নির্বাচন বর্জনসহ ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়ার কয়েক ঘণ্টার পর টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর টানা তিনদিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ এবং রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নি সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। তাই বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লার-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট চাঁনমিয়া মার্কেটের সামনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষে নির্বাচনী প্রচারণায় বৈদ্যুতিক খুটির সাথে ব্যানার লাগানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৭(১) মতে ওই জরিমানা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে প্রতিবারের মতো এবারও সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বুধবার (২০ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছে জিয়ারত করেন। এর আগে
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা আড়াই মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলি জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া। এমনকি দেশের বন্দরে ইসরায়েলের পতাকাবাহী কোনও জাহাজ নোঙর করতে না দেওয়ার ঘোষণাও দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। বুধবার (২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করছেন। আমি আশা করি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণে এ বাহিনীর প্রতিটি সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করবেন। বুধবার (২০ ডিসেম্বর) ‘বর্ডার গার্ড বাংলাদেশ
দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।রবিবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয়পত্র থাকলেই সে ভোটার নয় এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।বুধবার (২০ডিসেম্বর) শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু
সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে চার জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করছে রেলওয়ে। বুধবার (২০ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন রুটে এসব ট্রেন চলাচল করবে। সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (আর) মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। জনসভাকে কেন্দ্র
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা নিয়ে চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই সরব ছিল যুক্তরাষ্ট্র। এমন অবস্থার মধ্যেই বাংলাদেশে সম্ভাব্য ‘আরব বসন্তে’র মতো বিপ্লব বা অভ্যুত্থান ঘটানোর ঝুঁকির কথা সামনে এনেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশে ‘আরব বসন্তে’র মতো পরিস্থিতি সৃষ্টির প্রসঙ্গটি উঠেছে। এছাড়া বাংলাদেশে সম্প্রতি ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির বিষয়টিও ব্রিফিংয়ে উঠে এসেছে।তবে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে
ময়মনসিংহ-৪ আসনে অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম (৫২) নামে এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরসিরতা ইউনিয়নের হুতারপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুরের মৃত নুর হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। চর সিরতা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ জাগো নিউজকে বলেন, হুতারপাড়া মোড়ের আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের প্রতিনিধিবৃন্দ। বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এ সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী মো.মহিউদ্দীন আহমেদ। বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম এর প্রতিনিধিবৃন্দ ও বিআইজএফ কমিউনিটির মধ্যে ইয়ুথ আইজিএফ, উইমেন আইজিএফ, টিচার আইজিএফ, কিডস আইজিএফ, একাডেমিয়া আইজিএফ এবং বাংলাদেশ স্কুল অব ইন্টারনেট
পুরো বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ যখন ভোরের ঘুমে আচ্ছন্ন, তখনই তাসমান সাগরপাড়ের দেশ নিউজিল্যান্ডে কিছুটা ঝড়ই তুলেছেন সৌম্য সরকার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ পেয়েছে লড়াকু এক পুঁজি। এদিন কেবল ৫ বছরের সেঞ্চুরি খরাই মেটাননি সৌম্য, রীতিমত রেকর্ডবুক তোলপাড় করেছেন তিনি। বুধবারের নেলসনের ম্যাচে সৌম্য নিজের ইনিংস শেষ করেছেন ১৬৯ রানে। ১৫১ বলে ২২ চার
গণহত্যা বন্ধ না হলে দখলদার ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনা করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নায়েম জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যেকোনো উদ্যোগে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে তারা রাজি। কিন্তু ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার মধ্যে হামাস বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, আমাদের নাগরিকদের ওপর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে আজ বুধবার সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো হযরত শাহজালাল র. ও শাহপরাণ র. এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।বুধবার (২০ ডিসেম্বর) সকালে সিলেটে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্বাচনী সফরের খরচ নির্বাহ হবে আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে। প্রধানমন্ত্রীকে বরণ করতে নতুন
অবনতিশীল পরিস্থিতির মধ্যে গাজা মহামারির ব্যাপক ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে ইসরায়েলের চলমান হামলার মধ্যে গাজায় মহামারির ব্যাপক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। এক সাক্ষাৎকারে ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, গাজায় মহামারির বিশাল ঝুঁকি রয়েছে
কুমিল্লার দেবীদ্বারে নৌকার অফিস উদ্ভোধনকালে ছুরিকাঘাতে এক কিশোর আহত হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালনগর জাহাঙ্গীর মার্কেটে। ছুরিকাঘাতে আহত শাহ পরান(১৬) গোপালনগর গ্রামের ফারুক হোসেনের পুত্র। রাত সাড়ে ৮টায় আহতবস্তায় শাহপরানকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে প্রেরন করা হয়। আহত শাহ পরানের চাচা মো. জাকির হোসেন
১৪-দলীয় জোটে নির্বাচন করতে গিয়ে বরিশাল-২ আসনটি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন মেনন। আসনটিতে মনোনয়ন হারিয়ে শেরে বাংলা মেডিক্যালে ভর্তি হয়েছেন বর্তমান সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন তিনি। আসন বণ্টনের পর গত রবিবার নৌকার প্রার্থী রাশেদ খান মেননের সঙ্গে
নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব খান বলেছেন, একজন ভোটার নির্বিঘ্নে নির্ভয়ে বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের। যেখানে ঝামেলা আছে সেগুলো সমাধান করা হবে। প্রয়োজনে সেনাবাহিনী কাজ করবে, টহল দেবে। অংশগ্রহণ মূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আমাদের শ্রেষ্ঠটা দিয়ে চেষ্টা করছি। আমাদের সাফল্য অনিবার্য। কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র শীত বাড়ার সাথে সাথে শহরের ফুটপাতের দোকানগুলোতে মৌসুমি পিঠা বিক্রির ধুম পড়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা যায় মোড়ে মোড়ে বসছে মৌসুমি পিঠার দোকান। এসব দোকানে মিলছে চিতই, ভাপা, তেলে ভাজা পিঠাসহ নানা ধরনের পিঠাপুলি। ক্রেতাদের মধ্যে বেশি চাহিদা রয়েছে চালের গুড়োর সাথে গুড় ও নারিকেল মিশিয়ে তৈরি ভাপা পিঠা ও চিতই
সরকার পতনের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন। এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ‘মানবতার
কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকায় একই মালিকের একই ভিটিতে দু'পক্ষের নির্বাচনী কার্যালয় ভাড়া নেয়াকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও, উভয় পক্ষের সংঘাত এড়াতে প্রশাসনের হস্তক্ষেপে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে সমঝোতা বৈঠক ডেকে ওই জায়গায় নির্বাচনী অফিস নির্মাণে নিষেধাজ্ঞা জারী করা হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং গুনাইঘর
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার ১২দিনপর পুরনো টেন্ডারের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমে যাবে ধারণা করছেন খুচরা ব্যবসায়ীরা। অন্য দিকে বেশি লাভের আসায় পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে বন্দরের আমদানিকারক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই দুটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
'আমরা যারা আওয়ামী লীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মার্কা 'নৌকা', এর বাইরে আর কিছু নেই বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।' মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা মাঠে পৌর শহর আওয়ামী লীগ আয়োজিত নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এ