শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার পর্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারের সুযোগ। আগামী রোববার (৭ জানুয়ারি) চূড়ান্ত পরীক্ষা। ওইদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সে পর্যন্ত ভোট চেয়ে মিছিল, গণসংযোগ কিংবা প্রচারমূলক আর কোনও কর্মসূচী পালন করতে পারবেন না নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও
রাজধানীর ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, রাজধানীর ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার ১১৩টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শেষ হয়েছে নির্বাচনের প্রচার। এখন ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন ভোট দেয়ার। আগামী রোববার ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি জানান, কমলাপুরের গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে।প্রাথমিকভাবে আগুনে
আগামী ৭ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা ঘটনায় দেশব্যাপী আলোচিত এমপি রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা) ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (ঈগল) প্রতীক নিয়ে এবার নির্বাচনের মাঠে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মূল প্রতিদ্বন্দ্বীতায় মুখোমুখি অবস্থানে রয়েছেন। তবে নৌকা-ঈগল প্রতীকের প্রার্থীরা স্ব স্ব অবস্থান থেকে নিজেদের বিজয়ে শতভাগ আশাবাদী। তবে এ আসনে সুষ্ঠু নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) সারাদেশে ‘গণকারফিউ’ ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে ৬ জানুয়ারি হরতালের ডাক দিয়েছে। আজ শুক্রবার পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সমাবেশ থেকে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। নির্বাচন বর্জন ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিতে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলের মাইক নিয়ে
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত। আজ শুক্রবার রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে রাজধানীর মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাজমুল হাসান বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে
প্রার্থীকে হুমকি দেয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ইসি। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দেওয়ার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এই নির্দেশনা দিলেও শুক্রবার (৫ জানুয়ারী) বিষয়টি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেনি নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে ইসি জানায়, ‘গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্কুলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে কমিশন এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। এ তথ্যটি অসত্য
এক দফা দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবার ‘সার্বজনীন ভোট বর্জনে’র ডাক দিয়েছে বিএনপি। আজ শুক্রবার সকালে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, আমরা বলতে চাই, এ সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের অন্যায় ও অবৈধ হুমকিকে পরোয়া করার কোনো কারণ নেই। সার্বজনীন ভোট মাধ্যমে চলমান আন্দোলনে
নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের একটি নির্বাচনী প্রচার অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনপাড়া পৌর এলাকার হারোয়া কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজিম সরকার (৬৯) ও খোকন ব্যপারি (৪০) নামের নৌকার কর্মীকে মারপিট করা হয়েছে। আজিম সরকার বাদি হয়ে বড়াইগ্রাম থানায় হারোয়া কালিবাড়ি এলাকার মৃত সুলতান হোসেনের ছেলে আব্দুল
দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের প্রাথমিক সদস্য ও সকল পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ শুক্রবার (৫ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টেকনাফ উপজেলা শাখার দপ্তর সম্পাদক নুরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দলীয় শৃংখলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় তার বিরুদ্ধে বর্তমান সরকারের
কারাতে একাডেমি বরিশাল এর আয়োজনে কারাতের বেল্ট (ড্যান) পরিক্ষায় উত্তির্নদের মাঝে বেল্ট বিতরন ও সনদ প্রদান করা হয়েছেভ বৃহঃস্পতিবার (৪ জানুয়ারী) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ ও তার সহধর্মিণী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক, জাতীয় এবং আন্তর্জাতিক ব্লাকবেল্ট অর্জনকারি সেনসি মোঃ লোকমান হাওলাদার,ব্লাক বেল্ট( ৪র্থ ড্যান)। আরো উপস্থিত ছিলেন উক্ত একাডেমির প্রাক্তন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দোকান থেকে চুরি হওয়া নগদ টাকা, চোরাই কাজে ব্যবহৃত বোরকাসহ সাইফুল ইসলাম (২৫) নামে এক আসামিকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মাধবপাশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় মাধবপাশা গ্রামে অবস্থিত আসামির বসতঘরের খাটের নিচে মাটির গর্তের ভেতর থেকে একটি প্লাস্টিকের বক্সের ভেতরে রক্ষিত অবস্থায় বাদির চোরাই হওয়া নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কাউখালী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান কাউখালীর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির শাখার সভাপতি মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট শারীরিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শাজাহান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সরোয়ারদী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল আকন, কাউখালী উপজেলা
জয়পুরহাটের পাঁচবিবিতে উনত্রিশ জাতের ইরিবোরো ধান রোপন শুরু করেছেন কৃষকেরা।আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্ত এলাকা বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে কৃষক মোঃ জোবায়দুল হোসেন এর জমিতে আদিবাসী নারী-পুরুষ শ্রমিকদের ধান রোপন করতে দেখা যায়। কৃষক জোবায়দুল জানান,অন্যান্ন জাতের ইরি ধানের চারা তৈরীর মতই বীজতলায় বীজতলা চারার প্রস্তুতি করতে হয় এবং একই পদ্ধতি চাষাবাদ করতে হয়। মাঠের সব
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে পৃথক মিছিল থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) রাতে বের হওয়া মিছিল থেকে তাদের আটক করা হয়। মিছিলে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও ৬-৭ জানুয়ারির হরতাল সফল করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। জানা গেছে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক (যুগ্ম আহ্বায়ক) জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি মিছিল
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের বিরুদ্ধে সমর্থক দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বরাবর এ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার লোকজন দিয়ে এবং সাবেক মেয়র আবু জাফর টিপুর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ৬ জেলায় ২১টি আসনে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু ভোটগ্রহণের অপেক্ষা। বিষয়টি নিশ্চিত করে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সবার নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিভাগে মোট ২ হাজার ৮১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫০ কেন্দ্রে (দুর্গম হিসেবে চিহ্নিত) ব্যালট আগে সরবরাহ করা
কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধি দল ঢাকায় আসায় আনন্দ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিগত দুটি নির্বাচনে কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি এবার পাঠিয়েছে, এটি আমাদের জন্য আনন্দের খবর। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার দুপুরে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, কমনওয়েলথের নির্বাচনি প্রতিনিধিদল এসেছে এর মধ্যে। এটা লক্ষ্য করার মতো যে ২০১৪,
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রক হামাসকে বাদ দিয়েই অঞ্চলটি শাসনের নতুন পরিকল্পনা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চার ধারাবিশিষ্ট একটি পরিকল্পনা প্রকাশ করেন। এরই মধ্যে পরিকল্পনাটি ইসরায়েলের অন্তর্বর্তীকালীন যুদ্ধ মন্ত্রিসভা ও নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়েছে। এটিই ইসরায়েলের শীর্ষ কোনো কর্মকর্তার পক্ষ থেকে গাজার শাসনভার নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব। তবে প্রস্তাবটি এখনো ইসরায়েল নীতিগতভাবে অনুমোদন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তবে, আগে থেকে রেলওয়ে ও কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা আলাদাভাবে নিয়োজিত
জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা
ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের এখলাসপুর নামক স্থানে এম ভি সুন্দরবন ১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার এবং পৌনে ১২টার মাঝামাঝি সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন