ঝালকাঠিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পদে যোগদান করেছেন শেখ ইমরান । তিনি রবিবার (৩ সেপ্টেম্বর) ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। যোগদান উপলক্ষে ঝালকাঠির সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ
২০১৫- ১৬ সালের দিকে সরাইলে প্রকাশ্যে আসে ক্রিকেট জুয়ার বিষয়টি। শুরুতে হাসি তামাশা দিয়ে শুরু হয় বাজি ধরা। এরপর তা ক্রমেই পেশাদার জুয়ায় রূপ নেয়। গত কয়েক বছরে তা মারাত্মক আকার ধারণ করে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে নিরক্ষর সব শ্রেণীর মানুষই এখন ক্রিকেট জুয়ায় জড়িয়ে পড়ছে। সরাইল উপজেলা সদর সহ গ্রাম সর্বত্রই চলছে রমরমা ক্রিকেট জুয়া। আগে কেবল শহর এলাকায় ক্রিকেট
ঝালকাঠির রাজাপুরের ৯ নং লেবুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ৫ শিশু শিক্ষার্থীকে স্কুল মাঠে ফেলে মধ্য যুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন ও মারপীটের অভিযোগ পাওয়া গেছে। ক্লাসরুমে খেলা করার ও স্কুলে পড়া না পারার অপবাদে এ কান্ড ঘটিয়েছে ওই শিক্ষক। সোমবার এ ঘটনায় সাতুরিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সমীরেন্দু বিশ্বাসকে সরেজমিনে তদন্ত
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত মামলার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দায়ের কোপে নবাইদুল (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বহরমপুর গ্রামে। আহত নবাইদুল ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) পাঁচবিবি থানায় ৩ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ভাই শফিকুল
পটুয়াখালীর কলাপাড়ায় বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ আমলে নিয়ে ওসি, কলাপাড়া থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৩ সেপ্টেম্বর) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব মিয়া এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সুমন তালুকদার আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে স্বর্ণ গায়েবের ঘটনায় চারজন সিপাহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি। স্বর্ণ চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামের হোরাগাজি বাড়িতে এ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত হাস্যকর এবং রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করার গভীর ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে পার্বত্য-অঞ্চলে অশান্তির সূচনা হয়। সেই অশান্ত পাহাড়ে শান্তির পতাকা উড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বলেন, জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু। বিএনপি
এশিয়া কাপে নবাগত নেপাল প্রথম ম্যাচ খেলেছিলো পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ২৩৮ রানে হেরেছিলো নেপালিরা। এবার আরও একটি শক্তিশালী দলের মুখোমুখি সন্দিপ লামিচানের দল। ভারতের বিপক্ষে আজ তারা খেলতে নেমেছে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে। এই ম্যাচে টস করতে নামলেন দুই রোহিত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং নেপালের অধিনায়ক রোহিত পাডৌলে। তবে টসে জয় হয়েছে বড় রোহিতের। টস জিতে নেপালকে ব্যাট করার আমন্ত্রণ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিল্ডিংয়ের ছাদে গাঁজা গাছ চাষ করার অভিযোগে বাড়ির কেয়ারটেকারকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মন কাজী বাড়ির মৃত মহরম আলীর ছেলে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান
পিরোজপুরের কাউখালীতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বাসুরী ঘোড়া খালের সমরের ও তাবারক হোসেনের বাড়ির সামনের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এমনকি প্রাণহানিও ঘটে যেতে পারে। এই সাঁকো দিয়ে উত্তর বাসুরী গ্রামের সাথে কাউখালী সদরের একমাত্র যোগাযোগ মাধ্যম। উক্ত গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা বাসুরী সরকারি
চালু হওয়ার পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রথম ২৪ ঘণ্টায় মোট গাড়ি চলেছে ২২ হাজার ৮০৫টি। আর এ থেকে আয় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল।রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গাড়ি ও টোলের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি বলেন, ২৪ ঘণ্টায়
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরচাপায় মাদরাসা শিক্ষকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফিজুর রহমান হাশেম (৩২) ও সম্রাট মিয়া (৩৮)। হাশেম জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। তিনি চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক ছিলেন। সম্রাট মিয়া জেলার তাড়াইল উপজেলা কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন
ইন্টার মায়ামিতে লিওনেল মেসি পা রাখার পর থেকেই রীতিমতো যেন উড়ছে ক্লাবটি। কিন্তু গত ম্যাচেই ন্যাশভিলের বিপক্ষে হোঁচট খেয়েছে মেসি বাহিনী। এবার ঘরের মাঠের সেই আক্ষেপ ভুলে চেনা ছন্দে ফিরেছে মায়ামি। এক ম্যাচ পরেই ঘুরে দাঁড়িয়েছে তারা। স্বাগতিক এলএএফসি’র বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মেসির মায়ামি। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে মেজর লিগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলেসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
নবম নিরাপত্তা সংলাপে যোগ দিতে ঢাকায় এসেছেন মার্কিন রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক।সোমবার (৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। টুইট বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য মার্কিন রাজনৈতিক-সামরিকবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করবে। নিরাপত্তা সংলাপে ঢাকার পক্ষে
শ্রীলঙ্কার কাছে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানকে ব্যাটে-বলের লড়াইয়ে রীতিমত উড়িয়ে দিয়েছে টাইগাররা। এই জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রীলঙ্কাকে টপকে 'বি' গ্রুপ থেকে সাকিব আল হাসানের দল সুপার ফোর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামা মেহেদি হাসান মিরাজ ও চারে নাজমুল হোসেন
আমার থেকে রোহিঙ্গারাও ভালো আছে। আমার থাকার জায়গা নেই, খাবারের ব্যবস্থা নেই, অসুস্থ্যতার জন্য কেউ কাজে নেয় না তাই কর্ম সংস্থান নেই, ভিক্ষাবৃত্তিই আমার একমাত্র সম্বল। স্ত্রী-পুত্র-কণ্যাসহ ৮ জনের পরিবার নিয়ে যাযাবরের মতো খেয়ে না খেয়ে জীবন যাপন করছি। মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনরা অনেক সুযোগ পেয়েছে, আমি পাইনি। এখন আমার একটি ঠিকানা প্রয়োজন। এমন করে কথাগুলো বললেন ওই অসহায় গৃহকর্তা মো. মামুন
বাজার যেন কারো নিয়ন্ত্রণে নেই। ইচ্ছামতো দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। দিন দিন অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধিতে বেড়েছে ডাবের চাহিদা। এতে ডাবের দাম নিয়ে চলছে চরম নৈরাজ্য। আকারভেদে রাজধানীসহ বিভিন্ন এলাকায় প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। শুধু কি ডাব- ডিম, পেঁয়াজ, চিনি, ভোজ্যতেলসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বাজারে নৈরাজ্য চলছে। মনে হচ্ছে বাজার নিয়ন্ত্রণে
কোরীয় উপত্যকায় পরমাণু যুদ্ধের মেঘ। প্রতিপক্ষকে কড়া জবাব দিতে কার্যত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধবাজ কিম। রবিবারই উত্তর কোরিয়ার (North Korea) তরফে জানিয়ে দেওয়া হয়েছে শনিবার কৌশলী পারমাণবিক হামলার (Nuclear Attack) মহড়া চালিয়েছে তারা। পাশাপাশি দু’টি দূরপাল্লার ক্রুজ মিসাইলও ছুঁড়েছে কিমের দেশ। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এখন মাথাব্যথার কারণ হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের। শত্রুপক্ষকে হুঁশিয়ারি দিয়ে
রবিবারই চাঁদের মাটিতে পা রাখার ১২ দিন পূর্ণ করবে চন্দ্রযান ৩ । আর তারপরই ঘুমের দেশে চলে যাচ্ছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। কিন্তু স্লিপ মোডে চলে যাওয়ার আগে তারা তাদের কাজ করে দিয়েছে। লাগাতার নানা তথ্য পৃথিবীকে পাঠিয়ে গিয়েছে চন্দ্রযান। আর সেই সমস্ত তথ্য একসূত্রে বাঁধলে একটি বার্তা স্পষ্ট হচ্ছে। যতটা ভাবা গিয়েছিল, তার চেয়েও বেশি বাসযোগ্য চাঁদ । আসলে
হট অবতারে সাংসদ-নায়িকা। কম যান না স্বামী যশও! নুসরত যখন বিকিনি টপ পরনে ছবি শেয়ার করে রবিবাসরীয় দুপুরে নেটপাড়ায় আগুন ধরিয়ে দিলেন, তখন পাল্লা দিয়ে শার্টলেস অবতারে ধরা দিলেন অভিনেতাও। এককথায় রবিবাসরীয় নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে যশ- নুসরত। তর্ক-বিতর্ক যতই থাকুক, সেসব সরিয়ে যশ-নুসরত নিজেদের মতো করে দাম্পত্য কাটাচ্ছেন। সদ্য ‘মেন্টাল’-এর প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন। অবসর পেয়েই তারপর মালদ্বীপে উড়ে গিয়েছেন
দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি রয়েছে। দেশের ৬৮টি কারাগারে ৪২ হাজার ৮৬৬ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ৭৭ হাজার ২০৩ জন। রবিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কারাগারে মোট বন্দির
চলতি মাসে দেশে তিন থেকে পাঁচটি বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া স্বাভাবিক বৃষ্টি ও একটি লঘুচাপের পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন