে রিট আবেদন করলে বিচারক এ আদেশ দেন বলে সূত্রটি জানিয়েছে। এ আদেশের কপি
জয়পুরহাটের কালাই উপজেলা থুপসারা গ্রামের মৃত হানিফ সরকারের ছেলে এনামুল সরকার (৫৮) এর বিরুদ্ধে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করেছেন একই গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারী। এনামুল কালাই সরকারি মহিলা কলেজের অফিস সহায় পদে কর্মরত আছেন বলে জানান এলাকাবাসীরা। গত বছরের (৯ নভেম্বর) বুধবার আনুমানিক ১১ টায় বাদীনির সয়ন কক্ষে ঘটনা ঘটে। গত (২ জানুয়ারি) আদালতে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় বেল্লাল গাজী (৪০) নামের এক মোটরসাইকেল চালক খুন হয়েছে। বুধবার দুপুর বারোটায় উপজেলার ফোরলেন সংলগ্ন পশ্চিম রজপাড়া গ্রামের ডিমাপাড়া খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মৃতদেহের পাশ থেকে একটি হেলমেট ও একটি ইট উদ্ধার করা হয়। মৃত বেল্লাল পাশ্ববর্তী আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে। পুলিশের ধারনা, গভীর রাতে দুর্বৃত্তরা বেল্লালের মুখমন্ডল ইট দিয়ে থেতলে তাকে হত্যা
উত্তরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ঠাকুরগাঁও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র পরিচালক (প্রশাসন) ড.সেলিমা আখতার,র শুভ জন্মদিন আজ। জন্মদিনের শুভক্ষনে ম্যাডামের প্রতি বিনম্র শ্রদ্ধা, শুভ কামনা আগামীদিনের পথচলায়। আমাদের অতি পরিচিত, আপনজন, লক্ষ ছাত্র ছাত্রী, হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত, জামালপুরের কন্যা, ঠাকুরগাঁওয়ের বধু, ইকো পাঠশালা এন্ড কলেজের সন্মানিত অধ্যক্ষ, ইএসডিও'র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার। শুভ জন্মদিন ম্যাডাম। জন্মদিনে
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের গণ-অবস্থান কর্মসূচির কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৫৪টি রাজনৈতিক দল আজকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের অবস্থানে কী হবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টা ঘোড়ার ডিম পাড়বে ৫৪টি বিরোধী দল।বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর