ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। শনিবার (১৩ জানুয়ারি) এই তাপমাত্রা রেকর্ড হওয়ার পর রাজধানীসহ পুরো দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। দিল্লির একটি গ্রাম আয়া নগরে দ্বিতীয় দিনেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। দিল্লির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ চলছে এবং গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা
বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ৬টি আন্তর্জাতিক সুশীল সমাজ সংগঠন। তারা বলছে, সত্যিকারের নির্বাচন বলতে যা বুঝায় তা হয়নি, প্রতিযোগিতামূলক হয়নি। বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো- এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল), ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিআইভিআইসিইউএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এডিএন), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট (অস্ট্রেলিয়া) ও অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক (এডিপিএএন)।
নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সকাল নয়টার দিকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। জানা গেছে, বিকালে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। পরদিন রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে
পৌষের একদম শেষে এসে রাজধানীতে জেকে বসেছে শীত। দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে তাল মিলিয়ে আজ শনিবার ঢাকার সকাল ছিল বেশ কুয়াশাচ্ছন্ন। সূর্যের দেখাও মেলেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত কয়েক দিনে কুয়াশার কারণে সারা দেশে গড় তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। আর ঢাকায় কমেছে ছয় ডিগ্রি সেলসিয়াস। আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী
বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি অভিজাত রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. হারুন অর রশিদ। কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সাইদুজ্জামান মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের প্রধান মো: মুসলিম উদ্দিন চৌধুরী , নেসার আহমেদ এফসিএ , মো: সানাউল্লাহ এফসিএস, মো: কাওসার
বরিশালে বইছে তীব্র শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বরিশাল তথা সমগ্র দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে খেটে খাওয়া মানুষগুলো শীত উপেক্ষা করেই বের হচ্ছেন কাজের সন্ধানে। গত এক সপ্তাহ যাবত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বয়োবৃদ্ধরা। হাসপাতালগুলোতে স্বাভাবিকের তুলনায় বাড়ছে রোগীর সংখ্যা। অপরদিকে বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হওয়ার
বাংলাদেশের আকাশে আজ ১৪৪৫ হিজরি বর্ষের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রবিবার (১৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সবার সঙ্গে কথা
নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন কারিকুলামে বেশকিছু ইনপুট আসছে। এগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে দেখছি। এখানে যেসব বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন, সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করবো। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,
পরিবেশ-প্রতিবেশের প্রভাব, অবাসস্থল, খাদ্য ও পানির সংকট ইত্যাদি কারণে বন্যপ্রাণীরা বন ছেড়ে লোকালয়ে এসে ধরা পড়ছে মানুষের হাতে। আবার কোনো কোনো প্রাণী গাড়ি চাপায় এবং মানুষের হাতে মারাও যাচ্ছে। তবে সচেতন মানুষ লোকালয়ে বন্য কিংবা বিপন্ন প্রাণী দেখলে বন বিভাগ বা শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দেন। খবর পেয়ে তিনি বন বিভাগের লোকজনকে সাথে
নোয়াখালীর বেগমগঞ্জের ল্যাবএইড হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টার থেকে হাবিবুর রহমান নামে নিউরো মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১১। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদন্ড দেওয়া হয়। একই সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (৪৭) রাজবাজী জেলার বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের সোহরাব হোসেনের ছেলে। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীপুর এলাকার চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের
৩৬ মাসে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শিশু ফাহমিদা জান্নাত ইভা (১০)। ৩০ পারা কুরআন শুদ্ধভাবে দ্রুততার সাথে পড়ার কারণে শিক্ষক ও সহপাঠীদের কাছে প্রশংসিত হয়েছে সে। তার শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংবর্ধিত হয়েছে এই শিশুটি। ইভা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে হাজীপাড়া গ্রামের রফিকুল আলম ওরফে ইরান ও রুমা আকতারের মেয়ে শিশু ও রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদ্রাসার ছাত্রী। ইভার
