উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে ৮ ডিগ্রি থেকে তাপমাত্রা নেমে এসেছে ৫ ডিগ্রির ঘরে।শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ থেকে কমে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার ওপর দিয়ে। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ে তাপমাত্রা উঠানামায় বেড়েছে কনকনে
মেলা শুরুর ১ম সপ্তাহেও জমে ওঠেনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। হাকডাক করেও ক্রেতা টানতে পারেনি মেলার ব্যবসায়ীরা। যাতায়াত ব্যবস্থাসহ মেলার অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা থাকার পরও এখনও স্টল নির্মাণে ব্যস্ত সময় পার করছেন অনেকে। ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে এবার ২১ দিন পর শুরু হওয়ার প্রভাবে ক্রেতা নাই। শুক্রবার (২৬ জানুয়ারি) ছুটির দিন কিছুটা বাড়তে পারে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা আশা ব্যবসায়ীদের। বিভিন্ন কোম্পানির
মাঘের কনকনে শীতে জবুথবু কুড়িগ্রাম। এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডা অর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে গোটা জনপদ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক
যে কোনো আমলের ক্ষেত্রে নিয়তের বিশুদ্ধতা অতীব জরুরি। নিয়ত শুদ্ধ হলে খুব ছোট আমলের প্রতিদানও অধিক পরিমাণে দেবেন আল্লাহতায়ালা। তাই সর্বক্ষেত্রে নিয়ত শুদ্ধ রাখা চাই। হোক সেটা ফরজ কিংবা নফল ইবাদত। বিশুদ্ধ নিয়ত সম্পর্কে কুরআনের বাণী-তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও জাকাত প্রদান করতে; এটাই সুপ্রতিষ্ঠিত ধর্ম। (সূরা
রাজধানীর খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় দীন মোহাম্মদ নামে আরও একজন আহত হয়েছেন।নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই)
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির জীবনের মূল্য বেশি।সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুনির। তিনি বলেন, ‘যখন প্রত্যেক পাকিস্তানির নিরাপত্তার বিষয়টি আসে, তখন পুরো আফগানিস্তানকে অভিশপ্ত করে দেওয়া যাবে।’ জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু যেসব আফগান পাকিস্তানের সন্তানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা ট্রান্সজেন্ডার ইস্যুতে কিছু বলিনি, স্বীকৃতিও দিইনি। ইসলামে যেটি হারাম সেটাকে আমিও হারাম মনে করি এবং প্রধানমন্ত্রী এটাকে হারাম মনে করেন। কাজেই ইসলামবিরোধী কোনো আইন দেশে পাশ হবে না, ইনশাআল্লাহ!বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্সজেন্ডার নিয়ে
বৈরী আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এতে ভোগান্তিতে পড়ছে শিশুদের অভিভাবকরাও।তথ্যমতে, অন্য বছরের তুলনায় এ বছর নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি। মাত্র ২৫ দিনে শুধুমাত্র ঢাকার শিশু হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ৩৮৫ জন। আক্রান্ত শিশুদের বড় একটি অংশ একই মৌসুমে একাধিক বার আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা বলছেন, শিশুদের কান্না ও নিজেদের অবর্ণনীয়
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে সভায় প্রশাসনিক সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় স্ব স্ব দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ মিলে নবনির্বাচিত সাংসদ মোঃ আবুল কালাম
পিরোজপুরের ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল এর প্রশাসনিক কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। শ ম রেজাউল করিম বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ট সন্তান। মুক্তিযুদ্ধ
ঝালকাঠির নলছিটি উপজেলার চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন তারা।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তিন শতাধিক এলাকাবাসী অংশ নেন। এতে বক্তব্য রাখেন, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. কামরুজ্জামান মামুন,
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও রানারআপ হয় ঢাকা মেডিকেল কলেজ। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সাংবাদিক গোলাম ইফতেখার ও কোকাকোলা বাংলাদেশ লিমিটেড এর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স এবং জার্মানি।ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাসদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পৃথক বৈঠকে এ আগ্রহের কথা জানান। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচন নিয়ে দুই দেশের রাষ্ট্রদূত কোনো আলোচনাই তোলেননি। বরং ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্দে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ঢাকা মহানগর উত্তরের নয়টি থানার ও বিভিন্ন পর্যায়ের ৬৬৮ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের কথা জানান দলটির নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আমরা তিলে তিলে জাতীয় পার্টি গড়ে তুলেছি। কিন্তু বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার নাম মুছে দিতে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ধরন্তী বিলে ফসলি জমির পাশে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) বিকালে কালিকচ্ছ ইউনিয়নে কালিকচ্ছ আকাশী বিলে অভিযান চালিয়ে এই দণ্ড দেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।অভিযানে উপজেলার ধর্মতীর্থ এলাকার চাকসার গ্রামের মৃত আজগর আলী ছেলে রাকিব মিয়া নামে এক ড্রেজারের মালিককে
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খাসমহল লতীফ ইনষ্টিটিউশন, এর সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন মঠবাড়িয়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুর রহমান। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নীতিমালা ২০০৯ এর ৩৯ নং ধারা অনুযায়ী আশরাফুর রহমানকে সভাপতি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাসিমা বেগমকে শিক্ষক সদস্য এবং কামাল খানকে অভিভাবক সদস্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর
কুমিল্লার দেবীদ্বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানসহ ঘর নির্মানের জন ৪০ বান টিন দেওয়ার ঘোষণা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, রাজামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালালসহ অন্যান্য নেতৃবৃন্দ
রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরের আগে-পরে নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকার মধ্যে কয়েক দফায় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারামারি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টায় সংঘর্ষটির সূত্রপাত হয়। এরপর বেলা সাড়ে বারোটা থেকে কয়েক
এখন দেশে ৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন বলে যে আলোচনা চলছে নীতি-নির্ধারকরা চাইলে সংবিধানের সেই বিষয়ে স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বলা হচ্ছে সংসদে ৬৪৮
বেসরকারি চাকরিজীবী মিনহাজ স্বাচ্ছন্দ্যে প্রতিদিন অফিস করছেন মতিঝিলে। আবার অফিস শেষ করে বাড়ি ফিরছেন বেশ তাড়াতাড়ি। গত ১৫ বছর ধরে কর্মরত মিনহাজ কোনোদিন ৮টার আগে বাসায় পৌঁছাননি। তবে এখন তিনি সন্ধ্যা ৬টা নাগাদ মিরপুরের বাসায় ফিরে যান। তার মতে, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মেট্রোরেলের কারনে। ঢাকার গণপরিবহন নিয়ে তিক্ত অভিজ্ঞতার অবসান করতে চলেছে মেট্রোরেল। সকাল থেকে রাত অবধি পুরোদমে মেট্রোরেল চালু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী মিস. সুন হাইয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গণভবনে প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সাক্ষাৎ করতে এসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে চীনের আন্তর্জাতিক বিভাগের কেন্দ্রীয় কমিটির উপমন্ত্রী ফুল দিয়ে অভিনন্দন জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ
চীনের একটি দোকানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। ওই দোকানের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিনইউ শহরের একটি দোকানে ওই দুর্ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, জিয়াংশি প্রদেশে বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটেছে। গ্লোবাল টাইমসের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে এবং
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।তিনি জানান, বৃহস্পতিবার ফজরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। গত আট
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্বর্ণের খনির টানেল ধসে পড়ে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ।তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ বলে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা জানিয়েছেন মালিতে একটি স্বর্ণের খনিতে টানেল ধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। একটি শব্দ হওয়ার