বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, কেউ কেউ বলছে যে, আমরা নাকি নির্বাচন প্রতিহত করব। এটা সম্পূর্ণ ভুল কথা। বিএনপি কোনো দিন বলে না যে, তারা নির্বাচন প্রতিহত করবে। বিএনপি বলেছে—এটা কোনো নির্বাচন নয়, এটা নির্বাচনের তামাশা। আমরা এই নির্বাচনকে পরিহার করছি। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে লিফলেট বিতরণকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান। বিএনপিসহ বিরোধীদের চলমান আন্দোলন
নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভোটের মাঠে দায়িত্ব পালনের সময় দেশীয় গণমাধ্যমের সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘মিডিয়ার সঙ্গে কথা বলার দরকার নাই। মিডিয়া আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি বলবেন, এটা রিটার্নিং অফিসারকে আমি রিপোর্ট দিয়েছি। এ নিয়ে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা যিনি অথরাইজড, তিনি কথা বলবেন। কোনো
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৬ মাসে এক হাজার ৭৯ কোটি ৮৬ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৪৯ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে ৩০ কোটি ৫২ লাখ ডলার বেশি এসেছে। প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায়
অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় রাজধানীর ধানমন্ডির তিনটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছে অটোরিকশা চালকেরা। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী
বন্ধ্যা নারীদের অন্তঃসত্ত্বা করতে পারলেই ছিল ১৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ লাখ টাকা) রোজগারের সুযোগ। আবার না পারলেও ছিল পাঁচ লাখ রুপির ( বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকা) সান্ত্বনা পুরস্কার। ভারতের বিহারে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ছিল এমনই এক চক্র ৷ শেষ পর্যন্ত ওই চক্রের ৮জনকে নওয়াদা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের জন্য একটি গোষ্ঠী তৎপর রয়েছে। তারা আগামী ৭ জনুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ সহ প্রচারণা চালাচ্ছে। সারাদেশে নৌকার প্রার্থীদের বিপরীতে ঈগল শক্তিশালী অবস্থান নিলেও ভোলার আকাশে ঈগল ভীষণ দূর্বল অবস্থানে রয়েছে। ভোলায় নৌকার বিপক্ষে অন্য যারা আছেন তাদেরও তৎপরতা নেই। এক কথায় ভোলার পুরো নির্বাচনী মাঠ আওয়ামী লীগের প্রার্থীদের
মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজিপুর ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১ নং এলাকা পরিচালক রিয়াজ আহমেদ(৫০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুর দুইটার সময় ঢাকার নিরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মৃত্যুকালে স্ত্রী,ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. গোলাম কিবরিয়া টিপুসহ দুজনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অপরজন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থক ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরিজ কালিকাপুর ময়দানের হাট এলাকার বাসিন্দা মো. স্বপন। মঙ্গলবার (২ জানুয়ারি) বরিশাল-৩ এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরিশালের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুন্যাল (যুগ্ম জেলা দায়রা জজ) এর বিচারক চন্দন কান্তি
কথা দিচ্ছি আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে, টেকসই উন্নয়নের ধারায় দেবীদ্বারকে স্মার্ট ও বাসযোগ্য দেবীদ্বার হিসেবে গড়ে তুলব। আগামী ৫ বছর আপনাদের শান্তিতে রাখব, আপনাদের সেবক হয়ে থাকব। ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ তার নির্বাচনী জনসভায় আবেগ-আপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে ভোটারদের কাছে করজোরে ‘ঈগল’ প্রতীকে আগামী ৭ জানুয়ারি একটি করে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জোর অনুরোধ জানান। এ সময়
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ.কে ফাইয়াজুল হক রাজুর বহরে হামলা চালিয়ে ১২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও চারটি ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ফাইয়াজুল হক রাজু। যদিও স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, বিষয়টি প্রার্থীর স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয়, হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনের মধ্যে ভোট উৎসবে মেতে উঠেছে নৌকা ও অন্যান্য প্রার্থীর সমর্থকেরা। ভোটারদের নিজেদের পক্ষে আনতে নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এক দিকে সরকারের নানামুখী উন্নয়নের বার্তাসহ নতুন প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন নৌকার সমর্থকেরা। অন্যদিকে আঞ্চলিক ইমেজকে কাজে লাগিয়ে এবং নানা প্রতিশ্রুতি দিয়ে পরিবর্তনের পক্ষে ভোট চাইছেন অন্যান্য প্রার্থীর
আসন্ন সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের দায়ে ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইসহ তার চার সমর্থকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার তায়জুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশে আব্দুল হাই এমপির বিরুদ্ধে শৈলকুপা থানায় তিনটি মামলা হলো। মামলার অন্যান্য আসামীরা হলেন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকু শিকদার ও
নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের কারনে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আবু সালেহ মো: নাজমুল হক সাগরকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২ জানুয়ারী) বেলা ১১টার সময় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (১ জানুয়ারী) মেহেরপুর-২ (গাংনী) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ন জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মোঃ শাহিনুর রহমান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁর আত্রাইয়ে পুলিশের বিশেষ টহল অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাসের নেতৃত্বে আত্রাই থানা পুলিশ ও বিজিবি এ টহলে অংশ নেয়। নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে, নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের ভয়ের কোন কারণ নেই, ভোটের দিনে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবার শান্তিপূর্ণ পরিবেশ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মৌলভীবাজারে 'সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তীতে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন
'সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইলে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে(২ জানুয়ারি) মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবসে র্যালে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো.মেজবা উল আলম ভূইঁয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। উপজেলা সমাজ সেবা
টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত হেলাল মিয়াক (২৬) কে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। নিহত শফিকুল ইসলাম (৬০) ভূঞাপুর পৌর শহরের বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত
নৌকা প্রতীকে ভোট দিলে ছেঁচি (পিষে) ফেলার ঘোষণা দিয়েছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ। গত সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত ওঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। ডা. জাফর উল্যাহ বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ এর প্রধান
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার সকাল ১১ টায় ''সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ'' এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
দিনাজপুরের হিলিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ পালন করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২ জানুয়ারী) বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটরিয়াম উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানাসহ অনেকে। হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসার বলেন, সমাজসেবী সংগঠনকে ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার একাংশ নিয়ে ঠাকুরগাঁও-২ আসন। এ আসনে ১৯৮৬ সাল থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন দবিরুল ইসলাম। এবারেও তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পাননি। পেয়েছে তার বড় ছেলে মাজহারুল ইসলাম। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বাবা-ছেলে ছাড়াও এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরো সাত জন। বাকিরা দলীয় টিকিট না পেয়ে চুপ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে নির্বাচনের মাঠে প্রার্থীদের সমর্থকদের প্রচার ও প্রচারনা ততই বাড়ছে। মাদারীপুর সদরের আংশিক(পাচটি ইউনিয়ন)কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে ২২০ মাদারীপুর-৩ আসন। এই আসনটিতে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেলেও হাকডাক দিয়ে ভোট যুদ্ধে মাঠে রয়েছে নৌকা ও ঈগল। মাদারীপুর-৩ আসনটিতে ৭০ এর ঐতিহাসিক নির্বাচনে মরহুম মতিয়ার রহমান এবং ৭৩ এর নির্বাচনে মরহুম আবদুর
নতুন বই মানে আনন্দ, নতুন অনুপ্রেরণা। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত নওগাঁর আত্রাইয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি ছায়াপথ পথশিশু বিদ্যানিকেতনের খুদে শিক্ষার্থীরা। তাদের উচ্ছ্ববাসই যেন বলে দিচ্ছে নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে কতটা আনন্দিত তারা। ২০১৭ সালের জুলাই থেকে পথচলা সমাজে অধিকার ও সুবিধা বঞ্চিত ছিন্নমূল কোমলমতি পথ শিশুদের জন্য ব্যতীক্রমধর্মী প্রিয় পাঠশালা নওগাঁর
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হেনা বেগম (৫২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে নারীর মরদেহ উদ্ধার করে কুলাউড়া রেলওয়ে থানা পুলিশ। হেনা বেগম ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে বলে নিশ্চিত হওয়া যায়। কুলাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে