নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে সড়কের উপর চলাচলরত সিএনজি অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেেছ। এ ব্যাপারে আজ শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শিবিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে
কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড হামলা বাড়ির প্রতিবন্ধী কামাল ও জামালের আগুনে পুড়ে যাওয়া দুইটি ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ২০হাজার করে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা
ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে নেত্রকোনা পৌর শহরের সাতপাই কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি'র সহধর্মিনী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কামরুন্নেছা আশরাফ দীনা। কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ
সংসদে জনগণের কথা শোনা হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। এর প্রতিফলন বাজেটসহ বিভিন্ন পর্যায়ে পড়ছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২ জুন) উত্তরা বিসিক সেন্টারে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, ‘জনগণের কথা সংসদে শোনা হয় না, কেউ জনগণকে গুরুত্ব দেয় না। মনে হয় সংসদে এক অদ্ভুত সার্কাস চলছে।’ বাজেট
আমি নির্বাচিত হলে বরিশালকে ব্যবসা বান্ধব নগরী হিসেবে গড়বো। বরিশালেরকে একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করবো। এছাড়া নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবো। নগরীতে গণসংযোগ এবং উঠান বৈঠকে একথা বলেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হােসেন তাপস। শুক্রবার সকালে বরিশাল নগরের সাগরদী এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। এরপর তিনি নগরের ২২ নম্বর ওয়ার্ডের নজরুল সড়কস্থ আল
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহ ২ জন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের চিতুলীয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে শিশির ইসলাম (২০) ও রুহুলী গ্রামের আনতাজ আলী (৬৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুইজন যুবক একই মোটরসাইকেলে চড়ে
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, তাপপ্রবাহের পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়ার মধ্যে বেড়েছে জনভোগান্তি। গত কয়েক দিনে ঘন ঘন লোডশেডিংয়ে নগর থেকে গ্রাম সবখানেই প্রভাব পড়েছে। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন কালে এ কথা জানান তিনি। লোডশেডিংয়ের বিষয়টি আন্তর্জাতিক সমস্যার সঙ্গে জড়িত দাবি
বরিশালসহ দেশের সর্বত্র সরকারের চলমান উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় বীর মুক্তিযোদ্ধা এস.পি (অব.) মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এর বাস ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে
২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, শনিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
জেলেদের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণে আর্থিক সুবিধা নিয়ে তালিকা তৈরী ও ছাগল বিতরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ মাদারীপুরের কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের বিরুদ্ধে। এছাড়া নিয়ম নীতিকে তোয়াক্কা না করে প্রায় ৬ বছর ধরে একই উপজেলায় চাকুরি করার সুবাদে তিনি বিভিন্ন অনিয়ম করার সুযোগ পাচ্ছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন
ঝালকাঠির কাঁঠালিয়ায় অর্ধশত বছরের পুরাতন একটি মন্দিরের জমির মালিকানা দাবি করে পথ আটকে দোকানঘর নির্মান ও মন্দিরের মাঠের একাংশে কাঁটাতারের বেড়া দিয়ে দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২জুন) সকালে সাংবাদিকদের কাছে এ বিষয় লিখিত অভিযোগে দায়ের করেন মন্দির কমিটি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবারর মধ্যেরাতে উপজেলায় আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিমছিটকি এলাকায় শ্রী শ্রী সর্বজনীন বারোয়ারি কাঁলি মন্দিরের প্রবেশ পথের গেইট ভেঙ্গে
ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দেওয়ান পরিবারে জন্ম নেয়া এ বীর পুরূষ ছিলেন জনতার নেতা। তিনি ছিলেন ৫৪ সালের নির্বাচিত প্রাদেশিক সদস্য। ৭১’র মহান মুক্তিযুদ্ধে বিশ্বজনমতকে পক্ষে আনার জন্য হাঙ্গেরীর আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বক্তব্য দিয়ে সারা বিশ্বকে অবাক করেছিলেন। ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আদমজী জুটমিলের শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বঙ্গবন্ধুর সাহচার্যে থেকে রাজনীতি করেছেন। লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। কারণ তিনি সকল
