নতুন বছরের প্রথম দিন। কুয়াশা ঢাকা সকালে খালি হাতে বিদ্যালয়ে যাবে কচি-কাঁচার দল। তারপর নতুন বই হাতে নিয়ে নেবে ঘ্রাণ। বইয়ের ঘ্রাণে মাতোয়ারা হবে, আনন্দে নেচে উঠবে তাদের মন। নতুন বই বুকে নিয়ে নতুন করে পথচলা শুরু করবে দেশের ভবিষ্যৎ কান্ডারিরা। রঙিন হবে তাদের বুকের ভেতরে লালিত স্বপ্ন। অন্যান্য বছরের মতো এবারও ১ জানুয়ারি সারা দেশে বই উৎসব করতে যাচ্ছে সরকার।
দেখতে দেখতে চলে গেল খ্রিস্টীয় আরও একটি বছর। বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। ‘হ্যাপি নিউ ইয়ার’। গেল বছরে প্রত্যাশা-প্রাপ্তি, পাওয়া না পাওয়ার হিসেব ভুলে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ববাসী।নানা রঙের আলোর ঝলকানি, আতশ বাজি আর ফানুস উড়িয়ে শান্তির আহ্বান সর্বত্র। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রোববার (৩১ ডিসেম্বর) সূর্যাস্তের মধ্য দিয়ে
২০২৪ সালের ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। রোববার (৩১ ডিসেম্বর) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথাকথিত এই
নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আরও একটি বছর পার করছে আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন সরকার। ২০২৩ সাল ছিল আওয়ামী লীগের টানা তিন মেয়াদের সরকারের শেষ বছর। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংকটের মধ্য দিয়ে পার হওয়া এ বছরের পুরো সময়জুড়ে ছিল বিরোধীদের আন্দোলন ও আসন্ন নির্বাচনের আলোচনা। এর মধ্যেই সরকার তার পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে সফলতাও পেয়েছে। দ্বাদশ জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের অনেক নির্বাচনী এলাকার মতো পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনেও নৌকার বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে ঈগল। প্রতিটি আসনেই ঈগল শক্ত প্রতিরোধ গড়ে তুলবে বলে স্থানীয় ভোটাররা ধারণা করছেন। ঈগলের দাপটের কারণে কোন কোন এলাকায় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে। পিরোজপুরের তিনটি নির্বাচনী এলাকায় এখন বইছে ভোট উৎসবের হাওয়া। পিরোজপুর সদরসহ সব উপজেলা সদর থেকে
আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সাতদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগসহ সারাদেশের সব আদালত বর্জনের শপথ নিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। রোববার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বিএনপিপন্থীসহ সরকারবিরোধী আইনজীবীদের এক সভায় এ শপথ নেন তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলটি সন্ত্রাসে বিশ্বাস করেন। আমরা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খ্রিষ্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে রোববার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন স্বপ্ন, নতুন অনুপ্রেরণা নিয়ে আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। তিনি বলেন, খ্রিষ্টীয় নববর্ষকে স্বাগত জানাতে
নতুন বছরে ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ঋণের সুদহার হবে ১১ দশমিক ৮৯ শতাংশ। তবে ভোক্তা ঋণের সুদহার পড়বে প্রায় ১৩ শতাংশ। যে পদ্ধতির ওপর ভিত্তি করে এখন ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা– সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ‘নৌকা’র প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি'কে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনকালীন সময়ে ঈদগাহ্ উন্নয়নে নগদ অর্থ প্রদানে অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। শনিবার (৩০ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় যুগ্ম জেলা ও
রিক্রুটিং এজেন্সিগুলো যাতে নৈতিকভাবে কমীর্ প্রেরণ করতে পারে এজন্য মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। অচিরেই রিক্রুটিং এজেন্সিগুলোকে সিআইপি সম্মাননা প্রদান করা হবে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করা জরুরী। যাতে যোগ্য এজেন্সিগুলোকে পুরস্কৃত করা সহজ হয়। ভিসা ট্রেডিং বন্ধসহ দক্ষ কমীর্ প্রেরণ করতে পারলে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রেখে নিরপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিসহ অন্যান্য সহযোগী
মৌলভীবাজারের চা শিল্পাঞ্চলের চা বাগানগুলোয় শুরু হয়েছে চা-গাছ ছাঁটাই কার্যক্রম। শীতকাল এলেই চা গাছ ছাঁটাই শুরু হয়। দেখা যায় সেকশনব্যাপী চা বাগানের গাছগুলোর মাথা কাটা। অসংখ্য চা গাছে এই একই পদ্ধতি প্রয়োগ করা হয়। ফলে দূর থেকে দেখা যায় পত্রশূন্য বৃক্ষের সম্মিলিত সারি। এভাবে মাথা কেটে ফেলার নাম প্রুনিং (Pruning)। বাংলায় যাকে ছাঁটাই বলা হয়। বাণিজ্যিক চায়ের গাছে এভাবেই চলে
কুমিল্লা -৩ (মুরাদনগর) আসনে নিজ নিজ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণসহ নানা প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রার্থী ‘নৌকা’ প্রতীকের ইউছুফ আব্দুল্লাহ হারুন এমপি এবং ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। তবে আচরণবিধির তোয়াক্কা করে স্থানীয় কিছু জনপ্রতিনিধি নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক
ভোটের প্রচারণায় জীবন্ত ঈগল নিয়ে মিছিল প্রার্থীর সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রচার হওয়ার পর তুমুল আলোচনা আর নানা রসালো কথার ফুলঝুড়িতে ভাসল রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের ভোটাররা। তবে এই সুযোগ হাতছাড়া করেননি বিরোধী প্রার্থী। লিখিত অভিযোগ দিলেন নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে অভিযোগ জানানো হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের স্বতন্ত্র
ঢাকার সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির ভিডিও এডিটর কামরুজ্জামান রতন (৫০) নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, ‘কামরুজ্জামান হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেলে চলাচল করতেন তিনি। আজ সকালে বাসা থেকে
একসময় নীল ছবির জগতে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল সানি লিওন। তবে পর্ন জগৎ ছেড়ে বর্তমানে বলিউডে নিজের অবস্থান গড়েছেন এই অভিনেত্রী। যদিও পর্নস্টারের তকমাটা সানি লিওনের জন্য এখনো উচ্চারিত হয়। তবে এসব গায়ে মাখেন না অভিনেত্রী। বলিউডে এখন মূলধারার সিনেমায় কাজ করছেন সানি লিওন। কাজ করেছেন শাহরুখ খানের সঙ্গেও। যদিও সানি লিওনের পছন্দের তারকা সালমান খানের সঙ্গে এখনো কাজ করা হয়ে
নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি বলেন, ‘সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের আর্থিক,
নওগাঁর আত্রাইয়ে ট্রাক প্রতীকের সহযোগী উপজেলা আ’লীগ সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে জখমের ঘটনায় তার ছেলে চৌধুরী মাসুদ রানা বাদি হয়ে ২ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা ৫/৭ জনের কথা উল্লেখ করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় আটক শামিম হোসেন ওরফে সানি (২৭) এর স্বীকারোক্তি মতে সানির গ্রামের মাসফিকুজ্জামান মিলু(৩১) কে শনিবার দিবাগত রাতে আটক করে থানা
মুক্তি পেয়েছে দেশাত্মবোধক নতুন গান ‘আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ’। কবি ও গীতিকার তারেক হাসানের কথায় গানটিতে সুর করেছেন ফরহাদ হোসাইন। গেয়েছেন কণ্ঠশিল্পী জেসমিন আক্তার। গানটির সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন জহুরুল হক জনি। এটি টি-মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। গানটিতে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলা হয়েছে। এটি উৎসর্গ করা হয়েছে গীতিকার তারেক হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলামকে। তারেক হাসান এ প্রসঙ্গে
পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে (৩১ ডিসেম্বর) উপজেলার কাউখালী নৈকাটি সড়কের জয়কুল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন সড়কে উপজেলার সদর ইউনিয়নের মুক্তার কাঠি গ্রামের মরহুম মোদাচ্ছের হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৬৫) রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে বরিশাল
দিনাজপুরের হাকিমপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৮ম ও ৯ম শ্রেণির ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের ৭দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াই টায় উপজেলার নওপাড়া বালিকা বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব এর সভাপতিত্বে ‘নতুন কারিকুলাম বিস্তরণ’
নৌকার প্রার্থীর পক্ষে কাজ করাসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা বিএনপির দুই নেতাসহ জেলার বিএনপি যুবদল-ছাত্রদলের ৬ নেতা-কে দল থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল বিকালে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম
স্বতন্ত্র প্রার্থীদের ‘ইবলিশ ও শয়তান’ মন্তব্য করায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার (৩০ ডিসেম্বর) বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আহমেদ সাইদ এ নোটিশ দেন। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটির কাছে লিখিত বক্তব্য দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর বরগুনার তালতলী
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও জামায়াতের ঢাকা দক্ষিণের সদস্য সচিব শফিকুল ইসলাম মাসুদসহ আটজনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় দেন। এক দশক আগে রাজধানীতে বাসে আগুনের ঘটনায় ধানমন্ডি থানায় ওই মামলা করা হয়েছিল। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তুফা বিশ্বাসকে মারধর করে গায়ে থাকা মুজিককোট ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার রাতে সদর উপজেলার শংকরপুর গ্রামে নৌকার সমর্থকরা তার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও গায়ে থাকা মুজিবকোর্ট ছিড়ে ফেলেন। রোববার দুপুরে ঝিনাইদহ শহরে ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল