সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পীডবোট ডুবির ঘটনায় ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সকাল আনুমানিক ১১ টার দিকে ২৪ জন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি বড় স্পীডবোট টেকনাফের সার্ভিস ঘাট হতে সেন্টমার্টিনের জেটিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বৃষ্টি এবং ঝড়ো বাতাসের
এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর মাইজদীর আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদল এ সভার আয়োজন করে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে ও
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১০ বছর পর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মাঠে এ সম্মেলন হয়। তবে কমিটি গঠন ছাড়াই শেষ হলো দুইটি অধিবেশন। দলীয় নেতাকর্মীরা জানান, দ্বিতীয় অধিবেশনে পদপ্রত্যাশীদের মধ্যে সমঝোতা না হওয়ায় পরবর্তীতে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় জেলা কমিটি। এরআগে সকাল সাড়ে ১০ টায় প্রথম অধিবেশন শুরু হয় এবং শেষ হয় দুপুর দেড়টায়। দীর্ঘদিন
প্রতিনিধি নওগাঁর আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক ভেঙ্গে যাচ্ছে পাকা সড়ক।গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে আত্রাই উপজেলার অন্তত: আরো তিনটি স্থানে পাকা সড়ক ভেঙ্গে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে। এছাড়া মাঠের পাকা আউশ এবং রোপনকৃত আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। পানিবন্দি হয়ে পরেছে প্রায়
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ৬ জনকে স্থানীয়রা আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, পটুয়াখালীর কেশবপুরের হানিফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭),পটুয়াখালীর কেশবপুরের হাকিম হাওলাদারের ছেলে আঃ
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সন্ত্রাসীদের দমন করে অশান্ত দেশে শান্তি ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে জিয়াউর রহমান ও খালেদা তারেক মিলে গনতন্ত্রকে হত্যা করে মানুষের ভোট ও ভাতের অধিকার হণণ করেছিলেন। আমরা ভুলে যাবার জাতি উল্লেখ করে কাউকে ১০টা কাজের উপকার করার পর তার ১টা কাজ করতে না পারলে সে পূর্বের ১০টি কাজ ভুলে না পারা
ঝালকাঠির রাজাপুরের উপজেলার আংগারিয়া মিলবাড়ি থেকে শুরু হয়ে পূর্ব আংগারিয়া ফরিদের আলিম মাদ্রাসা এলাকার পিচঢালা রাস্তা পর্যন্ত ১ কিলোমিটার সংযোগ সড়কে ৩ গ্রামের মানুষের দুঃখ দুর্দশা। জানাগেছে, ওই সড়কটি দিয়ে আংগারিয়া, দক্ষিণ আংগারিয়া,পূর্ব আংগারিয়া, ভাতকাঠি ও উত্তমপুর গ্রামের ৬টি শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ প্রায় ৫ হাজার লোক চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যুগের পর যুগ ধরে। সংযোগ সড়কটির দুই প্রান্তেই পাকা পিচঢালা রাস্তা রয়েছে। ওই
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ত্রি-বার্ষিক সম্মেলন ও মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সম্মেলনে শিক্ষক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার
ঢাকাসহ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে পাথরঘাটার মাছেরখাল সড়কে "বৃক্ষ রোপন -২০২৩" উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংগঠনের সম্মানিত সভাপতি,সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জনাব আব্দুল করিম। এ সময় উপস্হিত ছিলেন সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল,সংগঠনের সহসভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভেকজ কুমার কৃর্ত্তনীয়া, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ সময় শুভেচ্ছা বক্তৃতা প্রদাণ করেন অ্যাডভোকেট
মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখলকে কেন্দ্র করে জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত হয়েছেন। এ সময় জলদস্যুদের গুলিতে গুলিবিদ্ধসহ ৮জন আহত হয়। এদিকে জলদস্যুদের গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠেছে নোয়াখালীর উপকূল। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার মঞ্জু চেয়ারম্যান বাজারে জলদস্যু বাহিনীর প্রধান কেফায়েত উল্যাসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপকূলের বাসিন্দারা। এতে জেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবীসহ সরকারী তিন দিনের ছুটিকে কেন্দ্র করে হাজারো পর্যটক দর্শনার্থীর পদচারনায় চীরচেনা রূপ ফিরে পেয়েছে পটুয়াখালীর সাগরকণ্যা কুয়াকাটা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বুধবার থেকে কুয়াকাটায় পর্যটকের আগমন শুরু হয়। সমুদ্র সৈকত কুয়াকাটায় বৃহস্পতিবার থেকে আজ শুক্রুবার রয়েছে কানায় কানায় পূর্ণ, তীল ধারনের ঠাঁই নেই এক কিলোমিটার জুরে। আশেপাশের দর্শনীয় স্পট গুলোতে দেখা গেছে পর্যটকদের বেশ আনাগোনা। সমুদ্র সৈকত কুয়াকাটায়
নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, বাংলাদেশে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমেরিকা ভিসানীতি প্রয়োগ করে সরকারকে ভয় দেখানো যাবে না। সংবিধানের বাহিরে কোন শক্তি নেই এই সরকারকে হঠিয়ে অনির্বাচিত সরকার কায়েম করে। ’ এমপি বকুল বিএনপি আরো বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বোম মেরে মানুষ পুড়িয়ে মারে আর শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে মডেল
পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ডলফিন পরিবহন থেকে ২বস্তা কচ্ছপ উদ্ধার করে নিজামীর কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ডলফিন যোগে ৬২টি কচ্ছপ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন নিজামপুর হতে কন্টিনজেন্ট কমান্ডার সেলিম পিও এর নেতৃত্বে ৬ সদস্যের একটি সেকশন অভিযান
বাংলাদেশি বোলারদের ওপর ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিংয়ে শুরু করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। তবে নিয়মিত বিরতিতে কয়েকটি উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত পাথুম নিশাঙ্কা ও সিলভার ব্যাটিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে লঙ্কানরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে শ্রীলঙ্কা।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন সংসদীয় আসন ২৪৪- ব্রাহ্মণবাড়িয়া( সরাইল- আশুগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. আশীষ কুমার চক্রবর্তী। ২৯ সেপ্টেম্বর বাদ জুমা উচালিয়াপাড়া নিজবাড়িতে সরাইল উপজেলার সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও সরাইলের কৃতি সন্তান ডা:
বরিশালে থানা পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক দল বাবুগঞ্জের চাঁদপাশার বটতলা বাজারে অভিযান চালায়। অভিযানে চাঁদপাশা ইউনিয়নের উত্তর রফিয়াদি এলাকার মোঃ জহিরুল হক ওরফে মিন্টু হাওলাদার (৩৬)
এক সপ্তহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচসহ প্রতিটি সবজির দাম দ্বিগুন বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১২০ টাকা। গত সপ্তাহে শুক্রবার ( ২২ সেপ্টেম্বর) প্রতিকেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর আজ শুক্রবার ( ২৯ সেপ্টেম্বর) প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। এভাবে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। সাধারণ
বরিশালে একইদিনে তিন স্কুল ছাত্রীসহ চারজন কিশোরী নিখোঁজের একদিনের মধ্যে তাদরেক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে গৌরনদী থানায় অপহরনের অভিযোগে মামলা দায়ের করেছেন। গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে তারা নিখোঁজ হয়েছিলেন। ওই মামলার প্রধান অভিযুক্ত উপজেলার বাঘার গ্রামের নগেন দেওয়ানের ছেলে বরিশাল সরকারী হাতেম আলী কলেজের ছাত্র হৃদয় দেওয়ান (১৯) ও তার সহযোগি
পাকিস্তানে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)-এর মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫২ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলুচিস্তানের মাস্তুং জেলায় জুম্মার নামাজ শেষে একটি মসজিদের কাছে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই বোমা হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বোমা বিস্ফোরণের পর চারদিকে রক্তমাখা মরদেহ ও জামা-কাপড় ছড়িয়ে
বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। আচমকা চোটে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। এমনকী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্বসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে আছে শঙ্কা। দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ
বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে দরিদ্র, অসহায় ৫০টি পরিবারের সদস্যদের মাঝে গরু বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক । শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায়, ধুলখোলা ইউনিয়নর ধুলখোলা বাজারে গরু বিতরণকালে উপস্থিত ছিলেন তার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল মাবুদ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন ভণ্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা হচ্ছে, যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াত ছাগলের তিন নম্বর বাচ্চা।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন
বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করবে সাকিব আল হাসানের দল। প্রস্তুতি ম্যাচ হওয়ায় এই ম্যাচে কিছু নিয়মে পরিবর্তন রয়েছে। এই ম্যাচে নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই। অর্থাৎ মাঠে ১১ জন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের দেশের ভাবমূর্তি আরও জোরদারে আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে বলেছেন।তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি আরও উন্নত করতে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করুন। আজ (শুক্রবার) ঢাকায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।সেখানে তিনি শহীদ