ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অটো রিক্সা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ টি অটোরিকশা উদ্ধার করা হয়।শনিবার ৭ অক্টোবর বিকেলে ৫ ঘটিকার সময় সংবাদ পাওয়া যায় যে, সরাইল থানাধীন নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা বাজারের উত্তর পার্শ্বে রাজীব অটোরিক্সা গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপর হইতে তিন জন চোর ১টি অটোরিক্সা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিনাজপুর জেলা পর্যায় ফাইনাল খেলায় বিরামপুর উপজেলা বালিকা দল (ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়) চ্যাম্পিয়ন হয়েছে।শনিবার ( ৭ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনাজপুর গোড়-এ-শহীদ বড় মাঠে জেলা পর্যায়ের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় বিরামপুর উপজেলা বালিকা দল (ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়) বীরগঞ্জ উপজেলা বালিকা দলকে ৪-০
পটুয়াখালীর কুয়াকাটায় অভিনব এক চুরির ঘটনা ঘটেছে। এমন চুরি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরিশাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসে চার বন্ধু। সৈকতে পরিচয় হয় স্থানীয় কলেজ ছাত্র হ্নদয় মোল্লার (১৮) সাথে। পরিচয় থেকে বন্ধুত্বে রুপ নেয়। রাতভর রুমে বসে মাদক সেবন, আড্ডা চলে ৫জনে একত্রে। আনন্দ আড্ডার এক পর্যায়ে ঘুমের ভান করে খাটে ঘুমিয়ে পরে হ্নূয় মোল্লা। গভীর রাতে চার
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ১ হাজার মানুষ আহত হয়েছেন।এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির হেরাত প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় আফটারশক হয়। ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা
ফিলিস্তিনের সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।রোববার (৮ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার (৭ অক্টোবর) সকাল থেকে হামাসের চালানো হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার ৬০০
জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়। শরিয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি ১ বছর ধরে কারো কাছে থাকলে তাকে সম্পদশালী গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ দান করতে হয়। কোরআনে
চলতি একদিনের বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই একাধিক রেকর্ডের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার সৌজন্যে একাধিক নজির তৈরি হল। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়াসরা ৫ উইকেটে ৪২৮ রান তুলে দিল। যা কাপ যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ রান। আর আগে একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিল অস্ট্রেলিয়া। কুইন্টন ডি’কক (৮৪ বলে ১০০), রাসি ভ্যান ডার ডুসেন (১১০ বলে ১০৮) এবং এডেন
বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। আর এর নিরাপত্তা খুব গুরুত্বপূর্ন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, তাহলে বেশ কিছু উপায়ে সেটা পুনরুদ্ধার করতে পারেন। হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারে আপনি যে পদ্ধতিগুলো প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হলো। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। এর জন্য আপনাকে ফেসবুক ওয়েবসাইটে যেতে হবে। এরপর 'ফরগট পাসওয়ার্ড'
বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছে বলিউড ছবিতে অভিনয় করবেন ঢাকাই নায়ক শাকিব খান। পরিচালক অনন্য মামুনের ‘দরদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে বলিউড নায়িকা। কিন্তু কে এই নায়িকা তা নিয়ে ছিল ধোঁয়াশা। বেশ কয়েকজনের নাম শোনা গেলেও অবশেষে তার নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বিষয়টি জানার পর থেকেই শাকিব ভক্তদের প্রশ্ন, কে এই সোনাল চৌহান? সোনাল চৌহান ভারতের
ঋণের কিস্তি দিতে না পারায় ৪ মাসের শিশুসহ মা সুমি আক্তারকে (২৬) রাতভর হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে মুরাদনগর থানার ওসি আজিজুল বারীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামীকেও ৪ ঘণ্টা আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। জানা যায়, কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামের
ধারাবাহিকভাবে কমছেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভের পতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক নানা ধরনের সিদ্ধান্ত ও বিধিনিষেধ আরোপ করছে। কিন্তু বাস্তবে এর সুফল মিলছে না। বরং ডলারের সংকটকে আরও প্রকট করে তুলছে। শুধু সেপ্টেম্বরে কমেছে ২ বিলিয়ন ডলার। যা দেশের ইতিহাসে ১ মাসে সর্বোচ্চ পতন। বাংলাদেশ ব্যাংকের বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০২১ সালের আগস্টের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ৭ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসেন। ঢাকার মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে তারা। দলটি ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ জনে। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮২২ জনে। শনিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে
নোয়াখালীতে স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে রেডক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে জেলা শহরের বিআরডিবি মিলনায়তনে যুব রেড ক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিট এ কর্মশালা আয়োজন করে। এতে জেলার বিভিন্ন কলেজ, হাই স্কুল ও মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের
সৈকতে বসেই প্রথম পরিচয়, সেখান থেকে চা- সিগারেট এবং আড্ডা। এরপর চোর নিজেই সেই পর্যটকদের সঙ্গে বন্ধত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন। পর্যটকরাও বিশ্বাস করে নিয়ে যায় হোটেলে, রাতভর আড্ডা দিয়ে সবাই ঘুমিয়ে গেলে সর্বস্ব লুট করে পালিয়ে যায় চোর হৃদয় মোল্লা। বলছিলাম পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসা তিন পর্যটকের সঙ্গে ঘটে যাওয়া অভিনব কায়দায় চুরির ঘটনা। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুয়াকাটা
কক্সবাজারের টেকনাফে সাংবাদিকদের উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডের বাসিন্দা, বিজয় টিভি টেকনাফ প্রতিনিধি সাইফুদ্দীন মোহাম্মদ মামুন এ সভার আয়োজন করেন। শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার তথা একটি দেশকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসা বন্ধ একা সম্ভব নই। সম্মিলিত ভাবে যারা সমাজের পরিবর্তনের
দিনাজপুরের বিরামপুরে খামারে অসুস্থ মুরগি বিক্রয় করার অভিযোগে বেলাল হোসেন নামের এক খামারিকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের ভেটায় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন মমিনুর ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিরামপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বিবি কুলসুম (৩৭) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্য নরোত্তপুর গ্রামের ওয়াহেদ আলী সর্দার বাড়ির আবুল হোসেনের মেয়ে। শনিবার (৭ অক্টোবর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে
গত ৩০ সেপ্টেম্বর মারা যান সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূইঁয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের আসনে- সংসদীয় আসন-২৪৪ (ব্রাহ্মণবাড়িয়া-২) উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার ছেলে মো.মাঈনুল হাসান তুষার। (৭ অক্টোবর )শনিবার বিকেলে মাঈনুল হাসান তুষার ফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
‘মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, সারা দেশে উন্নয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। অথচ যারা এই দলের সিল-সাইনবোর্ড লাগিয়ে বলেন; উন্নয়ন হয়নি, তাদের এই দলে প্রয়োজন নাই। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদর উপজেলা ছাত্রলীগ আয়োজিত ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল সিটি
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে মাছের দোকানের পাশে হিমায়িত মাংস বা মাংস পলিথিনে করে বিক্রি করার অভিযোগ উঠেছে বিক্রেতা আব্বাস আলীর বিরুদ্ধে । কোলা বাজারে প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার হাটের দিন। হাটের এই দুই দিন আব্বাস আলী গরু জবাই করে মাংস বিক্রি করলেও অন্য দিন গুলোতে তিনি ১ কেজি, ২ কেজি ও ৫ কেজি ওজনের পলিথিনে রাখা হিমায়িত মাংস
নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা আ’লীগের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। উপদেষ্টা পরিষদের সদস্য শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামানিক, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান
ঝালকাঠির রাজাপুরে স্বামীর অত্যাচার সইতে না পেরে এক সন্তানের জননী নাসরিন আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম নাসরিন আক্তার (২৩)। সে বড় কৈবর্তখালী গ্রামের আবু বকর ফকিরের ছেলে মো. রফিকুল ইসলামের (৩৫) এর স্ত্রী
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নকল পুলিশ ক্লিয়ারেন্স জব্দ করে। গ্রেফতার আব্দুল কাদের সৌরভ (৩০) চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের লামচর গ্রামের সর্দার বাড়ির মো.গোলাম মাওলার ছেলে। শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে। এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার