ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোমাঞ্চ ছুয়ে গেল পুরো ইনিংসজুড়ে। রোহিত শর্মা যেমন করেছেন বিশ্বকাপজুড়ে, এদিনও করলেন তেমনই; থাকলো কেবল ইনিংস বড় না করার আফসোস। অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলে দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছিল বিরাট কোহলি-লোকেশ রাহুল জুটি। স্বাগতিকদের হতাশ করেন রাহুল, সূর্যকুমার যাদবরাও। পুরো বিশ্বকাপজুড়ে অপ্রতিরোধ্য ভারতের ব্যাটিং ফাইনালে এসে আড়াইশ রানও করতে পারেনি। রোববার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে সব উইকেট হারিয়ে ২৪১ রানের
ঝালকাঠির রাজাপুরে শাহরিয়া ইসলাম তাওহীদ নামে চতুর্থ শ্রেণির এক শিশু স্কুল ছাত্রকে হত্যার বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মানববন্ধন করেছে তার স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের উপজেলার দক্ষিণ রাজাপুর বলাই বাড়ি নামক এলাকায় ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্বজন, এলাকাবাসী ও ওই এলাকার শিক্ষার্থী বিভিন্ন শ্রেনী পেশার
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে বন্ধ রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহ। পানির পাম্প বিকল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনসহ আবাসিক ভবনে বসবাসরত ডাক্তার, নার্স এবং কর্মকর্তারা। রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে পাশের কমপ্লেক্সের পুকুরে পাম্প বসিয়ে পানি সরবরাহ করা হচ্ছে। পুকুরের সরবরাহ পানি
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ ৯ হাজার ১৫০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুস সাত্তারের ছেলে জয়নাল আবেদীন (৪৮) ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার আলিুপুর এলাকার আজগর হাজী বাড়ির মৃত নুরুজ্জামানের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৬)। রোববার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে পিটিয়া আহত করা ও শিক্ষককে ছাত্রীর অভিভাবকদের মারধর ও লাঞ্ছিত করায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১টার পরীক্ষা চলাকালীন সময় সাইমুন জাহান ফারিয়া ইংরেজি প্রশ্নের উত্তর না পারায় শিক্ষক আবু হানিফের কাছে একাধিকবার সাহায্য প্রার্থনা করলে শিক্ষক রাগান্বিত হয়ে তাকে মুখমন্ডলে চর থাপ্পর মারে। এতে শিক্ষার্থী কানে ও
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ৯ ইউনিয়নে আমন ফসলের মাঠে ঢেউ খেলছে সবুজ পাতা ও সোনালি শীষ। আর সোনালি মাঠের ঢেউয়ে দুলছে কৃষকের স্বপ্ন। সোনালি-সবুজের সমারোহের পাশাপাশি হেমন্তের বাতাসে ধান ক্ষেতের সবুজ ঢেউ যেন উপজেলার প্রান্তিক কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ফসলের মাঠ ঝলমল করবে সোনালি ধানে। ক’দিন ধরে ধান কাটা ও মাড়াইয়ে মহাব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। এর পর সোনালি ধানে ভরে উঠবে
আলু উৎপাদনে বৃহত্তম জয়পুরহাটের পাঁচবিবিতে এবারও আলুর ভালো ফলন ও বেশি দামের আশায় আলুর বীজ রোপণে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের প্রান্তিক কৃষকেরা। জমিতে আলুর বীজ রোপণের জন্য তড়িঘড়ি করে রোপা আমন ধান কাটা-মাড়াই, জমিতে হালচাষ, জৈব সার ছিটানোসহ আলুর বীজ রোপণে ব্যস্ত কৃষকেরা। এ বছর আলুতে কৃষকেরা লাভবান হওয়ায় আলুর চাষাবাদও বেড়েছে এই অঞ্চলে। কৃষকের কাছে আলু এখন প্রধান
দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। রবিবার (১৯ নভেম্বর) তার পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এসএম জাকির হোসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বরিশাল চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া তিনি বরিশাল মেট্রোপলিটন কেন্দ্রীয়
পিরোজপুর জেলায় তিনটি নির্বাচনী আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিরোজপুর-১ সদর আসন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে এ আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। পাশাপাশি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য জোর লবিং চালাচ্ছেন। অন্যদিকে মাঠের বিরোধী দল বিএনপির একাধিক প্রার্থী থাকলেও বর্তমান নির্বাচন পদ্ধতিতে তারা অংশ নেবেন না বলে জানিয়েছেন। তারা এখন দাবি আদায়ে আন্দোলনে মাঠে রয়েছেন। পিরোজপুর সদর,
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন এসে যদি সহায়তা চায় আমরা অবশ্যই সহায়তা করবো। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে।রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মো. আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো। তবে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার
একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালে প্রথম দিন কোন প্রভাব পড়েনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। তবে অন্য দিনের তুলনায় কম সংখ্যক দিনাজপুর গামী বাস চলাচল করতে দেখা গেছে। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ভারত থেকে
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এস্কেভেটর দুর্ঘটনায় চালক সবুজ কাজী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ফাইভ স্টার ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ কাজী পাবনার সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের দুলু কাজীর ছেলে। নিহত’র ভাই সোহাগ কাজী জানায়, রাত ১১ টার দিকে এক্সেভেটর দিয়ে মাটি কাটছিলো তার ভাই সবুজ কাজী। মেশিনের চেইন ছিঁড়ে গেলে ডান
ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে তৃতীয় শিরোপার হাতছানি। অন্যদিকে ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে অজিরা। এদিকে, ম্যাচ চলাকালীন হঠাৎ গ্যালারি থেকে ‘ফিলিস্তিনে বোমা হামলা বন্ধ করো’ লেখা জার্সি গায়ে একজন দর্শক মাঠে ঢুকে পড়ে। মাঠে প্রবেশ করে ব্যাটিংয়ে থাকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন এই সমর্থক। ফাইনালে টস হেরে ব্যাট
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রোববার (১৯ নভেম্বর) দুপুরে রওশনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যায়। বঙ্গভবন প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে রওশন এরশাদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, তার দল জাতীয়
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। বৈঠকে বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হয় তা জানতে চেয়েছে পর্যবেক্ষক দলটি। রোববার আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলে ছিলেন চার সদস্য। বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেন, বাংলাদেশে যে নির্বাচন হয় সেটা কোন পদ্ধতিতে হয়
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি জাপার আছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না।রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এ কথা বলেন জাপা মহাসচিব। চুন্নু বলেন, তফসিল ঘোষণা ইসির রুটিনকাজ। এটার সঙ্গে আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার সম্পর্ক নেই। নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টা নির্ভর
রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হয়ে যাওয়ায় দলটির আর কোনো অস্তিত্ব থাকল না। তাই জামায়াত আজ থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোনো মিছিল মিটিং করতে পারবে না। তিনি বলেন, যদি জামায়াত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা আদালত অবমাননার আবেদন নিয়ে আপিল বিভাগে যাব।রোববার (১৯ নভেম্বর)
লালমনিরহাটের হাতীবান্ধায় তিন গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় একটি কালো রং এর ষাড় উদ্ধার করা হয়।রবিবার দুপুরে ওই তিন চোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার টংভাঙ্গা এলাকায় তাদেরকে আটক করে স্থানীয়রা। আটককৃতরা হলেন, উপজেলার টংভাঙ্গা এলাকার রমজানের ছেলে বাবুল হোসেন(২৯), সুমন মিয়া(২৫) ও একই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার আমজাদের ছেলে
নওগাঁর মহাদেবপুরে মো.মামুন (৩২) নামে এক কংক্রিটের খুঁটি ব্যবসায়ীকে মাথায় জখম করে হত্যা করা হয়েছে। এসময় ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক ও চালকের সহযোগীকে আটক করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যবসায়ী মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। আটকরা
নওগাঁয় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকার তালপুকুর নামক স্থানে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো ৫২ বছর বয়সী কামাল আহমেদ রজাকপুর মধ্যপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি, কামাল আহমেদ সাংস্কৃতিক
নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় মুক্তি সেনা নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি সেটা ৭ তারিখের পর দেখবেন।রোববার (১৯ নভেম্বর) বিকালে নাসিক ৮নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।শামীম ওসমান বলেন, আমাকে হয়ত হত্যার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না। আমরা তো ১৬ জুন মারা গেছি। সুতরাং