আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভোটের মাঠের পরিস্থিতিতে বিশেষ নজর রাখতে ৭২ ঘণ্টার জন্য মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই মনিটরিং সেল ৭ জানুয়ারি ভোটের আগের দিন ৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নজরদারি করবে বলে জানা গেছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের মাঠের পরিস্থিতিতে
নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি আনিছুর বলেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর, একটি নির্বাচন করে দেব। তবে ভোট আমরা ভালো বললে হবে না,
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাদা দুটি স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(২০ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন' খাদ্য তৈরির স্থান অস্বাস্থ্যকর থাকায় এবং খাদ্য তৈরির বিষাক্ত টেক্সটাইল কালার খুঁজে পাওয়ায় আনন্দময়ী মিষ্টান্ন ভান্ডারকে বিশ হাজার টাকা ও বাসি খাবার
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর কূল থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় জানাতে পারেনি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'নৌকা' প্রতীকের মনোনীত প্রার্থী সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এবং স্বতন্ত্র 'ঈগল' প্রতীকের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনায় থাকলেও মাঠে
নোয়াখালীর সেনবাগে নাশকতার মামলায় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন দুলাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে তাকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানার পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
পিরোজপুরের ইন্দুরকানীতে নামজারি ও দাখিলার ভূয়া কাগজপত্র দিয়ে জমি রেজিষ্ট্রির সময় দলিল লেখক সহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বুধবার সকালে আটককৃত দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হল- ইন্দুরকানী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভূক্ত দলিল লেখক মোঃ রেজাউল করিম গাজী ও জমির গৃহিতা মোঃ আবু বক্কর সিদ্দিক। তবে এ সময় কৌশলে জমির দাতা রিজিয়া পালিয়ে
নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্বা সম্প্রদায়ভুক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও ৫০ বছরের উর্ধ্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাতিসত্বার বয়স্ক নারী-পুরুষদের মাঝে এককালীন অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে ২০ ডিসেম্বর বেলা ১১ টায় সমাজকল্যাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত অর্থ উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতারের সভাপতিত্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে
ক্ষতিকর হরমোন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধির মিথ্যা অপপ্রচার ধ্বস নেমেছে ড্রাগন ব্যবসায়। ঝিনাইদহের শত শত কৃষক ফেসবুক ও ইউটিউবে এমন মিথ্যা প্রচারণায় পথে বসেছে। এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছেন না। এদিকে পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় ড্রাগন
জামালপুরের ইসলামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার(২০ ডিসেম্বর) সকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর সুরুজ মিয়ার সততা বাজারে এ আউটলেট শাখার উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামপুর শাখার প্রধান মোহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনের প্রধান মোঃ আনিসুল ইসলাম হক। ইসলামী ব্যাংকের ইসলামপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলিতে প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় হিলি হাই স্কুল হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষন দেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনিসহ এক যুবক-কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখান রোড এলাকা থেকে আব্দুল কাদির নামের এক যুবক-কে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় গাড়িতে থাকা অন্য এক ব্যক্তি পালিয়ে যায়। তবে চোরাই কাজে ব্যবহৃত একটি অটো সিএনজি গাড়ি জব্দ করা
নাটোরের লালপুরে রিমা খাতুন নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমার খাতুনের চার বছর বয়সী ভাতিজি মাইমুনার শরীরের কিছু অংশ ঝলসে যায়। আহত দু'জনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ভোট কেন্দ্র গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বুধবার শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো পারভেজ হাসান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। পিরোজপুর জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন,
দৈনিক জবাবদিহি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ও পরিবহন ব্যবসায়ী আবু সেলিম মিয়ার (৫২) মৃত্যু নিয়ে রহস্যের জন্ম দিয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নাকি কেউ তাকে হত্যা করেছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য আবু সেলিম মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেরিনা (২৮) খাতুন ও রিপা কর্মকার (২৩) নামে দুই যুবতীকে
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) ভোরে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার কাজিপুর ও খাসমহল গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার খাসমহল গ্রামের মোঃ সুরমান আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৮) ও কাজীপুর হাজীপাড়ার মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে খাইরুল ইসলাম(৫২) এসময় তাদের নিকট থেকে ২৪৫ বোতল
কুমিল্লার দেবীদ্বারে ঘুষ না দেওয়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়াকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে খোদ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর রাজস্ব উপ-শাখা দেবীদ্বারের কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম রায়হানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বাখরাবাদ গ্যাসের রাজস্ব উপ-শাখার দেবীদ্বার কর্মকর্তার অফিসে। ২০ ডিসেম্বর (বুধবার) দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে এসে এ প্রতিনিধিকে বীরমুক্তিযোদ্ধা শহীদ মিয়া দেবীদ্বার গ্যাস অফিসের কর্মকর্তার এমন আচরনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে
পিরোজপুর-১আসনে ভোটের লড়াইয়ে হাড্ডা-হাড্ডি হচ্ছে দুই হ্যাবি ওয়েট প্রার্থীর মাঝে। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আর তাকে টেক্কা দিতে স্বতন্ত্র হয়ে ঈগল মার্কা নিয়ে মাঠে আছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের সাবেক এমপি একেএমএ আউয়াল। প্রতীক বরাদ্দের দিন থেকেই সমান তালে প্রচার-প্রচারণায় দেখা গেছে দুই প্রার্থী ও তাদের
২০২২-২৩ করবর্ষে ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। এ নিয়ে তিনি সপ্তম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা নির্বাচিত হলেন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু
দিনাজপুরের বিরামপুরে রেললাইনের উপর সিমেন্টের স্লিপার ফেলে তার উপর কচুরি পানা দিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন ও ট্রেনের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিরামপুর রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে কল্যাণপুর মৌজা এলাকায় এই ঘটনা ঘটে। বিরামপুর স্টেশন মাষ্টার আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১৯ ডিসে:) দিবাগত রাত ১০টা ৩৫
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালে ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ভোটে অংশ নিতে এখনও আইনি লড়াই চলিয়ে যাচ্ছেন স্বতন্ত্র হেভিওয়েট প্রার্থী সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রার্থিতা ফেরত চেয়ে ফের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি। এদিকে আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে বুধবার দুপুরে বরিশাল সার্কিট
নোয়াখালীর সদর উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার মারজাহান আক্তার সুমি (৩২) উপজেলার কালিকাপুর গ্রামের আমির হোসেনের মেয়ে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা
হলুদ রঙের নয়ন জোড়ানো সরিষা ফুলে উত্তরবঙ্গের শস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ সরিষা চাষ হয়েছে। জেলার ৯টি উপজেলার বিভিন্ন গ্রামের দিগন্ত জোড়া মাঠে মাঠে সরিষা ক্ষেতের হলুদ রঙের ফুল প্রকৃতি প্রেমীদের মুগ্ধ করছে। দূর থেকে মনে হয় যেন মাঠের একটি বিস্তীর্ণ এলাকাজুড়ে হলুদ চাদরে ঢাকা। এমন নয়নাভিরাম সরিষা ফুলের দৃশ্য, ফুলের মৌ মৌ গন্ধ, আর মৌমাছির গুঞ্জন মনকে বিমোহিত