রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার ক্লুলেস মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ সদস্যরা। ৩০ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার কাছুন্দি এবং মাটিখোলা গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করেন তারা। আটককৃতরা হলেন রাজবাড়ী সদর থানার কাছুন্দি গ্রামের মোঃ সামু মোল্লার পুত্র মোঃ হালিম মোল্লা (৩০), ও মাটিখোলা গ্রামের মোঃ মহন মোল্লার পুত্র মোঃ
“মাদকের বিরুদ্ধে ফুটবল-আনন্দের উৎস ফুটবল-জনপ্রিয়তার শীর্ষে ফুটবল”এ শ্লোগানকে সামনে রেখে যুবসমাজকে মাদকে নিরুৎসাহীত করে খেলা-ধূলার প্রতি আসক্তি বাড়িয়ে স্বাস্থ্য সু-রক্ষায় ঈদ পরবর্তী ফুটবল খেলার আয়োজন করেছে রাজামেহার ক্রীড়া সংঘ। সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে ওই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় ‘দেবীদ্বার উপজেলা ফুটবল একাদশ বনাম বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ’র প্রতিদ্বন্ধিতায় বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ
'স্মার্ট বাংলাদেশ' গড়তে উৎসাহব্যঞ্জক যাত্রায় বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশের উন্নয়নের সাফল্য তুলে ধরেছে। আসুন, আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য যৌথ আস্থার চেতনায় একসাথে কাজ করি। বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে সোমবার (১ মে) সকালে ওয়াশিংটনে জাতিসংঘ সদরদপ্তরে একটি আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় এ আহ্বান
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত দুজন।সোমবার (১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা জোড়াব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), তার ভাই মোস্তাফিজুর রহমানের স্ত্রী রানু আক্তার (২২) ও একই এলাকার আব্দুল বাতেন
বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। সোমবার (১ মে) স্থানীয় সময় সকালে ডব্লিউবি’র প্রিস্টন অডিটোরিয়ামে পূর্ণাঙ্গ এ অধিবেশন হবে। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাল্যবিবাহে এখনও শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশে ১৮ বছরের আগেই ৫১ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৩ প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ‘৮০০ কোটি জীবন, অপরিসীম সম্ভাবনা’ শিরোনামের ওই প্রতিবেদনটি গত ১৯ এপ্রিল বৈশ্বিকভাবে প্রকাশিত হয়। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বাল্যবিবাহের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ সৃষ্টি এবং আগামী ১৩ থেকে ১৬ মে’র মধ্যে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল পর্যালোচনা করে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ৮ থেকে ৯
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেবীদ্বার উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১১টায় পৌর এলাকার রহমানিয়া সুপার মার্কেটের প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু নাঈম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার হায়দারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
নাটোরের লালপুরে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম এর সভাপতিত্বে গোপালপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন এসবের আয়োজন করে। পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত শ্রমিক দিবসের অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী -ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী
ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসী হামলায় নৃশংসভাবে নিহত শুক্তাগর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, শুক্তাগর ইউনিয়ন আ'লীগের সহ সভাপতি আঃ রব হাওলাদার ও তার ভাতিজা মো: বেলায়েত হোসেনের স্বরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগাইর হাটে সোমবার (১লা মে) সকাল ১০টায় রাজাপুর উপজেলা এবং ইউনিয়ন আ'লীগ এ শোক সভার আয়োজন করেন। স্বরণ সভায় ইউনিয়ন, উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং
কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবের এক সাধারণ সভায় দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল’কে সভাপতি, দৈনিক মুক্তির লড়াই’র প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শফিউল আলম রাজীব সরকার'কে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষনা করেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক কালের
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাইজ প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা
“দুনিয়ার মজদুর এক হও ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা শ্রমিক লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এছাড়াও স্থলবন্দর এলাকার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। সোমবার (১ মে) সকালে হিলি স্থলবন্দর এর চারমাথা মোড়ে দিবসটি পালন উপলক্ষ্যে জাতীয় সংগীত, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে
এসএসসি পরীক্ষা দিতে পারলো না বিয়ের দাবিতে ১১দিন ধরে অনশনে থাকা নাসরীন সুলতানা (১৭) নামে এক শিক্ষার্থী। রোববার(৩০ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষা শুরু হলেও প্রেমিক মিজানুর রহমান মিজানের বাড়িতে ১২তম দিনে অনশনে রয়েছে নাসরীন। প্রেমিক মিজান লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শাখা নেওয়াজের ছেলে। নাসরীন সুলতানা একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। কিসামত চড়িতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার চলতি এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ও
ঝালকাঠি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়লো পেশাদার দুই মাদক কারবারী কিবরিয়া খান এবং শাহিন হাওলাদার। এদের কাছ থেকে ৫ কেজি গুল্ব গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ ও প্রতক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ১২ টায় সদর থানা এবং শেখেরহাট ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনার সময় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের সিএন্ডবি বাজার
নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেন, সন্ত্রাসী-চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু । আত্রাই-রাণীনগরের মাটিতে যারা এ কাজের সাথে সম্পৃক্ত আছে তারা যতোই শক্তিশালি হোক না কেনো তাদের যথাযথো শাস্তি নিশ্চিত করা হবে। পহেলা মে সোমবার সকালে দুনিয়ার মজদুর এক হও বাংলার মেহনতি মানুষ এক হও প্রতিপাদ্যে আত্রাই উপজেলা জাতীয় শ্রমিকলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কথাগুলো
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে ১ লা মে সকাল ১০ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালীতে ইউএনও আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজীসহ উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে
পটুয়াখালীর মহিপুরে গ্রামীন সড়ক উন্নয়ন কাজের নামে ২৫ বছরের পুরনো অন্তত: ৩০/৩৫টি তাল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজীর বিরুদ্ধে। উপজেলা বন ও পরিবেশ কমিটির কোন ধরনের অনুমোদন ছাড়াই সড়ক সংলগ্ন তাল গাছ সহ বনবিভাগের রোপনকৃত বিভিন্ন প্রজাতীর বেশ কিছু গাছের চারা কেটে ফেলা হয়। মৎস্য বন্দর সদর মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে গত ২/৩ দিন ধরে
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে রুহিয়া বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) সকাল ১০ টায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের সংগঠন ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মান কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রুহিয়া অফিস থেকে র্যালী বের করে। র্যালী রুহিয়া বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পটুয়াখালীর কুয়াকাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। সোমবার সকাল নয়টায় কুয়াকাটা পৌর শ্রমিকলীগ ও ইমারত নির্মাণ শ্রমজীবী ইউনিয়নের যৌথ আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্বাস কাজী'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা
নেত্রকোণায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। "শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে সকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপির
নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় শহরের সরিষা হাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে জেলা শ্রমিক লীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, শ্রমিকলীগের সভাপতি ডি.এম আব্দুল মজিদসহ আওয়ামী লীগ
রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে...