লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ যাওয়ার পথে সুবর্ণা মুনতাহা রিজমি নামে এক ছাত্রীকে কুপিয়ে ও ইট মেরে আহত করা হয়েছে। দালাল বাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজীদ আহমেদ রিয়ান তার বখাটে বন্ধুদের নিয়ে এ ঘটনা ঘটায়। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের সামাদ স্কুল দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। রিয়ান প্রতারণা করে সরকারি কলেজে নিয়মিত
এমএলএম, ই-কমার্সের পর অবৈধ অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা খুইয়েছে মানুষ। অর্থের বেশির ভাগ হুন্ডির আড়ালে এরই মধ্যে পাচার হয়ে গেছে। আদৌ এ টাকা ফেরত পাওয়া যাবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় অনলাইনে আর্থিক প্রতারণা বন্ধে করণীয় নির্ধারণ বিষয়ে একটি সভা ডেকেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হওয়ার কথা
অনেকেই লাউ শাক খেতে পছন্দ করেন। ভর্তা, ভাজি, পাতুরি, তরকারি নানাভাবে এই শাক খাওয়া যায়। একাধিক উপকারী উপাদানের খনি হচ্ছে লাউ শাক। পুষ্টিবিজ্ঞানীদের কথায়, লাউ শাক ফাইবার, কার্বহাইড্রেট, ক্যালশিয়াম ও ফসফরাসের ভাণ্ডার। তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: লাউ শাক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ নদীর বেইলি সেতু ভেঙে যাওয়ার ঘটনার এক সপ্তাহেও সংস্কার কাজ শেষ হয়নি। ফলে গতকাল সোমবার পর্যন্ত রাজধানী ঢাকার সঙ্গে ওই সড়কের সরাসরি যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। তবে সওজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ মঙ্গলবার যানবাহন চলাচল শুরু হতে পারে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায়, গত বছরের ৭ নভেম্বর জগন্নাথপুরের রানীগঞ্জের
বলিউডে নোরা ফাতেহি আইটেম গানে ঝড় তুললেও ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো সিনেমায় নায়িকা হিসেবে মূল চরিত্রে সুযোগ না পাওয়া প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয় না, আমি নাচি বলে আমাকে নায়িকা চরিত্রে নেয়া হয় না। তিনি বলেন, আমাদের আইকনিক নায়িকারাও ড্যান্সার ছিলেন এবং দারুণ কাজ করে গেছেন। তারা আইটেম গানেও বাজিমাত করেছিলেন। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ শুধু। আসলে কেউ
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৯১ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৩৩ জনে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক
রাজশাহীর বাগমারায় শারীরিক অক্ষম স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বিয়ের চারদিন পর স্বামীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত স্বামীর নাম আবদুর রাজ্জাক (৩১)। তিনি সাইপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর অভিযুক্ত নববধূর নাম শাপলা খাতুন (১৮)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের শুকুরদীর মেয়ে। জানা
বাবা কৃষি কাজ করেন। ছোটবেলা থেকেই বাবাকে সহযোগিতা করেছেন, পাশে থেকে কৃষি কাজ শিখেছেন। লেখাপড়ার পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে শতভাগ পাস করিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এতো ব্যস্ততার মধ্যেও কৃষি কাজ করে চমক দেখালেন তিনি। বলছি তরিকুল ইসলামের কথা। উপকূলীয় উপজেলা পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ছোট
‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনবো না। কাউকে গোনার টাইম নাই।’ বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন অশোভনীয় ভাষায় কটূক্তিকারী নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে দলীয় পদ থেকে বহিষ্কারপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মিরা। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সদর
বরগুনা পৌর এলাকা থেকে টিসিবির ৯০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সজিব খান নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের গগন স্কুল সংলগ্ন রাস্তা থেকে চাল বোঝাই ট্রাকটি জব্দ করা হয়। বিষয়টি ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম জানিয়েছেন। আটক সজিব খান তালতলী উপজেলার ৫ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ৩৮ নং নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সময়মতো বিদ্যালয়ে না আসা, দপ্তরী দিয়ে ক্লাস নেওয়া ও উন্নয়নমূলক কাজের বাজেটের টাকা উত্তোলন করে কিছু কাজ করে বাকি টাকা আত্মসাতের অভিযোগ বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবকগণের । অভিভাবক ও স্থানীয়রা বলেন, আগের যে প্রধান শিক্ষক ছিল সে সময়মতো স্কুলে আসতো এবং স্কুলে বাচ্চাদের ভালো করে ক্লাস নেওয়া
অসুস্থ ননদকে হাসপাতালে দেখতে এসে ঘাতক বাসের চাঁপায় নিগার সুলতানা (৫০) নামের এক ভ্যান যাত্রী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এঘটনায় ভ্যান চালক আলাউদ্দিন কাজী গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায়। নিহত নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। সে (নিগার) গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে এসেছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা
নওগাঁর বদলগাছীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় করা মামলায় পুলিশ ৩জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে বদলগাছী উপজেলার জাবারিপুর বাজার ও গয়েশপুর গ্রাম থেকে এবং আরেকজনকে ধামইরহাট উপজেলার ইসুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন,
ধণাঢ্য ও প্রতিষ্ঠিত ছেলে-মেয়েদের বোঝা হয়ে ওঠা বৃদ্ধ বাবা ও মাকে নিয়ে নগরীর কাউনিয়া এলাকায় গড়ে তোলা বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নামের বৃদ্ধাশ্রমটি এখন উদ্যোক্তা সাখাওয়াত হোসেনের চরম দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪০ জন বয়স্ক ঋদ্ধ পিতা-মাতাকে ভাড়া বাড়িতে রেখে লালন-পালন করতে সাখাওয়াত ক্রমেই মানসিকভাবে ভেঙে পড়লেও এখনো হাল ছাড়েননি। সরকার ও সমাজের বিত্তবানসহ প্রবাসীদের কাছ থেকে কোন ধরনের সহায়তা না
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে নারী ও শিশু নির্যাতনের আইনে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। মামলার পর থেকে প্রেমিক লাপাত্তা। এই ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়,উপজেলার বীরনগর গ্রামের আবু জাফরের ছেলে জাকারিয়া ইসলাম আরিফ (২২) এর সঙ্গে একই এলাকার এক প্রতিবেশী স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে
পিরোজপুরের কাউখালীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১২ জন ইউপি সদস্যদের শপথ পাঠ করান কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা মহিলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে এবার ৮২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে রয়েছে হতদরিদ্র পরিবারের ১১ জন অদম্য মেধাবী শিক্ষার্থী। দারিদ্রের চরম কষ্ট সহ্য করে, নানা বাধা-বিপত্তি ও সমস্যাকে ডিঙ্গিয়ে তারা এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছে। তবে এরা অনেকেই আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহন করতে পারবে না বলে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে। সংশ্লিষ্ট শিক্ষা
স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবে ছয়জন ছাত্রীকে উত্যক্তসহ যৌণ হয়রানির ঘটনায় প্রধানশিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ছাত্রীরা। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের। মঙ্গলবার সকালে ভূক্তভোগী ছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্ত্যক্ত করে আসছে একই বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল মাহামুদ বখতিয়ার, মাহাফুজ হাওলাদার, আকাশ বখতিয়ার,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরাঞ্চলের হতদরিদ্রের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে এসব ভেড়া বিতরণ করা হয়। চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫০জন হতদরিদ্র নারী ও পুরুষকে ১৫০টি ভেড়া দেওয়া হয়। হতদরিদ্রের প্রত্যেককে ৩টি করে ভেড়া পান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. হোসনে আরা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এনামুল হক
বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের আরও ২৪৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ৪০ জন মারা গেছেন। মৃতরা হলেন-গৌরনদী সদর উপজেলার শাহনাজ (৬৫), ভোলা লালমোহন উপজেলার ফরিদা (৩৭) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাহ আলম (৭০)। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয়
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন,যারা অতীতে কিছু দিতে পারেনাই, তারা কোনো দিন দিতে পারবেওনা। পারতে পারেওনা। তিনি বলেন, তারা করোনার সময় বলেছিল ২লক্ষ লোক না খেয়ে মারা যাবে। কিন্ত একজনও না খেয়ে মারা যায়নি। বরং রিলিপে রিলিপে ভরিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছুদিন আগেও বলেছিল দুর্ভিক্ষ হবে, কিন্ত হচ্ছেনা। অতএব তারা সব সময় মিথ্যা কথাই বলবে। সে দিকে
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল সেট উদ্ধার করে তার প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা পুলিশ অফিসের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল হস্তান্তর করেন পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম-বিপিএম। এসময় পুলিশ সুপার বলেন, বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বরিশাল জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ টহল ডিউটি
মাদারীপুরের ডাসার থানা পুলিশের হাতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শামীম বেপারী(৩৭) মাদক সহ আটক। ডাসার থানার আওতাধীন খাতিয়াল গ্রাম থেকে তাকে আটক করেন। মাদক আইনে মামলা রুজু করে আজ মাদারীপুর কোর্টে প্রেরন করা হয়েছে। সে একজন পেশাদারমাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে পুর্বের তিনটি মাদক মামলা রয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার থানা পুলিশ দিবাগত রাতে গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল
দক্ষিণাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী হিরা মাঝিকে মঙ্গলবার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে ৩০৩ পিচ ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত হিরা মাঝি কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। সে (হিরা) পুরো দক্ষিণাঞ্চলের মাদকের গড ফাদার হিসেবে এলাকায় পরিচিত। মামলার বাদী গৌরনদী মডেল থানার