নওগাঁর রানীনগরে একটি বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, নগদ টাকা ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছা ইউনিয়নের গহেলাপুর (হিন্দুপাড়া) গ্রামের প্রণব সাহার
হতদরিদ্র মানুষ ও মৎস্য পেশাজীবীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুরে "৫ টাকার ডাক্তার'' ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর আলিপুর বিএফডিসি মার্কেটে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেডএআই এর সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জুনায়েদ হাসিব এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। এই বন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে থাকলেও দীর্ঘদিনেও হচ্ছে না বন্দরের প্রধান সড়কের সংস্কার কাজ। ফলে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও বর্ষাতে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। তাই ভাঙা-চোরা রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে পানি জমে
সরকার পতনের একদফা দাবিতে পটুয়াখালী-বরিশাল-পিরোজপুর ১০০ কিলোমিটার রোডমার্চ করেছে বিএনপি। রোডমার্চ চলাকালে ঝালকাঠির তিনটি স্থানে পৃথক পথসভা করেছে দলীয় নেতাকর্মীরা। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা থেকে শুরু হওয়া রোডমার্চ চলাকালে নলছিটি উপজেলার কালিজিরা, ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এবং রাজাপুর উপজেলার মেডিকেল মোড়ে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগীয় এই পথসভায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থানীয় নেতাকর্মী এবং
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবলীগ নেতাকে গলা কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মোহাম্মদ রনি পলোয়ান (৩২) চাটখিল পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের পলোয়ান বাড়ির শাহজাহানের ছেলে এবং চাটখিল পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। সে পেশায় একজন সিএনজি চালক ছিল। শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে পুলিশ চাটখিল পৌরসভার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রাম থেকে নিখোঁজ হওয়া আইয়ুব আলী (১৩) ও নিরব (১১) নামের দুই স্কুলছাত্রের সন্ধান মিলেছে। তারা বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় রয়েছে। গত বৃহস্পতিবার তারা নিখোঁজ হয়। শুক্রবার সন্ধ্যায় তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়। আইয়ুব ও নিরবের বাড়ি আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামে। আইয়ুব ওই গ্রামের নূরুন্নবীর ছেলে। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। আইয়ুব
পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের চাকায় পিষ্ট হয়ে বিধান মাঝি (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিধান মাঝি উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে। সে পৌরশহরের সেলিম বেকারীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয় । এ ঘটনায় কলাপাড়া থানায়
নিউজিল্যান্ডের ইনিংসের শুরুতেই চেপে ধরেছিল বাংলাদেশের পেসাররা। এরপর নিকোলস-ব্লান্ডেলের জুটিতে শুরুর সেই ধাক্কা সামলেও ওঠে তারা। কিন্তু শেখ মাহেদি-খালেদ আহমেদদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ফের খেই হারায় কিউইরা। এতে নির্ধারিত সময়ের আগেই ২৫৪ রানে অল-আউট হয়ে গেছে লকি ফার্গুসনের দল। শনিবার (২৩ সেপ্টেম্বর) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড।
চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ঝিনাইদহের সাংবাদিক সমাজ। শনিবার বেলা ১১টায় হামলার প্রতিবাদে ঝিনাইদহ প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথ ভাবে বিক্ষোভ মিছিল, মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে স্থানীয় পোষ্ট অফিসের সামনে শেষ হয়। এখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহ প্রেসক্লাব,
বিএনপির বরিশাল বিভাগীয় রোড মার্চে যাওয়ার পথে শনিবার সকালে গৌরনদী উপজেলা বিএনপি ও যুবদল নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা হলেন-জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি কেএম আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির সদস্য
মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া একই পরিবারের নিহত ৩ জনের লাশ নিয়ে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার রাত ৩ টার দিকে স্বামী মিজান, স্ত্রী মুক্তা ও তাদের ৭ বছর বয়সী শিশু লিমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। তাদের লাশ দাফন কাফনের জন্য রাতেই ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিলেন ঝালকাঠির মানবিক পুলিশ সুপার
বিএনপি-জামাতের অযৌক্তিক তত্বাবধায়ক সরকারের দাবি ও দেশ বিরোধী অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে নাটোরের লালপুরে গণমিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সেচ্ছাসেবক লীগের আয়োজনে লালপুর পাইলট গার্লস হাই স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। লালপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর
দেশের মানুষ আজ চরম দুঃসময় পার করছেন। লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে প্রতিটি শিশু জন্মগ্রহণ করে। শনিবার বেলা সোয়া ১১ টায় আনুষ্ঠানিকভাবে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বরিশাল বিভাগে বিএনপির এক দফার দাবিতে রোড মার্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তিনি বলেন, একটি ডিমের দাম ১৬ টাকা, ৫০ টাকা
সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টি যুগ্ন মহাসচিব এড. আব্দুল হামিদ ভাসানী বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেওয়ার আগে। যারা এমপি মহাজোটের সিদ্ধান্তে বিভোর হয়ে আছেন। তাদের সাবধান করে বলতে চাই। আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। বাংলাদেশের মানুষ বুকের মধ্যে জমাট বাঁধা কষ্ট নিয়ে
সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে সারা দেশে রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বরিশালসহ দক্ষিণাঞ্চলে রোডমার্চ কর্মসূচি চূড়ান্ত করে দলটি। বৃহস্পতিবার রাতে বরিশাল মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় নেতারা কর্মসূচির আদ্যোপান্ত ঘোষণা দেন। সে অনুযায়ী দক্ষিণাঞ্চলে বিএনপির রোডমার্চ হবে আজ শনিবার। এ উপলক্ষে বরিশাল বিভাগের সব কটি জেলা থেকে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের
বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঢাকায় বৃষ্টি নেমেছে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জেগেছে, ২য় ওয়ানডেও কি তবে পণ্ড হতে চলেছে! গত কয়েকদিন ধরেই দুপুরের পর থেকে বৃষ্টি দেখেছে ঢাকা শহর। আজকেও তার ব্যতিক্রম হবার সম্ভাবনা নেই।
বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশ হবে আজ। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ বাস্তবায়ন করতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসানীতি প্রয়োগ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। নিষেধাজ্ঞা দিলে দেবে। বাইরের দেশ থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে। স্থানীয় সময় শুক্রবার (২২
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সরকারের সাফল্য ও উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি। শুক্রবার শেষ বিকেলে তিনি পর্যটক সহ স্থানীয়দের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। পরে কুয়াকাটা সৈকতে এসে এমপি মহিব্বুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়িয়া মাদ্রাসার সামনের সড়কে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন আহত ও মহাসিন নামে এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের মঠবাড়ী মাদ্রাসা সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ মহাসিন ফকির (২৩) ঝালকাঠি আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ডহরশঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকার মো. মাসুদ ফকিরের ছেলে। অপর আহত ব্যক্তি হলেন মঠবাড়িয়া গুদিকাঠা
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ব্যক্তিদের মধ্যে বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। আইন প্রয়োগকারীর সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন
আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়নে পাল্টে গেছে আমতলীর দৃশ্যপট। ভৌগোলিক অবস্থানের কারনে আমতলী এখন দক্ষিণাঞ্চলের মধ্যমনি। স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৮ বছরের উন্নয়ন ছাপিয়ে গেছে ১৫ বছরের উন্নয়নে। এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখার দাবী প্রান্তিক জনগোষ্ঠীর। জানা গেছে, স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত উল্টে-পাল্টে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টি দেশ শাসন করেছে। এ ৩৮ বছরে আমতলীর তেমন
আজ ২৩ সেপ্টেম্বর নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুল এবং ঢাকা আর্মানিটোলা সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক, নেত্রকোনা জেলা স্কাউটের সম্পাদক, সাবেক বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আব্দুল হাকিম আকন্দ (আকন্দ স্যার)-এর ২৮ তম মৃত্যু-বার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে পারলা মদিনাতুল উলুম মাদ্রাসায় কোরান খানি, নেত্রকোনা জেলা সদর হ্সাপাতাল রোডস্থ নিজ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া বাজারে দিনাজপুর-ঢাকা মহাসড়কে রাস্তার ধারঘেঁষে দাঁড়িয়ে ছিলেন এক ভারসাম্যহীন বৃদ্ধ। পেছন থেকে এসে একটি ঘাতক ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করায়। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭ টায় উপজেলার ভাদুরিয়া বাজারে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধের পরিচয় এখন পর্যন্ত