কুষ্টিয়ার কুমারখালীতে নসিমনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিতদের পরিচয় জানা যায়নি। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই সরগরম রাজনীতি। তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বেশকয়েকদিন ধরেই আন্দোলন করছে বিএনপি। অন্যদিকে সংবিধান অনুযায়ী, দলীয় সরকারের অধিনেই নির্বাচন করতে অনড় আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে সমমনা দলগুলোকে নিয়ে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। অন্যদিকে একইদিনে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে
রাজধানীর গণপরিবহনের ক্ষেত্রে যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে মেট্রোরেল। স্বল্প সময়ে ও কোনও ধরনের ভোগান্তি ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াতের নির্ভরযোগ্য যান এখন মেট্রোরেল। তাই যাত্রীরা এখন বাসের বিকল্পে মেট্রোরেল ব্যবহারে অধিক আগ্রহী। দেশের আধুনিক পরিবহন মেট্রোরেলের পুরো অংশ চালু না হলেও উত্তরা থেকে আগারগাঁও অংশে যাত্রীদের নিয়মিত ব্যবহার বেড়েছে। এতে ভবিষ্যতে যাত্রী-সংকটে পড়ার শঙ্কায় রয়েছেন বাস মালিক ও
এশিয়া কাপ নিয়ে চলা টানাপোড়নের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাষ্য, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে কোনোভাবেই পাকিস্তানে যাচ্ছে না তারা। মঙ্গলবার (১১ জুলাই) মধ্যরাতে আইসিসির বৈঠকের এক ফাঁকে বিষয়টি জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমল।এদিকে ইতোমধ্যেই এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।ধুমলের ভাষ্য, আইসিসি কর্তাদের বৈঠকে বোর্ড সচিব
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকদের মঙ্গলবার (১১ জুলাই) থেকে ওমরাহর অনুমতিপত্র দেওয়া শুরু করেছে দেশটির মন্ত্রণালয়।বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসি দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন। ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। অন্যদিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সময় আলাদা। ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিকে চারদিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও
ঢাকার বাইরেও দ্রুত ছড়াচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। জেলা-উপজেলা পর্যায়ে প্রতিদিন অসংখ্য মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৬১ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। শুধু সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা এখনও ডেঙ্গুমুক্ত। এদিকে মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে
মুসলিম-অমুসলিম সবার ভালো কাজের জন্য যেমন কল্যাণের দোয়া রয়েছে তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা তাদের ভালো কাজের উত্তম বিনিময় পাবে। ইসলাম মানুষকে সব সময় ভালো কাজের আহ্বান জানায়। অন্যায় ও অকল্যাণ থেকে বেঁচে থাকতে উপদেশ দেয়। কিন্তু অমুসলিম ব্যক্তি কি তার ভালো কাজের বিনিময় পাবে? এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী? হাদিসের বর্ণনা থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে, ঈমানদার মুসলমানের মতো অমুসলিমদের
গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক এবং সক্রিয় অংশগ্রহণ তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিতকরণের লক্ষ্যে নোয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগের মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দিনব্যাপী নাইস গেস্ট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), ফ্রেডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডোম বাংলাদেশ (এফএনএফ বাংলাদেশ)-এর সহায়তায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে মোট ৩৫জন
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর
নোয়াখালীর মাইজদী শহর ও বেগমগঞ্জের চৌমুহনী বাজারের ছয়টি প্রাইভেট হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স না থাকা সহ নানান ধরনের অপরাধে ছয়টি হাসপাতালকে তিন লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.ইয়াসির
ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাসের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১১ জুলাই) রাত ১০ টায় জেলা পুলিশের উদ্যেগে সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার আফরোজুল হক টুটুল প্রধান অতিথি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, সহকারী
আগামী ১৪ জুলাই নোয়াখালীতে মেহনতী মানুষের পদযাত্রা সফল করতে মতবিনিময় সভা করেছে বিএনপি। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ধর্মপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের
ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের আটদিন পরে দুই স্কুলছাত্রীকে ফিরে পেল তার নিজ নিজ পরিবার। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-ঝালকাঠি) সার্কেল মো. মাসুদ রানা থানার হল রুমে উপস্থিত হয়ে প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গত ৪ জুলাই উপজেলা সদরের মেডিকেল মোড এলাকা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রায় ৩ হাজার পুকুরে বাণিজ্যিক ভাবে মাছ চাষ করা হচ্ছে। অধিকাংশ পুকুর গুলোতে প্রভাবশালীরা ইজারা নিয়ে মাছ চাষ করছে। এদের মধ্যে প্রায় ৫০ ভাগ পুকুরে মুরগির বিষ্ঠা (লিটার) দিয়ে মাছ চাষ করা হচ্ছে। এসব মাছ খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ রয়েছে। মুরগীর নোংরা ময়লা, লিটার বা বিষ্ঠা কিভাবে মাছের খাদ্য হয় তা মানুষকে ভাবিয়ে তুলেছে। এ অঞ্চলে
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলি পৌর এলাকায় পথচারী, দোকানী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত। সেই সাথে পৌর এলাকার বিভিন্ন জায়গায় মশক নিধন এর স্প্রে করার কাজও শুরু করেন তিনি। মঙ্গলবার (১১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় হাকিমপুর হিলি পৌরসভার সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শুরু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি মুদি দোকান থেকে ৭০ কেজি টিসিবির মসুরের ডাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে মেয়াদ উত্তীর্ণ গুড়া হলুদ, মসলা, গুড়া মরিচ, রাঁধুনি নানা রংয়ের মিক্স মসলা বিক্রির দায়ে ওই দোকানদারকে ৪০হাজার টাকা জরিমানা করা হয় । মঙ্গলবার (১১ জুলাই) সকালের দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকার এমপি মার্কেটের সালমা ষ্টোরে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে স্থানীয় সরকারি বালক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,
নওগাঁর ধামইরহাটে রোগীকল্যাণ সমিতির আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী মো. মাফেজ উদ্দিন মোহন। ১১ জুলাই বিকেল ৩ টায় ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসে মাফেজ ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাফেজ উদ্দিন মোহন রোগীকল্যাণ সমিতির নির্ধারিত ফি জমা দিয়ে আজীবন সদস্য পদ লাভ করেন। এ সময় রোগীকল্যাণ সমিতিতে এককালীন ৫ হাজার টাকা ফি জমা নিয়ে আজিবন সদস্যের রশিদ প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা
সয়াবিন তেলের দাম লিটাপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমায় দেশের বাজারেও দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত আসছে...
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে তিন ম্যাচ সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ দল। তবে শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সান্তনার জয় পেয়েছে টাইগাররা। আফগানিস্তানকে মাত্র ১২৬ রানেই গুঁটিয়ে দিয়েছে সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। কিন্তু সাকিব-লিটনের পঞ্চাশোর্ধ রানের জুটিতে জয়ের পথ সহজ হয়ে যায়। তবে
আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ৭ গ্রাম বৃষ্টি, কপোতাক্ষ নদ ও মৎস্য ঘেরের লোনা পানিতে ১২ দিন ডুবে প্লাবিত হলেও প্রতিকারে কর্তৃপক্ষের তেমন কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি। স্লুইজ গেটের পাঠ উল্টে দেয়ায় নদীর লোনা পানি ভেতরে প্রবেশ করে নতুন এলাকা ডুবতে শুরু করেছে। পানি বন্দি হয়ে প্লাবিত হয়েছে উপজেলার গজুয়াকাটি, ফটিকখালী, রাউতাড়া, গোয়ালডাঙ্গা, পাঁচপোতা, বাইনতলা ও দক্ষিণ বড়-দল গ্রামের
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় ইট ভাটায় লাগানো ছয় ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় গাঁজা চাষী হাওলাদার ব্রিকস এর মালিক মো. নিয়াজ মোর্শেদ ওরফে জামাল (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জামাল আন্দারমানিক ইউনিয়নের ভংগা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র। এ ঘটনায় এসআই অশোক কুমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায় মামলা করেছেন
শুরুটা ভালো হয়নি অনুমিতভাবেই। কোনো উইকেট না হারিয়েই ভারত পেরিয়ে গিয়েছিল ৩০ রান।কিন্তু হুট করেই বাংলাদেশের স্পিনাররা করতে থাকেন দারুণ বোলিং। একের পর এক উইকেট নিয়ে চাপে ফেলেন সফরকারীদের। সেটি থেকেছে শেষ অবধি, প্রথম ইনিংস শেষে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটাও বেশ। মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ৮