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) পরামর্শে তৈরি করা হয়নি। শুক্রবার (২ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি, আইএমএফের পরামর্শে আমরা বাজেট তৈরি করিনি। তাদের পরামর্শ যেটুকু গ্রহণ করা যায় সেটা গ্রহণ করব। আইএমএফ শুধু অর্থ দিয়েই সাহায্য
প্রস্তাবিত বাজেটে আইএমএফের শর্ত পালনের আভাস স্পষ্ট বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার (২ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, রাজস্ব, ব্যাংক খাত, মূল্যস্ফীতি, রপ্তানি, বিদ্যুৎ জ্বালানি, ডলার সংকটসহ নানা কারণে দেশের সামষ্টিক অর্থনীতি ভেঙে পড়েছে। এই কঠিন
দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে বরিশাল সিটি নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বীতা করা বিএনপির ১৯ প্রার্থীকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) রাতে নির্বাচনে অংশ নেয়া ১ মেয়র, সাধারন কাউন্সিলর পদের ১৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদের তিন প্রার্থীকে নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর বিএনপির বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. জাহিদুর রহমান রিপন। প্রত্যেককে নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নোটিশ
নওগাঁর ধামইরহাটে রাস্তার উপর বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছায় রাস্তার জমিতে বাড়ী নির্মান করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি উপজেলার খেলনা ইউনিয়নে এমন অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী আমজাদ হোসেন মোল্লার অভিযোগসূত্রে ও ১ জুন বিকেলে সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের অধীন রসপুর গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। তিনি জানিয়েছেন, এখানে সাত প্লাটুন বিজিবি নির্বাচন কমিশন থেকে মোতায়েনের জন্য সিদ্ধান্ত হয়েছে। তবে আমরা আরও অতিরিক্ত তিন প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য চিঠি দিয়েছি। আমরা বিশ্বাস করি,
বর্তমান সরকার গোটা জাতির রক্ত শুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (২ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, এই সরকারের বাজেট নিয়ে কিছু বলার নেই। শিক্ষার্থীদের আড়াই টাকা, তিন টাকার কলমে ১৫ শতাংশ কর বসানো হয়েছে। আসলে এই সরকার মানুষের জীবন থেকে রক্ত নিংড়ে নিচ্ছে। যেমন
চলতি বছরের মে মাসে প্রবাসীরা ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৮ টাকা ধরে যার পরিমাণ ১৮ হাজার ২৬৯ কোটি টাকা।বৃহস্পতিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৩ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৮৬ লাখ ৬০ হাজার
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। এতে বলা হয়, প্রত্যেক রোহিঙ্গাদের জন্য ১ জুন থেকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার (৮৪০ টাকা) সমমূল্যের খাদ্য ভাউচার দেওয়া হবে। এ অবস্থায় রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। সংস্থাটি আরও বলছে, চলতি বছরের শুরুতে রোহিঙ্গারা বিশ্ব
সপ্তাহের সেরা দিন জুমা। এ দিনটি অনেক ঘটনাবহুল ও তাৎপর্যময়। ভবিষ্যতেও এ দিনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। আবার এ দিনে রয়েছে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। এসব ঘটনা ও ফজিলত মানুষের রটানো কোনো বিষয় নয়, বরং তা মানুষের জানার উদ্দেশ্যে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা। জুমার দিনের সেসব ঘটনা ও করণীয় কী? হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে মোট অনুমোদিত ১৯ লাখ ১৫১টি পদের বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। এর আগের বছর (২০২১ সালে) পথ ফাঁকা ছিল তিন লাখ ৫৮ হাজার ১২৫টি। জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিসংখ্যান নিয়ে ২০২২ সালের ‘স্ট্যাটিসটিকস অব গভর্নমেন্ট সার্ভেন্টস’ বই থেকে এ তথ্য জানা গেছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের
বান্দরবানের রুমায় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীদের সদরদপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প দখলের অভিযানের সময় আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়া এলাকায় বৃহস্পতিবার (১ জুন) সেনাবাহিনীর একটি টহল দল কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীদের সদর দপ্তরসহ একটি গোপন প্রশিক্ষণ
ঝালকাঠির রাজাপুরের মাতৃজুয়েলার্সের মালিক তৃণাথ মালাকার (৪০) ঢাকা থেকে পরিবহনে রাজাপুরে আসার পথে অজ্ঞান পার্টি তাকে অজ্ঞান করে সাথে থাকা একটি স্মার্ট ফোন ও ষাট হাজার সাতশত টাকা লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেয়ার পরে গতকাল বুধবার সন্ধ্যায় সঙ্কামুক্ত অবস্থায় রাজাপুরের বাসায় নিয়ে আসা হয়। তৃণাথ মালাকারের ছেলে জয় মালাকার জানান, তিনি ব্যবসায়ীক কাজ ও ডাক্তার দেখাতে ঢাকা