রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার
টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে বসেছে তরুণী।বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে প্রেমিক আল-আমিনের (২৩) বাড়িতে অনশন শুরু করেছেন এক ওই তরুণী। রোববার (২ এপ্রিল) বিকাল ৩টায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে ওই তরুণী। অনশনের খবর পেয়ে আল-আমিনসহ তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছে। ঘটনাটি ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ঘটেছে। প্রেমিক আল-আমিন একই গ্রামের বাদশা মিয়ার ছেলে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদককারবারী হলেন মো. জুয়েল শিকদার (৩০)। থানা পুলিশ জানায়, রবিবার (২ মার্চ) দুপুরে দৌলতদিয়া শহীদ মিনার সংলগ্ন পোড়াভিটা গলির মধ্যে থেকে ২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং
কুমিল্লার দেবীদ্বারে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার চরবাকর গ্রামের মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজ (১৯) ও ভিক্টিম কিশোরী (১৬) 'কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই ঘটনায় ভিক্টিম কিশোরীর মা’(৩৫) বাদী হয়ে রোববার (৩ এপ্রিল) দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এর
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম। সোমবার বিকেলে ওসির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ওসি নজরুল ইসলাম বলেন, গত রোববার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশায় ছয় কেজি গাঁজা পাওয়া যায়। এসময় অটোরিকশা চালকসহ চার যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডাকাত দলের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। কালিকচ্ছ ইউনিয়নের ওরন্তী এলাকা থেকে রবিবার ভোরে দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়। কালিকচ্ছ ধরন্তী এলাকা থেকে রবিবার ভোরে দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো.ইদ্রিস মিয়া(৪০), পিতা- মৃত আ.হামিদ, ধরন্তী(মুলবর্গ), সফিক মিয়া (২৭), পিতা- বাবুল মিয়া ওরফে বাবর মিয়া, শাহবাজপুর (কাংকু মিয়ার
অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই’র অনুমোদন ছাড়াই সেমাই তৈরির অভিযোগে দিনাজপুরের হাকিমপুর হিলিতে চারটি সেমাই কারখানার মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার
জাতীয় নির্বাচনে শতভাগ ব্যালটে ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন কমিশনের সমালোচনা করে আমীর খসরু বলেন, বর্তমান কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। এদিকে দুপরে ইসি ভবনে বৈঠক শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০০ আসনেই
সড়কপথের পর এবার পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর কথা রয়েছে আগামীকাল মঙ্গলবার। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচলের কথা রয়েছে। সেই প্রস্তুতিতে ব্যস্ত প্রকল্প সংশ্লিষ্টরা। গেলো বুধবার সেতুর সবশেষ ৭ মিটার অংশের ঢালাই কাজ সম্পূর্ণ করেন প্রকৌশলীরা। এর আগে মঙ্গলবার সেতুর সর্বশেষ স্লিপার বসানোর মধ্যে দিয়ে দুইপাশে ভায়াডাক্টসহ রেললাইনের কাজ সম্পূর্ণ হয়। কাজ শেষ হওয়ায় ব্যানার নিয়ে উচ্ছাস প্রকাশ করে দেশি-বিদেশি
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি’র ওয়ার্ড কমিটি নিয়ে দলীয় কোন্দল প্রকাশ্য রুপ ধারণ করেছেন। ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপি’র কমিটিকে পকেট কমিটি দাবী করে তা বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বিক্ষুপ্ত বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার বিকালে ওই উপজেলা বড়খাতা বাসষ্টান্ড এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, জেলা
দিনাজপুরের হিলি স্থলবন্দর খুচরা বাজারে ডিম ও রসুন এর দাম। তিনদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। অন্য দিকে সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে ডিমেরও দাম। ৪৪ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা হালিতে। পবিত্র মাহে রমজানে সব জিনিস পত্রের দাম বেড়েছে। রমজান মাসে ডিম আর রসুনের দাম কম হওয়াতে খুশি সাধারণ ক্রেতারা।
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৩ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর
যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে আত্মসমর্পণ করার কথা তার। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন, সোমবার ব্যক্তিগত বিমানে চড়ে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে চলে আসতে পারেন ট্রাম্প। নিউ ইয়র্কে এলে তিনি ট্রাম্প টাওয়ারে থাকবেন। মঙ্গলবার সকালে ট্রাম্প সেখান
পিরোজপুরের কাউখালীতে সোমবার সকালে কাউখালী হাটের দিনে দক্ষিণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় তার সাথে একটি পুলিশ টিম উপস্থিত ছিল। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, খেজুর, মাছে রং দিয়ে বিক্রি করা ও দোকানে মূল্য
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকায় সেনাবাহিনীর তল্লাশিতে ২ এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ ইউপিডিএফ(মুল) দলের কর্মী এরেশে মারমা (৫৫)কে সেনাবাহিনী আটক করেছে। সোমবার (৩এপ্রিল ২০২৩ ইং) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি ৩ ফিল্ড রেজিঃ আর্টি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে যৌথবাহিনী মানিকছড়ি-লক্ষ্মছড়ি সড়কের রাঙ্গাপানি এলাকার সড়কে একটি চেকপোস্ট বসায়। উক্ত
একসঙ্গে জন্ম। একসঙ্গে চাকরী। আবার অবসরও একই সঙ্গে। শুনতে অবিশ্বাস্য হলেও হানজিলার রহমান ওরফে ঠান্ডু মিয়া ও তানজিলার রহমান ওরফে মন্টু মিয়ার জীবনে এমনই ঘটেছে। তারা যমজ দুই ভাই। জন্মের ব্যবধান মাত্র ১০ মিনিটের। একত্রে বেড়ে ওঠা দুই যমজ ভাই পড়ালেখাও করেছেন একই সঙ্গে। পড়ালেখা শেষে চাকরিও পেয়েছেন একই চিঠিতে। কর্মস্থলেও যোগ দিয়েছেন একই দিনে। অবসরের ক্ষেত্রেও তাই। ঠান্ডু ও মন্টু
ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান। অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর ২০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেছেন। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার বিষয়টি জানিয়েছেন। শামসুজ্জামানের পক্ষে আদালতে আরও উপস্থিত
মানিকগঞ্জে রুবেল হত্যার ঘটনার তদন্ত কর্মকর্তা মো. মাসুদ রানাকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, আদালতের কাছে বেশি স্মার্টনেস দেখাবেন না। একদম কারাগারে পাঠিয়ে দেবো।সোমবার (৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ কথা বলেন।শুনানির শুরুতেই রুবেল হত্যা মামলায় মাত্র ৪২ ঘণ্টায় অভিযোগপত্র দেওয়ার প্রসঙ্গটি তুলে ধরেন আদালত। এসময় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে
পর্ণগ্রাফি তৈরীর অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান সরঞ্জাম ও ল্যাপটপসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ।রবিবার (০২ এপ্রিল) রাতে জেলা শহরের হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ২৯টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মোবারকপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের আবুল কামালের ছেলে ওমর ফারুক (২২), রুহিয়া
দেশের পাঁচটি সিটি কর্পোরেশন গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গাজীপুর সিটি নির্বাচন ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন সিলেট ও রাজশাহী ভোট ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সভায় জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন, নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে সম্পাদিত চুক্তি অনুমোদন
গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের মাস রমজান। এ মাসের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, রোজা ঢালস্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুবার বলে, আমি রোজাদার। (সহিহ বুখারি, হাদিস : ১৮৯৪) এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪১টি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত বেসরকারী এতিমখানায় সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অধীননবাবগঞ্জে এতিম শিশুদের নগদ দুই কোটি নয় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে রবিবার (২ এপ্রিল) বেলা সাড়ে এগারটায় পজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে উপজেলা হল রুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা
ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেপ্তার হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। এর আগে লুক ডামান্ট এক ফেসবুক পোস্টে জানান, “Avoid This Man in Bangladesh!” ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে মহাবিরক্ত করেছেন, তিনি কোনোমতেই ভিক্ষুক