শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নলছিটিতে উদ্বোধনের আগেই ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ধস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১:১৭

শেয়ার করুনঃ
নলছিটিতে উদ্বোধনের আগেই ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ধস

সেতুর কাজ সম্পন্ন, সম্পন্ন হয়েছে সংযোগ সড়কেরও। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। ঠিক তখনই ধসে পড়েছে সেতুর সংযোগ (অ্যাপ্রোচ) সড়ক। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামের সিংহবাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। ৩০ মিটার দৈর্ঘ্যের সেতু ও দুই পাশে ১০৪ মিটার সংযোগ সড়কের কাজের জন্য খরচ হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকা। এর মাধ্যমে কুশঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রাম সংযুক্ত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে এলজিইডি। স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ করে আসছিলেন তারা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করে প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করেছে। 

জানা গেছে, সেতুর দুই পাশের সংযোগের তিন দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এ ছাড়া সেতুর গোড়ায় বাঁধাই করা ব্ল¬ক সরে গেছে, সড়ক ফুটো হয়েছে। সেতুর পূর্ব ও পশ্চিম দিকের সংযোগের বালু সরে গিয়ে কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ব্লকও ছিন্নভিন্ন হয়ে গেছে। ঠিকাদারের লোকজন ফাটল ও ধসে পড়া অংশ পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। 

আরও

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু যথাসময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) সঠিক তত্ত্বাবধান না করায় ও নিম্নমানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে সেতুতে ওঠার সড়কটি। 

সরমহল গ্রামের বাসিন্দা কালাম সরদার, রুহুল আমীন হাওলাদার ও তুহিন সরদার বলেন, সড়ক ও সেতুটির নির্মাণ শুরু হওয়ার পর এলাকায় মানুষ আশায় বুক বেঁধেছিলেন। তবে নিম্নমানের কাজ দেখে হতাশা দেখা দেয়। 

আরও

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

সংযোগ সড়ক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজি উল্টে প্রাণ গেল মা-ছেলের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে মেসার্স এম এম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি পান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমীন। পরবর্তী সময়ে তিনি বিক্রি করেন মো. নান্নু, মনির হোসেন, রিয়াজ ও কামাল হোসেন নামে চার ব্যক্তির কাছে। কাজের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এক বছর সময় বাড়ানো হয়। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার জানান, আগ্রাধিকার ভিক্তিতে নির্মাণাধীন এই সেতুটি আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধনের কথা ছিল। এমন সময় সেতুর সংযোগ সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি এলজিইডির উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি ঘটনাস্থলে এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। 

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মনির হোসেন সাংবাদিকদের জানান, প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণে সংযোগ সড়কের যে ক্ষতি হয়েছে, তা সংস্কার করা হবে। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর জানান, ক্ষতিগ্রস্ত সড়ক ঠিকাদার দ্রুত সংস্কার করে দেবে। নিয়ম অনুযায়ী কাজ না করলে বিল পাবে না। বিয়য়টি তদারকি করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

ডাক্তার ও জনবল না থাকায় ঝিনাইদহে কাজে আসছে না ২০ কোটি টাকার হাসপাতাল

ডাক্তার ও জনবল না থাকায় ঝিনাইদহে কাজে আসছে না ২০ কোটি টাকার হাসপাতাল

দেশের সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

দেশের সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

আবারও ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো বৈদেশিক রিজার্ভ

সংস্কার না হওয়ায় বাংলাদেশে আইএমএফ ঋণ স্থগিত

সংস্কার না হওয়ায় বাংলাদেশে আইএমএফ ঋণ স্থগিত

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

এ সম্পর্কিত আরও পড়ুন

ডাক্তার ও জনবল না থাকায় ঝিনাইদহে কাজে আসছে না ২০ কোটি টাকার হাসপাতাল

ডাক্তার ও জনবল না থাকায় ঝিনাইদহে কাজে আসছে না ২০ কোটি টাকার হাসপাতাল

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ভৈরবা সাকোর খাল এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার একটি হাসপাতাল উদ্বোধনের আড়াই বছর পার হলেও এখনো চালু হয়নি। প্রয়োজনীয় জনবল অনুমোদন না পাওয়ায় হাসপাতালটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ফলে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের লাখো মানুষ প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর তৎকালীন

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

ভুক্তভোগী লুবাবা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের ছোট দুই ভাই-বোনকে বেশি ভালোবাসা হয়—এমন ধারণা থেকে সে মানসিকভাবে হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাতে শুরু করে। একপর্যায়ে টিকটকে তান্ত্রিক পরিচয়ে মো. খোরশেদ কবিরাজ নামে এক প্রতারকের সঙ্গে তার পরিচয় হয়। প্রতারক চক্রটি কবিরাজ নামে দুটি এবং আল্লাহর দান নামে একটি ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নিতে সক্ষম: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বরিশাল নগরীর সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের বিভিন্ন

পদ্মায় ধরা সাড়ে ২৫ কেজির কাতল, নিলামে বিক্রি অর্ধলক্ষ টাকা!

পদ্মায় ধরা সাড়ে ২৫ কেজির কাতল, নিলামে বিক্রি অর্ধলক্ষ টাকা!

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর গায়া এলাকায় ফ্যাশন জাল ফেলে মাছ শিকারের সময় জাফরগঞ্জ এলাকার জেলে সুব্রত হলদারের জালে ধরা পড়ে বিরল আকৃতির এই মাছটি। সকালে মাছটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। বিশাল আকৃতির

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে স্থাপনা নির্মাণের কাজ করেছে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। আদালত কতৃক নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট