পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে আগামীকাল ৩ জুলাই সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি শুরু হবে। ধারনা করা হচ্ছে সেই সাথে এই বন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ভারতের কাঁচা মরিচ। এমন খবরে এক দিনের ব্যবধানে হিলি স্থলবন্দর খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১০০-১২০ টাকা। বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি অব্যাহত
মাদারীপুরের ডাসারে গ্রেপ্তার হওয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১১ ঘণ্টা পর ফের ধরতে সক্ষম হয়েছে ডাসার থানা পুলিশ। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বয়াতিবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটার পাশের সড়ক থেকে পুলিশের মটরসাইকল থেকে
প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলার আবেদন করেছেন আওয়ামী লীগের সমর্থক এক বাংলাদেশি-আমেরিকান। মামলায় যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের বিরুদ্ধে অসাংবিধানিক ও অযৌক্তিকভাবে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বাধা, সামাজিক অবস্থান, সম্মান বিনষ্ট করা ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনেছেন বাদী পক্ষ। মামলায় বিবাদী করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনসহ পররাষ্ট্র দপ্তরকে। গত ২৬ জুন মিশিগানের ডেট্রয়েট ইস্টার্ন ডিস্ট্রিক কোর্টে মামলাটি নথিভুক্ত হয়
প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ২০২২-২৩ অর্থবছরে দুই হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে―দুই হাজার ৪৭৭ কোটি ডলার। আর সদ্যোবিদায়ি জুন মাসে এসেছে ২১৯ কোটি ৯০ লাখ ডলার। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের সর্বোচ্চ প্রবাস আয় এসেছিল। আজ রবিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় জনসাধারণের মাঝে অস্বস্তি অনেকটা অসন্তুষ্টিতে পরিণত হয়েছে। কয়েকদিনের ব্যবধানে উপজেলার হাটবাজার গুলোতে মরিচের দাম দফা দফায় বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুমে কেন এতো দাম? এ প্রশ্ন রেখে ক্রেতাসহ প্রান্তিক চাষিরাও জীবনে এই প্রথম কাঁচা মরিচের দাম দেখে হতবাক হয়েছেন। চাষিরা জানিয়েছেন, গত কয়েকদিন আগের টানা খরা ও বৃষ্টির কারণে মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল, পাতা কুঁকড়ে গিয়েছিল।
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে (ট্যাংকার) বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ চারজনকে উদ্ধারে উদাসীনতার অভিযোগের মধ্যে পাওয়া গেছে গ্রিজার মো. হৃদয়ের মরদেহ। বিস্ফোরণের এক দিন পর রোববার (২জুলাই) বেলা পৌনে ৩টার দিকে হৃদয়ের পোড়া মরদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। ২৭ বছর বয়সী হৃদয়ের বাড়ি হবিগঞ্জে। কোস্ট গার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত হোসেন বলেন, ‘জাহাজের পেছনে নিচের দিকে পানি ছিল। সেই পানি অপসারণ করার পরই লাশটি
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ। গতকাল (শনিবার) মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার এ্যাংকোরেজে পৌছানোর পর পরই লাইটারের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে কথা বলছে। আমরা কথা শুনছি, কথা আমরা শুনব এবং পরামর্শও নেব। কিন্তু আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব,সেটি ভাবার কারণ নেই। কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ ওবায়দুল কাদের আজ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা। ঈদুল আজহা উপলক্ষে টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি সূচনা বক্তব্যে বলেন, ‘আমার লক্ষ্য বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।’ প্রধানমন্ত্রী বলেন, তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু দেশবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন যার জন্য তিনি দ্বিতীয় বিপ্লবের
সরকার কর্তৃক পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার পরও বরিশালে চামড়ার দর পতন হওয়ায় হতাশ চামড়া সংগ্রহকারীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে দিয়েছে ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের দাবি, আর্থিক সংকট ও ট্যানারি ব্যবসায়ীদের অনীহা আর মূল্য কম দেয়ায় তারাও চামড়ার দাম কম দিচ্ছেন। এদিকে বরিশালে কোন কোনো আড়তেই এবার ছাগলের চামড়ার দেখা মেলেনি। নগরীর পদ্মাবতী এলাকার যে দুই ব্যবসায়ী
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন পাষন্ড স্বামী ফকুমিয়া (৪০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই আলআমীন বাদী হয়ে শনিবার নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয়এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকুমিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের
ঝিনাইদহের সদর শৈলকুপাসহ প্রায় প্রতিটি হাটেই ১ কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জীবনে এই প্রথম কাঁচামরিচের এত দাম দেখলেন। শনিবার হাটের খুচরা ব্যবসায়ীরা বলেন, পা্ইকারী বাজার শুরু হলে চাষিরা প্রতি কেজি বিক্রি করছিল ৭০০ টাকা। এরপর পাইকারি বাজারে দাম বাড়তে থাকে। দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এলাকার বাজার গুলোতে খোজ নিয়ে জানাগেছে, সকালে দাম
নওগাঁর ধামইরহাটে ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রঘুনাথপুর কামিল (এম.এ) মাদরাসার ১ম পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার প্রায় ৭০ বছর পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রাক্তন শিক্ষার্থী আবু সাঈদের নেতৃত্বাধীন অন্যান্য প্রাক্তন ৫ শতাধিক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে ১ জুলাই দুপুর ১২ টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ রানা শিকদার (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরের জামতলা বিজিবি চেক পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) নায়েব সুবেদার আব্দুল খালেক বাদি হয়ে এঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা করেছেন। রানা শিকদার উপজেলার তিলাই
আসন্ন জাতীয় নির্বাচনে বাগেরহাট-৩ ( রামপাল-মোংলা) আসনের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নৌকা প্রতিক মনোনয়ন প্রত্যাশি বাগেরহাট জেলা আ'লীগের সহ-সভাপতি,মোংলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি,মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রীস আলী ইজারদার। পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষে আজ শনিবার (জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মটরগাড়ি শোভাযাত্রা করে রামপাল-মোংলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানান।এসময় রামপাল-মোংলার হাজারো নেতা কর্মী তার সাথে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে
দিনাজপুরের নবাবগঞ্জে জমি করতে গিয়ে ট্রাক্টর উল্টে সুজন মোহন্ত (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন,) শনিবার উপজেলার নবাবগঞ্জ-কাঁচদহ সড়কে বড় মাগুরা দাশপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক বড় মাগুরা দাশপাড়া গ্রামের শ্রী মাধব মোহন্তের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাক্টর চালক না আসায় সুজন মোহন্ত নিজেই ট্রাক্টর চালিয়ে জমি চাষের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তার জমি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের হেমলেট, কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় সাড়ে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দীন।সেইসঙ্গে ১১টি মামলা দেওয়া হয়েছে। এসময় সঙ্গে ছিলেন, এস আই মো.জয়নাল আবেদিনও মো. তারিকুল ইসলাম সহ সরাইল থানা পুলিশ ফোর্স। ১ জুলাই শনিবার বিকাল পর্যন্ত সরাইল উপজেলার উচালিয়াপাড়া চৌরাস্তার মোড় এলাকায় এ অভিযান
লালমনিরহাটের হাতীবান্ধায় যৌতুকের টাকা আনতে অপারগতা করায় স্ত্রীকে মারধর করলেন পাষন্ড স্বামী মারুফ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্ত্রী মমতা আক্তার। জানা গেছে উপজেলার পুর্ব সিন্দুর্না গ্রামের আবুল কাদেরের ছেলে হোমিওপ্যাথি ডাঃ মারুফ হোসেনের এক মাস আগে পাটগ্রাম উপজেলার জমগ্রাম এলাকার মজিবর রহমান এর মেয়ে মমতা বেগমের সাথে বিবাহ হয়। বিবাহের এক মাসের মধ্যে যৌতুকের জন্য স্ত্রীর উপর চালান অমানবিক নির্যাতন।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাঁদের গ্রেফতার করে ট্যুরিস্ট পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদার ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)। গ্রেফতারকৃতরা পটুয়াখালী- কুয়াকাটা রুটে চলাচলরত যাত্রীবাহী ইউনিক পরিবহনের স্টাফ বলে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক পানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত রতন মজুমদার (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত অবনি মজুম দারের ছেলে। শনিবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চুয়ানির টেক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নিহত রতন মুজদারের ছেলে সুজন মজুমদার অনেক টাকা দেনা করে ইন্ডিয়া চলে যায়। তার
ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ বিস্ফোরণের পর এখন ১১ লাখ লিটার পেট্রোল ও ডিজেল ছড়িয়ে পড়ছে সুগন্ধা নদীতে। মারাত্মক পরিবেশ বিপর্যয় ও দুর্ঘটনার আশঙ্কা করছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। জাহাজটি উদ্ধারে ৫ ঘণ্টায়ও কোন পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠির পৌর এলাকার সুগন্ধা নদীতে শনিবার (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলবাহী
শেষ মুহূর্তের গোলে আরও একবার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। নির্ধারিত ৯০ মিনিট কুয়েতকে আটকে রেখে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও আর সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। আর তাতেই ১-০ গোলে জিতে সাফের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কুয়েত। পাশাপাশি দুই দশক পর সাফের ফাইনালের স্বপ্ন দেখতে থাকলেও সেটি পূরণ হলো না বাংলাদেশের। ম্যাচের দ্বিতীয়
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৮ এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯২ জন। শনিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
এবার প্রেমের টানে বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে এসেছেন মালয়েশীয় তরুণী স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। এই তরুণী বাংলাদেশে এসে নোয়াখালীর বেগমগঞ্জের ফরহাদ হোসেনকে (২৬) ভালোবেসে বিয়ে করেছেন। মালয়েশিয়া একই কোম্পানীতে চাকরির সুবাধে ফরহাদের সাথে পরিচয় হয় মালয়েশীয় তরুণী রামাসামির। একপর্যায়ে দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। চলতি বছর দেশে ফিরেন ফরহাদ। এরপর ফরহাদের প্রেমে উদগ্রীব হয়ে পড়ে প্রেমিকা রামাসামি। অবশেষে গত ২৪