দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এবারের ঘূর্ণিঝড়টির নাম ‘মিগজাউম’।রোববার (৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৪৫০ কিলোমিটার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।রোববার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এক বাণীতে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে আমি
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলায় ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৬ জন। নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্যও রয়েছেন বলে জানা গেছে।রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় চিলাস শহরের কাছে কারাকোরাম হাইওয়েতে বন্দুকধারীরা একটি বাসে হামলা চালিয়ে আট যাত্রীকে হত্যা করেছে। হামলায় প্রায় দুই ডজন লোক আহত হয়েছেন। হামলাকারীরা বাসে
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে নবম দফায় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধ চলবে আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত।অবরোধ থাকায় এদিন সকালে রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলাচল করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
স্বামীর জন্য মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ। স্ত্রীর জন্যও মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ। কেউ কেউ ধারণা করেন, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েজ নেই, স্ত্রীর জন্যও মৃত স্বামীর চেহারা দেখা জায়েজ নেই -এটা ঠিক নয়। তবে স্বামী মৃত স্ত্রীকে স্পর্শ করতে, চুমু খেতে পারবেন কি না এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানিফার (রহ.) মতে স্ত্রীর
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী (আন্দিপাড়) শ্বশুরালয় থেকে জান্নাত আক্তার (১৮) নামে এক প্রতিবন্ধী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নববধূর মৃত্যুতে বাড়ি থেকে পালিয়েছে স্বামী ও শ্বশুর। শনিবার (২ডিসেম্বর) সকালে উপজেলার ধামতি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল ১১ টায় সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থা থেকে ওই লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা
স্বতন্ত্র প্রার্থীসহ সকল প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। শনিবার (২ ডিসেম্বর) প্রশাসনিক বদলিসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি। এখন পর্যন্ত ২ হাজার ৭১৩ জন প্রার্থী হয়েছেন জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, আমাদের কাছে যে তথ্য আছে সেটি অনুযায়ী, ২৯টি
নির্বাচনি আচরণবিধি নিয়ে বিশিষ্টজনদের কেউ কেউ গণমাধ্যমে মনগড়া বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশিষ্টজনদের কেউ কেউ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের টকশোতে বা পত্রপত্রিকায় মন্তব্য করছেন যে, নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রয়োগ বিষয়ে নির্লিপ্ত। গণমাধ্যমে প্রচারিত বিশিষ্টজনদের এমন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন–বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে বিএনপি। শনিবার (২ ডিসেম্বর) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। শায়রুল কবির জানান, বিকাল ৩টার দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে দলটির ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক অংশ নেন। বৈঠকে ‘গায়েবি’ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও তৃণমূলের
আগামী ১০ ডিসেম্বর (রোববার) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে। শনিবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা
নবম ধাপের অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় আগারগাঁও থেকে শেওড়াপাড়া সড়কে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা ড. খন্দকার বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর নিলুফা ইয়াসমিন নিলু, ছাত্রদল
রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।
পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সকল নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় বরিশালে আগামীতেও শান্তিতে রাখতে চাই। সভাপতির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি
জয়পুরহাটের পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ৫ নং ফিডারের আওয়াভূক্ত এলাকা পরিচালক নির্বাচনে ভোট গ্রহণে জাল ভোট, এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে বাঁধা দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পরিচালক পদে নির্বাচনে অংশগ্রহণকারী ছাতা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাচলাকালীন সময়ে সাংবাদিকদের কাছে
পিরোজপুরের নেছারাবাদে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেছারাবাদ উপজেলা শাখা আবাহনী লিমিটেড এর উদ্যোগে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ড্রিম স্টার কে ০-১ গোলে পরাজিত করে আকলম স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়িদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম
জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলােয়ার সাব্বির রহমানের একটি আবেগঘন স্টাটাস ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। কিছুদিন পূর্বে তিনি সেন্ট মার্টিনে ঘুরতে গিয়ে জনৈক কোস্টগার্ডের সদস্য দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনাটি তিনি আজ শনিবার বিকেলে তার নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করেন। মুহুর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সাত সহস্রাধিক ভক্ত অনুরাগী রিয়েক্ট করেছেন তাতে। নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন ওই পোস্টে। পাঠকদের জন্য সাব্বির রহমানের পোস্টটি হুবহু
সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে আটক করেছে র্যাব। শনিবার ভোরে র্যাব-১২ সদস্যরা গাজীপুর জেলা সদরের পুর্ববাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে দুলাল খান (২২), আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান (২২)। র্যাব-১২
নৌবাহিনী প্রধান ডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত। বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নে ও সমৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী এবং টেকনোলজি সম্পন্ন স্মার্ট নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে
নোয়াখালীতে ৫.৬ মাত্রার ভূকম্পনে একটি মসজিদ ও একটি আধাপাকা ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ ডিসেম্বর )সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে মুন্সির বসত ঘরে ও একই গ্রামের কদম মিয়ার পাড় কেন্দ্রীয় জামে মসজিদে এই ফাটল দেখা দেয়। অপরদিকে, রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা মাঝারি মানের বলে
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ৩ টি আসনে ২০ জন সংসদ প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত ঘোষণা করেছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বৈধ, বাতিল এবং স্থগিত মনোনয়নপত্র এ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা করেছিলেন ৭জন। এর মধ্যে ওই আসনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে
মৃত মাদ্রাসা সভাপতির সাক্ষর জাল করে একটি মাদ্রাসায় ১২জন শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকার বানিজ্য করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসা সুপার মোঃ ইয়ারুল হকের বিরুদ্ধে আমলী আদালতে একাধিক মামলাও হয়েছে। এর মধ্যে একটি মামলা করেছেন মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জমিদাতা মৃত খলিলুর রহমানের ছেলে কনক মন্ডল। গত ২৩ নভেম্বর তিনি হরিণাকুন্ডু আমলী আদালতে মামলাটি করেন। আদালতের বিজ্ঞ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর
বরিশালের আগৈলঝাড়া রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় বৈদ্যর বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি সাংবাদিকদের জানালে সাংবাদিকারা ঘটনাস্থলে যান। সেখানে ওই শিক্ষক সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পরিবার নিয়ে কয়েক বছর ধরে বসবাস করে আসছেন ওই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা
আশাশুনি উপজেলায় এবছর ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত ধান থেকে ৩০ হাজার ৩৪৪ মে.টন চাউল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি বছর উপজেলার ১১ ইউনিয়নে ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করে। কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ শুরু করেন এবং কৃষকদের সাথে মাঠে