বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী সমাজ সেবক রাজনিতিবীদ ও শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিলাহ (রহঃ) এর স্নেহ ভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর পিতার মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব সিলেট নগরীর জালালাবাদস্থ দানবীর আলহাজ্ব বশির আহমদ এর বাসভবনে তার পিতার রূহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে রাস্তা সংস্কার না করায় চরম দুর্ভোগে স্থানীয়রা। উপজেলার সদর ইউনিয়নের সকাল বাজার ব্রীজ থেকে কয়েক বছরেও হয় নি সংস্কার।। সরাইল প্রাত: বাজার স্বল্প নোয়াগাঁও, আড়িফাইল টি-ঘর ও পানিশ্বর সড়কটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রীজের দুই পাশের রিলিং রয়েছে ভাঙা। সরেজমিন দেখা যায়, উপজেলা প্রাণকেন্দ্র প্রাত: বাজার পশ্চিম ব্রীজ থেকে
জাতিসংঘের আদালতের (বিশ্ব আদালত) রায়ের প্রতিক্রিয়ায় তিন নারী জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে গোষ্ঠীটি। ৫ মিনিটের ওই ভিডিও ফুটেজে তিন জনকেই কথা বলতে দেখা গেছে। তিনজনই বয়সে তরুণী এবং তাদের মধ্যে দুই জন সেনা সদস্য এবং বাকি একজন সিভিলিয়ান। তরুণীরা জানিয়েছেন, গত ১০৭ দিন ধরে বন্দি রয়েছেন তারা। ভিডিও
আরিফুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের টানা দ্বিতীয় জয়ের পথ তৈরি করেছিল বাংলাদেশ। তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্রকে তারা আগে ব্যাট করে ২৯২ রানের বড় লক্ষ্য দিয়েছিল। এরপরও অবশ্য শুরুটা বেশ ভালো ছিল যুক্তরাষ্ট্রের। ওপেনার প্রণব ছেত্তিপালায়েমের ফিফটি তাদের কিছুটা আশা দেখায়। যদিও তার বিদায়ের পর মিডল অর্ডারের কাউকে সেভাবে থিতু হতে দেননি টাইগার যুবারা। যেখানে অধিনায়ক মাহফুজুর রাব্বি সামনে থেকে নেতৃত্ব
কোনো ভাবেই পণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সভা করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাজারে কোনো প্রতিফলন নেই। পাশাপাশি একাধিক মন্ত্রীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরও প্রতি সপ্তাহেই কিছু না কিছু পণ্যের দাম বাড়াছে। এ ছাড়া ডিসেম্বর থেকেই রোজার ৬ পণ্যের দাম বাড়ানো হচ্ছে। বাড়তি চালের দামও। প্রতি কেজি সবজি কিনতে ক্রেতার সর্বনিম্ন ৬০ টাকা গুনতে
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, তারা বিগত সময়ে বাংলাদেশের উন্নয়ন এবং শেখ হাসিনা দায়িত্বশীল নীতির মাধ্যমে অঞ্চলের স্থিতিশীলতায় যে অবদান রেখেছেন, তা প্রশংসনীয়। অরবান বলেন, তিনি নিশ্চিত যে, শেখ হাসিনার প্রতি নতুন করে বাংলাদেশের জনগণের আস্থা জ্ঞাপন তাকে তার সাফল্য অব্যাহত রাখতে সক্ষম করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, তার সরকার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে বিদ্যমান তাদের সহযোগিতাকে আরও
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের আজিজ মার্কেটে আগুন লেগে অন্তত ৭টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাজারের রেল গেইট এলাকার আজিজ মার্কেটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক
কুমিল্লা-৪ দেবীদ্বারের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদকে বিজয় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বড়শালঘর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত থেকে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। বড়শালঘর ইউপি'র সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা ছফিউল্লার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
দলে বড় তারকা ক্রিকেটার না থাকলেও মাশরাফীর অধিনায়কত্ব শান্ত-জাকিরদের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করে গত আসরে ফাইনালে উঠেছিল সিলেট স্ট্রাইকার্স। এবারও একই পদ্ধতিতে দল গঠন করেছিল তারা। তবে চলতি আসরের টানা তৃতীয় হারের সাক্ষী হয়েছে চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটি। শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। দুর্দান্ত বোলিং কুমিল্লাকে ১৩০ রানে আটকে দেয় মাশরাফীর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের একটি পান বরজ থেকে সালমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে পরিবার দাবী করছে। সালমা খাতুন একই গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী ও হরিণাকুন্ডু উপজেলার খলিষাকুন্ডু গ্রামের হায়দার আলীর মেয়ে। শুক্রবার বিকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায়। এ
মুজিবুর রহমান মিলন চট্টগ্রাম নগরীর হালিশহর থানার হালিশহর হাউজিং এস্টেটের এল ব্লকের তিন নম্বর সড়কের মৃত বজলুর রহমানের ছেলে। তিনি সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান। তার ভাই মিজানুর রহমান শাহীনও সিলভিয়া গ্রুপের কর্ণধার। সিলভিয়া গ্রুপের আছে একাধিক সযোগী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নামে দুই ভাই বিভিন্ন ব্যাংক থেকে অন্তত এক হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। ঋণ পরিশোধ না করে পালিয়েছেন বিদেশে। এর মধ্যে
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলগেট এলাকার আজিজ মার্কেটে আগুন লেগে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে
অরিয়ন গ্রুপের ২টি চোরাই এক্স-টু কভার্ড ভ্যান বিক্রয়ের প্রস্তুতিকালে ৩ চোরাকারবারীসহ ভ্যান দুটি উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের বিশেষ টিমের পৃথক অভিযানে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রাম ও বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রাম থেকে কভার্ডভ্যান দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) থোয়াই ছামং চাক নয়ন, মো.
ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবারের (২৬ জানুয়ারি) এই রায়ে বলা হয়েছে, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে তার বাহিনী গাজায় আর গণহত্যা চালাবে না ও ‘কথিত’ গণহত্যার প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করবে। শুক্রবার গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার রুল জারি করেন আন্তর্জাতিক বিচার আদালত। এতে গাজায় গণহত্যা বন্ধে সম্ভাব্য সব
ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসের আগে সব নিত্য পণ্যর দাম নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে
নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন।শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের প্রথমে নেত্রকোনা হাসপাতালে
দীর্ঘদিনের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় মন্দিরে বিয়ে করেছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রতিমা বিশ্বাস এবং পপি মণ্ডল নামের দুই তরুণী।শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিভি নাইন-বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংরেজ বাজারে মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালী মন্দিরে হাতে শাঁখা-পলা, মালাবদল ও সিঁদুর দানের মাধ্যমে বিয়ে করেছেন দুই তরুণী। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন অঞ্চলের মানুষেরা। জানা গেছে,
বিপিএলের দশম আসরে ঢাকা পর্বে দুই ম্যাচ খেলে এখনও জয় পায়নি গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। তবে ঘরের মাঠ সিলেটে জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে মাশরাফীর দল। এই কুমিল্লার কাছে হেরেই শিরোপা হাত ছাড়া করেছিল সিলেট।শুক্রবার (২৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোয়ান্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট।
মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত প্রথম সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় মিনি অডিটোরিয়াম হলরুমে কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা
'মিলে নবীন-পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় হিলি সীমান্তের শুন্যরেখায় ভারতের হিলি কাস্টমস ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান বাংলা হিলি কাস্টমস কতৃপক্ষ। পরে সকাল এগারোটার দিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সভাকক্ষে দিনাজপুর জেলা
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮'শ কেজি (৪২০) মন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে নগদ দেড় লাখ টাকা সহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে চারটি গরু। অগ্নিকান্ডে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজপাড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাটেশ্বরী ব্রিজপাড় এলাকার আব্দুর রশিদ বাঘার ঘরে আগুন লাগে। সে আগুন
নির্বাচন না করে বিএনপি কত বড় ভুল করেছে, অচিরেই তা টের পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ওরা আন্দোলন করবে, সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদের
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে