প্রেমিকা যেন পরীক্ষায় পাশ করতে পারেন, সেজন্য নিজেই চুড়িদার পরে, কপালে টিপ ও ঠোঁটে লিপস্টিক দিয়ে, হাতে চুড়ি পরে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক তরুণ। প্রেমিকা যেন ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারেন, সেজন্য নিজেই পরীক্ষা দিতে যান ওই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে। গত ৭ জানুয়ারি ফরিদকোট জেলার কটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষায় এই কাণ্ড ঘটান
পারিবারিক কলহের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেরপুর জজকোর্টের তিন তলার বারান্দা থেকে নিচে পড়ে আহত হন স্বামী-স্ত্রী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মামনুর রশিদ (৩৫) ও সিমা খাতুন (২৮)। মামনুর রশিদ গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে। সিমা খাতুন একই উপজেলার কামদেবপুর গ্রামের মালিপাড়ার ফরিদুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন কালো বোরকাপরা
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৭ জন পত্রিকার হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে “প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) সকালে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ১৭ জন হকারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস। স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, বতর্মানে প্রচন্ড কুয়াশায় বিপর্যপ্ত জনজীবন, পত্রিকা বিক্রেতা হকাররা ঘন কুয়াশার কারনে কষ্ট করছে, এমতাবস্হায় এই
যশোরের কেশবপুরে এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে সংস্থার কার্যালয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী হামিদ গাজীকে দেওয়া হয় একটি হুইল চেয়ার। এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি এস এম ইমতিয়াজ উদ্দিনের ভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। সংস্থার পরিচালক গোলাম কিবরিয়ার
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শীতজনিত কারনে হার্ট অ্যাটাকে রেন ঝি (৪০) নামের এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল দশটার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যান্তরে সৌরবিদ্যুৎ চালিত ইজিবাইকে তার মৃত্যু হয়। মৃত রেন ঝি ওই বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিং জিং নামের একটি কোম্পানীতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি
নওগাঁর আত্রাইয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে নিভৃত এক পল্লী গ্রাম জামগ্রাম। গ্রামটি পল্লীতে হলেও এ মেলার কারনে গ্রামের খ্যাতি রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। প্রতি বছর বাংলা পৌষ মাসের শেষ তারিখে এখানে মেলা অনুষ্ঠিত হয়। কথিত আছে, শত শত বছর পূর্বে রামচন্দ্র তার স্ত্রী সীতা রাণীকে এখানে বনবাস দিয়েছিলেন। আর সীতা বনবাসের এক
কনকনে শীত আর ঠান্ডা হিমেল বাতাসে কাঁপছে হিলির মানুষ। উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত এক সপ্তাহ ধরে সকাল থেকেই ঝরছে বৃষ্টির মতো কুয়াশা। রাতেও একই ঝড়ছে কুয়াশা সাথে ঠান্ডা হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে পথঘাট কিছুই দেখা যাচ্ছে না। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাহিরে বের হচ্ছেন না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ও অনেক অংশে কমেছে। যারা জীবিকার তাগিদে বের
রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনাইটেড গ্রুপের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এ পর্যন্ত কত রোগী মারা গেছেন, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একইসঙ্গে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পাঁচ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলও রানিদিয়া দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল ও রানিদিয়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আহত কয়েক জনকে জেলা এবং ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। জানা গেছে,শনিবার দিবাগত রাতে স্টিল বডির
কনকনে ঠান্ডা হিমেল বাতাস বইছে উত্তরের জেলা দিনাজপুরে। দেশের এই জেলাটি হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় এই জেলায় শীতের তীব্রতা একটু বেশি। এরই মধ্যে গত চার-পাঁচ দিন থেকে সূর্যের দেখা মিলছে না এই জেলাতে। গতকাল জেলাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮:৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ও জেলাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮:০৫ ডিগ্রি সেলসিয়াস। এতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। এমন কনকনে শীতের
দেবীদ্বার নিউার্কেট আলী আকবর ম্যআনশন'র তৃতীয় তলায় অবস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের ব্যক্তিগত অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই ভাংচুর ও লুটপাট করেছে বলে সাদ্দাম হোসেন অভিযোগ করেন। রোববার দুপুরে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন জানান, গত রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তার অফিসের গ্লাস ফিটিং দরজা, এসি, আলমিরা, টিভি, টেবিল-চেয়ার ভাংচুর
ভোগ্যপণ্য নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নিতে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, পণ্যের দাম বাড়লে কৃষক খুশি হয়, নাখোশ হয় ভোক্তা। সেজন্য কীভাবে বিষয়টি সামঞ্জস্য করা যায় সেই ব্যবস্থা করতে হবে।এ সময় প্রতিটি মন্ত্রণালয়কে হিসেব করে চলতে এবং অপচয় রোধে সকলের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। একইসঙ্গে চক্রান্ত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন। এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি ক্ষমতাসীনদের কাছ থেকে টাকা নিয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশের কোনো লোক যদি বলতে পারে আমি বা চেয়ারম্যান কারও কাছ থেকে টাকা নিয়েছি দলের জন্য বা পার্টিকে দেওয়ার জন্য তাহলে আমি পদত্যাগ করবো। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ চ্যালেঞ্জ
খৎনা করতে গিয়ে রাজধানীতে শিআশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের। এছাড়া আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১ মাসের মধ্যে ডিজি হেলথকে নির্দেশ দিয়েছেন সারাদেশে কতগুলো বৈধ ও অবৈধ হাসপাতাল আছে তার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৫ জানুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেছেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতাযুদ্ধে আত্নোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে সশস্ত্র বাহিনী বিভাগে
এস এ আবদুল্লাহ’র কন্ঠে ‘পথের মানুষ’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হলেন কবি ও গীতিকার তারেক হাসান। গানটির সংগীতায়োজন করেছেন জামিউল হাসান। সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন জহুরুল ইসলাম জনি। এটি কবি তারেক হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে কবি ও গীতিকার তারেক হাসান বলেন, এ মৌলিক গানটি মূলত পথের মানুষদের নিয়ে লেখা। সেজন্য গানের কথায় উঠে এসেছে পথের
বছরের শুরুতে দেশে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। চলতি জানুয়ারি মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ৯১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১০ হাজার ৭৫ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর
বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করছেন। পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ রবিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিকতা একটা
বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতদিন এমপিও না নেওয়ার শর্তে সরকারের অনুমোদন নিয়ে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের সুযোগ ছিল। গত ১১ জানুয়ারি শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। শিগগির এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজের) জনবল
একসাথে চার পুত্র সন্তান জন্ম নেয়ায় আনন্দের জোয়ার বইছিল বৈশাখী রায় ও রাজন বিশ্বাস দম্পতির ঘরে। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে সেই আনন্দ বিষাদে পরিনত হলো। আনন্দের পরিবর্তে শোকের মাতম বইছে ওই পরিবারে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে জন্ম নেয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের অম্বিকাপুর শ্মশানে তাদের একসাথে সমাহিত করা হয়। জানা যায়, চার
বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে? তবে এই দুশ্চিন্তার অবশান হতে চলেছে। কারণ চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর। কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত। কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে
পিরোজপুরের কাউখালীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলা হয়েছে। জানা গেছে, কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের মাগুরা গ্রামের রাসেল খানের মেয়ে ও পশ্চিম মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ১৩ বছরের এক ছাত্রীকে একই এলাকার প্রতিবেশী ফরিদ হাওলাদারের ছেলে ওমর ফারুক (২৩) বিবাহের প্রস্তাব সহ বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে মেয়ের দাদার ঘর সহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে মেয়ের মা মুন্নি
অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন দণ্ড থেকে খালাসের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আগামী ২২ এপ্রিল পর্যন্ত তার খালাসের রায় স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি