সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় মৃত স্কুলছাত্রের বাবা দিনু চন্দ্র বাদী হয়ে পাঁচ শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই বিদ্যালয়ে শিক্ষকের চড় থাপ্পড়ে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শিক্ষকরা হলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম পাড়, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক অবকাশ খাঁ, সহকারী প্রধান শিক্ষক মুহিদ ও শিক্ষক
নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটের পরিবেশ ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি।সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আসনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা কাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই
মানি লন্ডারিং আইনের মামলায় যুবলীগের কথিত নেতা ও আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ৭ আসামির প্রত্যেকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন। সোমবার (১৭ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।৪ বছর করে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন,
রাশিয়ার কার্চ সেতুতে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে এক শিশু। ক্রিমিয়ায় নিযুক্ত রুশ গভর্নর এটাকে ‘আকস্মিক ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তবে ইউক্রেনীয় গণমাধ্যমে বলা হয়েছে, দুইটি হামলা হয়েছে সেতুতে। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কার্চ সেতুটি ১৯ কিলোমিটার দীর্ঘ, উচ্চতা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বেশি। সেতুটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলোর শীর্ষে রয়েছে, রাজমুকুটের কোহিনূরের মতো।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন আসেন হিরো আলম এ সময় বলেন, সুষ্ঠু ভোট হলে জয়ী হবো। জনগণ আমাকে চায়। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আরাফাত। ভোট দেওয়া শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আরাফাত
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে রোববার (১৬ জুলাই) রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটিতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কা লেগেছিল। এই ওয়াটার বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। নৌ পুলিশ জানিয়েছে, যাত্রীদের মধ্যে অর্ধেক সংখ্যক সাঁতরে তীরে উঠতে পেরেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০ থেকে ১৫ জন নিখোঁজ রয়েছেন।নৌ পুলিশের সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই)
জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ। ইসির তথ্যানুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এ উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র পাহারায় ২১ জনের পুলিশ ও আনসারের সমন্বয়ে
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ পরিস্থিতি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। ভোটগ্রহণ শুরুর আগেই তিনি পর্যবেক্ষণে আসেন। তার সঙ্গে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সোমবার (১৭ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে কমিশনাররা এ পর্যবেক্ষণ করছেন।সিসি ক্যামেরায় কোনো অনিয়ম ধরা পড়লে ভোটগ্রহণ বন্ধ করাসহ নানান ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।এদিকে, জাতীয় সংসদের
দ্বিপ্রহরের সময় জোহরের আজান শুনে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৪ রাকাত সুন্নত নামাজ পড়তেন। এ নামাজ তিনি ঘরেই পড়তেন। আর তিনি এসময় তার আমলনামা আসমানে ওঠে যাওয়ার আকাঙ্ক্ষাও করতেন। তাঁর কাছে এ সময়ের ইবাদত ছিল খুবই মূল্যবান। যখন সূর্য কিছুটা পশ্চিমাকাশে হেলে পড়ে। তখন মাসজিদ থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে জোহরের আজানের ধ্বনি ভেসে আসতো। তার জোহরের আজানের পর
সদরঘাটের তৈলঘাটে একটি ওয়াটার বাস ডুবে গেছে। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।রোববার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেকে নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ফায়ার সার্ভিসের ডিউটি
সিলেটে বাংলাদেশি পেসাররা আগুন ঝরানোর পরই বৃষ্টির আগমন! তাতে মিনিট শতেক নষ্ট হয়েছে, ম্যাচের দৈর্ঘ্য কমেছে ৩ ওভার। বৃষ্টি শেষে খেলা শুরু হলে তাসের ঘরের মতো ভেঙে যায় আফগান মিডল অর্ডার! নাসুম-সাকিবের ঘূর্ণিতে সফরকারী ব্যাটারদের রীতিমতো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! শেষ পর্যন্ত ওমরজাই-জানাতের ব্যাটে লড়াই করার পুঁজি পায় তারা। ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে বাংলাদেশ। কিন্তু মাঝে
মার্কিন ভিসা নীতি প্রকাশের পর বিএনপি নেতারা অতিশয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলেন। সরকার এবং দেশের জনগণের মর্যাদাকে ভূলুণ্ঠিত করে নিজেদের অপরাজনৈতিক অভিলাষ বাস্তবায়নের উন্মাদনায় মেতে উঠেছিলেন তারা। বিএনপি নেতারা এতদিন ভিসা নীতি নিয়ে রাজনীতির মাঠ গরম করেছেন। আর এখন তারা বলছেন- ‘কোন দেশের ভিসা নীতিতে কি আছে, না আছে, দেখতে চাই না।’ আসলে বিএনপির সৃষ্ট ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই আটকে
আগামীকাল জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও এদিন দেশের মোট ৭৮টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলের মধ্যে নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে নির্বাচন সামগ্রী। নির্বাচনী এলাকায় গত শনিবার সকালে নির্বাচনী প্রচারণা বন্ধ এবং মধ্যরাতে মোটরসাইকেল চালাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ
অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক প্রবাসী আয়ে সুবাতাস বইছে। পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া প্রবাসীরা নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৪ দিনে ৯৯ কোটি ৫৫ লাখ (৯৯৫ মিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলমান এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়াবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এ নিয়ে সরকারি হিসাবে এবছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১০৬ জনের। রবিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ৭৪১ জন ঢাকার এবং ঢাকার বাইরের
শুরুতে বাংলাদেশ দ্রুত তোলে নিলো দুই উইকেট। কিন্তু এরপর নেমে এলো বৃষ্টি। প্রায় ঘণ্টা দেড়েক খেলা বন্ধ থাকার পর ম্যাচ শুরু হয়। আফগানিস্তান উইকেট হারালেও বাড়ায় রান তোলার গতি। শেষ অবধি অবশ্য খুব বড় রান করতে পারেনি তারা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচটিতে বাংলাদেশের সামনে ১১৭
জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিওর শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম টিকটক কিশোর-কিশোরীদের নিরাপত্তা বৃদ্ধি ও কল্যাণের জন্য উল্লেখযোগ্য দুটি উদ্যোগ ঘোষণা দিয়েছে। পিতামাতা ও অভিভাবকদের মূল্যবান সব ফিডব্যাকের ফলে টিকটক তাদের ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে কনটেন্ট ফিল্টারিংয়ের ক্ষমতা বৃদ্ধি করেছে। এখন অ্যাপটি ব্যবহার করার সময় কিশোর-কিশোরীরা যে কনটেন্টগুলো দেখছে তাদের অভিভাবকরা সেগুলো আরও বেশি করে কাস্টমাইজ করতে পারবেন। এতে করে অভিভাবকরা তাদের সন্তানদের সেফটি বিষয়ে
ঝলকাঠি সদর থানা থেকে মাদক মামলার আসামী পলায়ন ঘটনার চার ঘন্টাপর ফের গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১৬ জুন সকাল ৭ টার দিকে থানা থেকে দৌড়ে পালিয়ে যায় আসিফ হাওলাদার নামের মাদক মামলায় গ্রেফতারকৃত এক আসামী। এ ঘটনার পরপরই হন্য হয়ে তাকে খুজতে থাকে পুলিশ সদস্যরা। বিভিন্নদিকে অভিযান ও তল্লাসী করে রাজাপুর থানার নাপিতের হাট খেয়াঘাট এলাকা থেকে ফের গ্রেফতার করতে সক্ষম
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণের লক্ষে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে কেশবপুর উপজেলা যুবলীগের এক প্রস্তুতি সভা রবিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথির বক্তব্য
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুবিনা কর্তৃক ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকায় ৫৫ হাজার টাকা ব্যায়ে বক্স কালভার্ট নির্মাণের এক সপ্তাহের মধ্যে তা ভেঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। ফলে আশেপাশের কোমলমতি শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার অভিযোগ
কেশবপুর উপজেলা প্রশাসন ও টিটিসি এর বাস্তবায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এস ই আই পি প্রকল্পের আয়োজনে বিশ্ব যুব দক্ষতা দিবস -২০২৩ উপলক্ষ্যে রালি ও আলোচনা সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর ইমদাদুল হকের সঞ্চালনে টিটিসি'র হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাস্ধসঢ়;কা গ্রামে রবিবার পুকুরের পানিতে ডুবে তাহসিন (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাস্কা গ্রামের সুমন মিয়ার পুত্র তাহসিন রবিবার বিকালে বাড়ীতে খেলা করার সময় সকলের অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাহসিনকে কোথাও দেখতে না পেয়ে চারপাশে তাকে খোজাখুজি শুরু করে। এরই এক পর্যায়ে পুকুরের পানিতে তাহসিনের লাশ
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা কমিউনিটি ক্লিনিক সঠিক নিয়মে খোলা রাখা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে রোববার দুপুর ১১ টা ৪৩ মিনিটে কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও কাউকে না পাওয়া যায়নি। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শোকজ করে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর