বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মোট ১৩৫ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো ২৫৯ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু
নাটোরের লালপুরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৩শ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, মসুর, খেসারি, মুগসহ গ্রীষ্মকালীন ও শতিকালীন পেয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের
পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৯ অক্টোবর)দুপুরে উপজেলার বাসুরী গ্রামের মাকসুদা মেম্বারের বাড়িতে শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, পাচারসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল
দেশের মানুষ সুখে ও শান্তিতে রয়েছে। যদি কেউ আমাদের সুখ-শান্তি নষ্ট করতে চায় সাবধান হয়ে যান। বিএনপিকে রাস্তায় বের হতে দেব না। আমরা আমাদের জনসমর্থনের শক্তি জানান দিলাম। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা সরকারের অধিনেই হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামি বিএনপির ১২ নেতাকর্মীকে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হক সিকদার জানিয়েছেন, বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তারকৃতরা হলো-বিএনপি নেতা আহসান
ঠাকুরগাঁয়ে রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের মামলায় ঠাকুরগাঁও জেলা কারাগারে থাকা বিএনপির ৩১ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। এর আগে সোমবার (৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি রেজাউল করিম ও শশাঙ্ক শেখর সরকারের যৌথ ব্যাঞ্চে তাদের জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়া শেষে নেতা-কর্মীদের মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। এদিকে নেতাদের কারামুক্তির খবরে জেলার
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৪৮ জেলেকে কারাদণ্ড ও ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই নিয়ে সাত দিনের অভিযানে এখন পর্যন্ত ২৪১টি মামলায় ২১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুই লাখ ২১ হাজার একশ টাকা জরিমানা করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল
নওগাঁর ধামইরহাট ৮নং খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন কল্যানমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত উপকার ভোগীদের সঙ্গে স্থানীয় সংসদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খেলনা ইউনিয়নের সকল পর্যায়ের উপকারভোগীদের সাথে মত বিনিময় করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয়
ঝালকাঠির রাজাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদী মা ইলিশ শিকার করার সময় অভিযান চালিয়ে দুইজন জেলেকে আটক করে এক বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার বিষখালী নদীর নাপিতেরহাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার বাউতিতা গ্রামের মোঃ জব্বার আকনের ছেলে মো. হেলাল আকন (২৬) ও খানজে আলী ফরাজীর ছেলে মো. হানিফ ফরাজী (৬০)।
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকার চাঞ্চল্যকর সুমাইয়া খাতুন নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী রোমানকে আটক করেছে র্যাব ১২ এর সদস্যরা। ১৯ অক্টোবর সকাল ১২ টার সময় সলঙ্গার হাটিকুমরুলে র্যাব ১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে-র্যাব ১২ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন,গত ৬ অক্টোবর বিকেলে ভিকটিম সুমাইয়াকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রোমান ৩/৪ জন বন্ধু সহ
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (১৯ অক্টোবর) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ বাজারের সাগর এন্টারপ্রাইজের মালিক বাসুদেব কুন্ডুর দোকানের লাইসেন্স না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত। এ সময় উপস্থিত ছিলেন
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী নলছিটি পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ খানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রিটকারীর আইনজীবী মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভার
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে নিজ বাড়ির গেটের সামনে থেকে হাবিবুর রহমান হিটলার (৪৩) নামে এক সবজি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার(১৯ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া মহল্লায় নিজ বাড়ির গেটে কে বা কাহারা গলা কেটে হত্যা করে ফেলে রাখে তিন সন্তানের জনক ওই ব্যবসায়ীকে। নিহত হাবিবুর রহমান হিটলার উপজেলার দিওড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের মৃত মনছের আলীর
পিরোজপুরের মঠবাড়িয়ায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী মো. সবুজ গাজী (১৮) নামে এক কলেজছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের আমড়াগাছিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার মানিকখালী গ্রামের মো. কবির গাজির ছেলে। সে স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের একদশ শ্রেণীর ছাত্র। জানাগেছে, আজ বৃহস্পতিবার সকালের দিকে কলেজ ছাত্র সবুজ
মাদারীপুরে ব্যবসায়ীদের টাকা আত্মসাতের দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের নেতার প্রায় দেড় কোটি টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮অক্টোবর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর থেকে মেসার্স লুবনা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মনিরুল ইসলাম তুষার ভুইয়ার সিগারেট বোঝাই পিকআপটি জব্দ করা করা হয়। পরে এটিকে সীলগালা করে পুলিশ। অভিযুক্ত মনিরুল ইসলাম তুষার ভুইয়া মাদারীপুর বনিক সমিতির সাধারণ
ঝালকাঠির নলছিটিতে অবৈধ নিষিদ্ধ ট্রাকভর্তি সাড়ে চার টন ১৬০ বস্তা পলিথিন আটক করেছে নলছিটি থানা পুলিশ। উপজেলার বরিশাল কুয়াকাটা সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে বুধবার রাত আনুমানিক ১২টার দিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোরের বেনাপোল এলাকার মো.ইসমাইল হাওলাদারের ছেলে মো.শাওন (২৩) ও আবদুল ছামাদের ছেলে মো.উজ্জল হোসেন (২৫)। বিষয়টি নিশ্চিত করছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মু.আতাউর রহমান। বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকালে ভ্রাম্যমান
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসান পিয়াস (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত আমিন উল্লার ছেলে। তার মা সাজেদা কানন একই ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের ব্যাংক রোডের শফি উল্যাহ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার অফিশিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র দুই ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী দুই ব্যবসায়ীর কাছ থেকে জানা যায়, বুধবার (১৮) অক্টোবর কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র অফিশিয়াল মোবাইল নাম্বর ক্লোন করে উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল ডিলার ও দক্ষিণ বাজারের ব্যবসায়ী স্বপন মেম্বার কাছে ফোন দিয়ে পুজার বরাদ্দকৃত
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজ ১৯ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান কতৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধকেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ হোসনে আরা নুরী নামে এক নারীকে কুপি হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। হত্যাকান্ডে নিহত হোসনে আরা নুরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে সিঁধকেট ঘরে প্রবেশ করে হোসনে আরা নুরী নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়।
অথচ শুরুটা কী দারুণই না হয়েছিল বাংলাদেশের! প্রথমেই এমন আফসোস করার কারণ নিশ্চয়ই আপনি এতক্ষণে জেনে গেছেন খেলা দেখলে। যদি না দেখে থাকেন- তাহলে জানুন বাংলাদেশ প্রথম উইকেটটা যখন হারিয়েছিল তখন দলের রান ৯৩। বিশ্বকাপের আগের তিন ম্যাচে টপ-অর্ডারদের নিয়ে হতাশার কথা শোনা যাচ্ছিল প্রায়ই। এ ম্যাচে ওই আক্ষেপ আর থাকবে না, এমন আশাই হয়তো সমর্থকদের মনে জাগতে শুরু হয়েছিল। কিন্তু
ডেঙ্গু প্রতিরোধে দুটি মূল কারণ উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, এর একটি হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত থেমে থেমে বৃষ্টির সাথে উষ্ণ আবহাওয়া যা এডিস মশা জন্মানোর জন্য উপযুক্ত আর অন্যটি হচ্ছে নিজ বসতবাড়ি এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। জলবায়ু পরিবর্তনজনিত কারণটি আমাদের নিয়ন্ত্রণে নেই। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সচেতন হলেই এডিস মশার জন্মানোর উৎস ধ্বংস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংক্রান্ত দৃশ্য অপসারণ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে। এর জন্য সাতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে নোটিশে। সংশ্লিষ্ট দৃশ্য অপসারণ বা বাদ দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ রাখতে