সিলেট-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী। আসনটিতে ১৬ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে নৌকা প্রতীক। নৌকা প্রতীকে ৫০ হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন ঈগল প্রতীকে ৩৩ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক সংসদীয় আসনে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীকে ১৪০০৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএমএন এর মনোনীত প্রার্থী এইচএম গোলাম রোজা নোঙ্গর প্রতীকে পেয়েছেন
ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসনে জাল দেয়ার চেস্টার অভিযোগে ৫ জনকে কারাদন্ড এবং একটি কেন্দ্রে জালভোটকে কেন্দ্র করে ৩০ মিনিটি ভোট গ্রহণ বন্ধ রাখার মধ্য দিয়ে বিকাল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার ২৩৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল চারটায় শেষ। ভোট প্রদানের গড় হার ৪৭% বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা
বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬১,৭৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান পেয়েছেন ৫৮,১৪৭ ভোট। এদিকে ৫ বারের নির্বাচিত নৌকার প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছেন ৫৪,০৯৮ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। রবিবার রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নৌকা প্রতীকে আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে হেরে গেছেন আওয়ামী লীগ প্রার্থী আবদুস সোবহান গোলাপ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ঈগল প্রতীকে ৯৬ হাজার ৩৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবদুস সোবহান গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট। রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং
ঢাকা-১৬ আসনের নৌকার প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল পেয়েছে ৬ হাজার ৩১৪ ভোট। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে
ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বিজয়ী হয়েছেন। ১৩৫টি কেন্দ্রে নৌকা পেয়েছেন ৯০ হাজার ৩৭৫ ভোট পেয়েছে। তার নিকটতম প্রার্থী কামরুল হাসান পেয়েছেন ১ হাজার ৫২৯ ভোট। রবিবার ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
চট্টগ্রাম-৭ আসনে নৌকা প্রতীকে চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি) পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির মুসা আহমেদ রানা (লাঙল) ২ হাজার ২০৬, তৃণমূল বিএনপির খোরশেদ আলম (সোনালি আঁশ) ১ হাজার ৩৩১, ইসলামিক
মানিকগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মোট ৭২ হাজার ৯৭৮ ভোটের মধ্যে পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট এবং জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। এর
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহকে হারিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনে এবারও জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক জয়ী হলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের নৌকার প্রার্থী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৫০ হাজার ৫টি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পেয়েছেন ৩৪ হাজার ৯৩০টি ভোট।আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তিনি। ঢাকা-১ আসনে মোট কেন্দ্র ১৮৪টি। এখানে মোট ভোটার সংখ্যা ৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। নৌকা প্রতীকের প্রার্থী অনুপম শাহজাহান জয় ৯৬ হাজার ৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে, গামছা প্রতীক নিয়ে ৬৭ হাজার ৫০১ ভোট পেয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।রোববার (৭ জানুয়ারি) রাতে আসনটির মোট ১৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।এতে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪
নোয়াখালী-৫ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খাজা তানভীর আহমেদ। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট। ওবায়দুল কাদের ১৯৯৬ সালে
দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। অধিকাংশ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে তার। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট। আর ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
রংপুর-৪ আসনে আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী টিপু মুনশি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৬ হাজার ৪৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ১৫ হাজার ৬৩১ ভোট। আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরী। নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী।রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। তিনি এই আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। আজ রবিবার রাতে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি।রবিবার সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট কেন্দ্র ১০৮। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম- এনপিপি) ৪৬০ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল-জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে হারিয়ে চমক দেখালেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুর রহমান। বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তাকে। কাঁচি প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৫,১৪১টি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশের ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১,৪২৩ ভোট। রোববার (৭ জানুয়ারি) বেসরকারিভারে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।এ ছাড়াও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বরাতে এ নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।তিনি বলেন, ফলাফল ঘোষণার পর কোনোপ্রকার বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহে লিপ্ত না