"বন্যেরা বনে সুন্দর; শিশুরা মাতৃক্রোড়ে!" কথাটি আবারও একবার প্রমানিত হল। বনের হরিণ বনে ফিরিয়ে দিয়ে কথাটির চরম বাস্তবতা একরকম চোখে আঙুল দিয়ে দেখালেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান এবং পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বিশাল আকারের পায়লা হরণটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয় শুক্রবার (১২ জানুয়ারি) বেলা
দিন যতই যাচ্ছে ততই শীতের প্রকোপ বাড়ছে দিনাজপুরের হিলিতে। টানা তিনদিন ধরে সূর্যের দেখা মিলছে না দুপুরের পরেও। আবারও বিকেল থেকে পড়া শুরু করছে কুয়াশার সাথে হিমেল হাওয়া। দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,আজ শুক্রবার দিনাজপুর জেলা ১১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কুয়াশা আর হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের প্রকোপকে। তারপরেও প্রয়োজনের তাগিদে বাড়ি থেকে বের হতে যাচ্ছে মানুষকে। ট্রেনসহ যানবাহন
সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেওয়ায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের নেতৃত্বে বেদে পল্লীতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। গ্রেফতার হয়নি অপরাধীরা। ঘটনার পর থেকে আতঙ্ক রয়েছে বেদে পল্লীর শতাধিক পরিবার। এই ঘটনায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বেদে পল্লীর ক্ষতিগ্রস্ত পরিবাররা। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা দাবী করেন,মাদারীপুর-৩ আসনে নৌকায় ভোট দেওয়ায় টানা
আজ রাতে কয়েকজন রিকশা চালক এমন করে জানান, শীত বেড়ে যাওয়ায় রিকশা চালানো যাচ্ছে না। পেটের দায়ে বাড়ি থেকে বের হলেও যাত্রী কম। শীতের কারণে সকালে বের হতে পারি না। সন্ধ্যার আগে ফিরে আসতে হয়। শীতের কাপড় না থাকায় রাতভর শীতে কাঁপতে থাকি। যে কাপড় আছে তা দিয়ে শীত মানে না।দিনের বেলায় সামান্য সময়ের জন্য দেখা মেলে সূর্যের। সন্ধ্যা নামার সাথে
জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্যালেনসিয়া জাতের আলুর ক্ষেত পরির্দশন করছেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। বৃহস্পতিবার বিকেলে এসিআই সীড কোম্পানীর আয়োজনে উপজেলার ভাড়াহুত গ্রামে কৃষক ইলিয়াস হোসেনের উঠানে আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ওই গ্রামের বিশিষ্ট বীজ ব্যবসায়ী মোঃ দুলাল শেখ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। এতে অন্যান্যদের মধ্য বক্তব্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাম্পাসজুড়ে বিভিন্ন স্থান থেকে দিবাগত রাত ২ টা (১১ জানুয়ারি) এবং সকাল ৭ টায় (১২ জানুয়ারি) পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৭টায় এসব ককটেল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। নিরাপত্তাকর্মীরা জানান, বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত ক্যাম্পাসে ছয়টি ককটেল পাওয়া গেছে। এর মধ্যে
নির্বাচনী ইশতেহার অনুযায়ী সিএনজি- অটোরিকশা থেকে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছে কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদ। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বুধবার (১০জানুয়ারী) তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের নিকট এ সংক্রান্ত একটি ডিও লেটার প্রেরন করেন। যার নম্বর: ২০২৪/০১। এছাড়াও তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে জিবি নামক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি তার ডিওলেটারে
ঠাকুরগাঁওয়ে জন্মদিনে নিজের বৃত্তির টাকায় শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন আহনাফ শাফিন নামের এক শিক্ষার্থী। শাফিন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঠাকুরগাঁও এসএসসি ৮৯ ব্যাচ এর আয়োজনে শুক্রবার জেলা উদীচী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর প্যানেল মেয়র সুদাম সরকার, শিল্পপতি বাবলুর রহমান, চেম্বার অফ কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব আলমগীর,
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত মো.নুরুল আমিন (৫৫) উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর নাজিরপুর এলাকার মমতাজ মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই প্রজ্ঞাপন জারি, তড়িঘড়ি শপথ ও নজিরবিহীন দ্রুততায় সরকার গঠন প্রমাণ করে শেখ হাসিনাকে অজানা ভীতি-আতঙ্ক ঘিরে ধরেছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভুয়া-জালিয়াতির ওপর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করে দেওয়া হয়েছে। তবে সংসদে বিরোধী দল কারা হবে এ নিয়ে প্রশ্ন উঠছে। এই সংসদে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২টি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী
জাতীয় পার্টির (জাপা) দুই হেভিওয়েট নেতাকে দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) জাপার যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে তাদেরকে নিজ নিজ পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফিরোজ রশীদ সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সুনীল শুভ রায় দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। জাপা সূত্র জানায়,