১১১ দিন কারাভোগের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মুক্তি পেয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা পৌনে ৭টায় কারামুক্ত হন তিনি। তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেল থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, আমাদের গণতন্ত্র মুক্তির আন্দোলন চলবে। জেলে অনেক কর্মী এখনও বন্দি। তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে। কারণ পানি ছাড়া যেমন
সাধারণত দেশের জনসাধারণ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে জন্ম নিবন্ধন করে থাকে। এক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব তাদের নির্দিষ্ট আইডির মাধ্যমে কাজটি করে দেন। পরে সেগুলো সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখতে পান নিবন্ধনকারী। এক্ষেত্রে ঝামেলা এড়াতে পৌরসভা কিংবা ইউনিয়নের কম্পিউটার অপারেটরদের কাছে নিজেদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে রাখেন মেয়র, চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ওই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফংকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। এর আগে তিনি শহীদ মিনার কেন্দ্রিক গৃহীত বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, এই মুহূর্তে আমাদের কাছে কোনো নিরাপত্তা
বাংলাদেশসহ ৫টি দেশে সীমিত আকারে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা অন্য দেশগুলো হলো নেপাল, ভুটান, বাহরাইন ও মরিশাস। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে সরকারিভাবে এ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইকোনমিক টাইমস জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ‘একুশে পদক’ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার প্রদান করবেন। একুশে পদক প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার পৃথক বাণী দিয়েছেন। পৃথক বাণীতে উভয়েই অনুষ্ঠানের সাফল্য কামনা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শণীর উদ্বোধন হয়েছে । আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠন কার্যালয়ে এ প্রদর্শণীর উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। পরে ভাষাসৈনিক মোশারেফ হোসনে নান্নু, ইউসুফ হোসনে কালু, নিখিল সেনকে ভাষা সৈনিককে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদরাসা শিক্ষককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাদরাসা শিক্ষক সমিতি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জমিয়তে মুদারেচ্ছিন উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা শিক্ষক আব্দুল হকের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। হত্যাকারীদের গ্রেপ্তার সহ সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত তাদের
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ রচিত ‘দৃশ্যত: দগ্ধপ্রায় বিশ্বলোক’ উপন্যাস গ্রন্থ্য বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট সরকারি এম এম কলেজের আয়োজনে কলেজের প্রভাষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজুল হক সরকার শিবলী’র সার্বিক সহযোগিতায় ১৯ ফেব্রুয়ারি বেলা ১১ টায় কলেজ শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন কলেজের
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর সাড়ে টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট লালমোহন কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে ভোলা জেলার
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে ৫টি বসত বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী
দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে কচুর মোখা (কচুর বই) আমদানি হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভারত থেকে কচুর মোখা (বই) নিয়ে একটি মিনি পিকআপ বাংলাদেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান কচুর মোখা আমদানি করেছে। রপ্তানিকারক ভারতের দক্ষিণ দিনাজপুরের দেবানসি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট। হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন,
গাজীপুরের কালিয়াকৈরে একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার যাত্রী উপজেলার ভাওমান টালাবহ গ্রামের বাসিন্দা । তারা প্রতিদিনের মতো স্থানীয় একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল (৬৫),আমজাদ
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরাইলে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সরাইল উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। আজ (১৯ ফেব্রুয়ারি) সোমবার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মেজবা উল আলম ভূইয়া।উপজেলা সহকারী প্রাথমিক
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে একটি হেলিকপ্টার কেনার অভিযোগ উঠেছে। সড়ক বিভাগের একজন দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার আকাশযানের মালিকানা রয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। পিরোজপুর সড়ক বিভাগের বিভাগীয় হিসেবরক্ষক দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা জাকির হোসেন। তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলায়। জাকির হোসেনের স্ত্রী রত্না সুলতানা, মেয়ে শারমীন সুলতানা, ছেলে
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ১১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিষয় ও ইভেন্টে অংশ নেয়। উদ্বোধনী
পটুয়াখালীর মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। এতে ১০ লাখ টাকার মাছ পানির সাথে নেমে গেছে এমনটাই দাবি করেছেন ঘের মালিক মুসা তালুকদার। শনিবার রাতে এ ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে সত্যতা পেয়েছে। সরেজমিনে জানাগেছে, পটুয়াখালী মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন প্রায় ১২ একর জমি নিয়ে স্থানীয় যুবলীগ
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। মৃত মো.আবুল বাশার ওরফে বাদশা (৪৩) জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা কারাগারে
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হাস্কিং মিলের ব্রয়লার বিষ্ফোরনে দগ্ধ হয়েছেন চিহারু (৬৫) নামের এক শ্রমিক। চিহারু রুহিয়া থানাধীন গেদিপাড়া শুলু মোহাম্মদের ছেলে। সোমবার সকালে মিলের ধান সিদ্ধের কাজ চলতেছিল, চিহারু ছিল চুলা জালানোর কাজে, কিন্তু হঠাৎ করেই ব্রয়লারটি বিস্ফোরিত হয়ে চিহারু ঝলসে যায়। পাশের ধানের হাউজে কাজ করা অন্য সহকর্মী বিস্ফোরণের শব্দে সেখানে গিয়ে দেখে চিহারুর গায়ে ব্রয়লারের গরম পানি পরে ঝলসে
অর্থ পাচারকারী ও ঋণখেলাপীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে বরিশালে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শুরুতে নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে
ঝিনাইদহে ফেব্রয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। সোমবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক কাউখালী উপজেলা কমিটির আয়োজনে সোমবার সকালে (১৯ ফেব্রুয়ারি) কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগিতার ৫৪ টি ইভেন্টে এই খেলায় অংশগ্রহণ করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী
বরিশালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে।রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত ওই অভিযানে নগরের হেমায়েতউদ্দীন সড়কের খাবারের রেস্তোরা ঘরোয়াতে দুই লাখ জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতারসির হাসান। তিনি জানান, এর আগে হোটেল ঘরোয়াকে সতর্ক করা হয়েছিল তা উপেক্ষা করেছে। তাদের ফ্রীজে অসুবিধা, রান্না ঘর অপচ্ছিন্ন আর খাবার পরিবেশন করছে যা স্বাস্থ্যসন্মত নয় বলে তাদের জরিমানা করা
মাদারীপুরের কালকিনিতে ৪শ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার কাটাখালি গ্রামের হালিম সরদারের ছেলে সোহাগ সরদার(২৮) ও পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩নং ওয়ার্ডের রিয়াদ চৌকিদারে ছেলে সাব্বির(২৩)ওরফে সালমান চৌকিদার। আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ওসি মোঃ মামুনের নির্দেশনায় এসআই