বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও শিশু সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র ১৮ তম ব্যাচের উদ্যোগে সোমবার দুপুরে এই শীত বস্ত্র বিতরন করা হয়। তীব্র এই শীতে শীত বস্ত্র (ভারী পোশাক) পেয়ে খুশি এসব শিশুদের অভিভাবকরা। হাসপাতাল পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, আমরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ১৮ তম ব্যাচ।
নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে বিমানের ফ্লাইট ও গন্তব্য কমালো ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমানের এই বিমান সংস্থা। এক বিবৃতিতে ওমান এয়ার বলেছে, ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে
পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কৃতি সন্তান মো. শাহরিয়াজ, বিপিএএ, দুর্নীতি দমন কমিশনে মহাপরিচালক পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় সোহাগদল কে. পি. ইউ মাধ্যমিক বিদ্যালয় ও আর এ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, জ্যোতিষ সমাদ্দার বাবু, আজাদ সুলতান, মোসাম্মৎ নাসরিন, শাহরিয়াজ (মহাপরিচালক), শহীদুল ইসলাম, খন্দকার
“বিনা টিকিটে রেল ভ্রমণ দন্ডনীয় অপরাধ,ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকি শ্লোগানকে সামনে নিয়ে” বাংলাদেশ স্কাউটস, রাজশাহীর শিরইল রেলওয়ে কলোনির মুক্ত রোভার স্কাউট দল এর ২ জন রোভার স্কাউটসের সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে ৪র্থ দিনে হাকিমপুর সরকারি কলেজে এসে পৌঁছায়। জানা যায়,দলনেতা মোঃ আশরাফুল হোসেনের নেতৃত্বে অপর এক সদস্য মোঃ আবুল বাশার ও সেচ্ছাসেবক সদস্য মোঃ শামসাদ হোসাইন গত
ভোলার মেঘনা নদীতে বাবা-ছেলেকে নিয়ে ট্রলারডুবির ঘটনার ৯ দিন পর আব্দুল রাজ্জাক সরদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর তুলাতলি মাছঘাট পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে ২৮ জানুয়ারি দুপুরে মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে কোস্ট গার্ড আব্দুল রাজ্জাক সরদারের ছেলে পারভেজ সরদারের মরদেহ উদ্ধার করে। ইলিশা নৌ-থানার ইন্সপেক্টর বিদ্যুৎ
জয়পুরহাটের পাঁচবিবিতে গরীব,অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও এসডিএসের সার্বিক সহযোগিতায় উপজেলার কচুরলতি হাটি অবস্থিত বে- সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এসডিএসের প্রধান কার্যালয়ে ১১’টি পরিবারের মাঝে গরুগুলো তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। এসময় সেখানে সংগঠনের সভাপতি সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী শাহিন,নির্বাহী পরিচালক আয়শা আক্তার, কো-অর্ডিনেটর আতাউর রহমান
নাটোরের বড়াইগ্রামে ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালপুর উপজেলার সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার (৪৫), ঈশ্বরপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম(২৬), তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান
ঝিনাইদহে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহতের অভিযোগ উঠেছে। সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে সদর পৌরসভার কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলা একই গ্রামের শরিফুল ইসলাম শরিফের মেয়ে এবং সম্প্রতি তিনি সরকারি কেসি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে প্রতিবেশীরা আটক করে গাছের সাথে বেঁধে রাখে।পরে পুলিশ আসলে স্থানীয়রা পুলিশের কাছে তাকে সোপর্দ করে। জানা গেছে,
লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে
নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪জন গুরুত্বর আহত হয়। নিহত মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নম্বর রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে। সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে
নতুন বছরে সবকিছুর ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তি ও মাটি নিচে ঘাটটি ব্যাপারে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া। বিশেষ করে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে যত্রতত্র গড়ে উঠা দোকান ও মার্কেটের নানা বিষয় খতিয়ে দেখার ব্যাপারে অতি দ্রুত সময়ের মধ্যে ঘাটটি উদ্ধার করতে
জয়পুরহাটের পাঁচবিবিতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামিউল কবির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ । আজ সোমবার রাতে পাঁচবিবি থানার এস আই রবিউল আওয়াল এর নেতৃত্বে দিনাজপুরের সদর থানা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। সে দিনাজপুর
বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি! এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষায়ক কুইজ প্রতিযোগীতা-২০২৪ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রঙ্গন মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩ টি কলেজ ও
পিরোজপুরের কাউখালী উপজেলার দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সভাকক্ষে সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা, শিশু সুরক্ষা ও সামাজিক সুরক্ষায় ২৩টি মুল আচরণে জনসম্পৃক্তকরণে লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার উত্তর নিলতি
উত্তম স্বামী-স্ত্রী ও সন্তান পাওয়ার দোয়া সবাই নিজের জীবনে উত্তম-পবিত্র জীবনসঙ্গী চাই, কিন্তু তা কখনো নিজ ইচ্ছেয় চাইলেই পাওয়া যায় না, আল্লাহ যদি চায় তাহলেই পাওয়া যায়। আল্লাহর পক্ষে আপনার ধারণা থেকেও উত্তম কিছু দেওয়া কোনো ব্যাপার না। তাই শুধু তারই অভিমুখি হোন। তার কাছেই চাইতে থাকুন। শুধু শুধু অকারণেই চিন্তা করে কোনো লাভ হবে না। মনে রাখবেন, আল্লাহ যদি না
আশাশুনির খাজরা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে দু'পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমস্যা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রনি আলম নূর সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার বিকালে প্রথমে গদাইপুর গ্রামের সাবেক কাছারিবাড়ির স্থানে উপস্থিত হয়ে জনতার সাথে কথা বলেন। এসময় গদাইপুরে স্থান নির্ধারণের পক্ষে যুক্তি উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য খোকন
‘কহর দরিয়া’ খ্যাত গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার জন্য ময়দান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর রেকর্ড সংখ্যক মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামি এ মহাসম্মেলনে যোগ দেবেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।ইজতেমাকে সফল করতে আয়োজকদের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা। সার্বিক নিরাপত্তা বিধানে
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে জাকের পার্টির মঠবাড়ি ইউনিয়ন সভাপতি মো. বাবুল খান (৫০) এর মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর পুখুরিজানা গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার মঠবাড়ি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও পুখরীজানা গ্রামের মো. মোফাজ্জেল খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান। নিহতের স্বজন ও পুলিশ জানায়, মসজিদ নির্মান কাজের
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো ঝালকাঠি জেলা শহর ও উপজেলার বিভিন্ন জায়গায় ঝুলছে প্রার্থীদের পোস্টার। যার অধিকাংশই লেমিনেটিং। নির্বাচন শেষ হলেও এখনও পুরোপুরি ব্যানার-পোস্টারমুক্ত হয়নি ঝালকাঠি-১ আসন (রাজাপুর-কাঁঠালিয়া) উপজেলা। নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীর নিজ উদ্যোগে পোস্টার অপসারণের নিয়ম থাকলেও কেউ সে আইন মানছেন না। পোস্টারগুলো পলিথিন দিয়ে মোড়ানোর কারণে সহজে নষ্ট হচ্ছে না। দ্রুত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়রথ অব্যাহত রেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে টানা তিন পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে চায় সিলেট স্ট্রাইকার্স। সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। বিস্তারিত আসছে...
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর চেয়ারম্যানের পদ ঘিরে দেবর জি এম কাদের ও ভাবি রওশন এরশাদের মধ্যকার কোন্দল বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। এরমধ্যে কয়েক দফায় এই বিরোধ তীব্র হতে দেখা যায়। পাল্টাপাল্টি বহিষ্কার, সংবাদ সম্মেলন এবং চেয়ারম্যান ঘোষণা করার দৃশ্যও গণমাধ্যমে এসেছে। ফের দেবর-ভাবির এই দ্বন্দ্বের কারণে দলটি ভাঙনের মুখে পড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই শুরু দলটির মধ্যে কোন্দল
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা নির্ধারণ করায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ঘটনায় বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।সোমবার (২৯ জানুয়ারি) গ্রাহকদের উদ্দেশ্যে তিতাসের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, প্রতিটি প্রিপেইড মিটারের লাইফ ১০ বছর বিবেচনা করে
মিয়ানমারের রাখাইন রাজ্য উত্তপ্ত। সামরিক জান্তার ক্ষমতা দখলের তৃতীয় বার্ষিকী সামনে রেখে সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর তুমুল যুদ্ধ চলছে। অসমর্থিত সূত্রের খবর, যুদ্ধে চলতি সপ্তাহে ১২ থেকে ১৫ জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে চীন মধ্যস্থতা করে রাখাইন রাজ্যে যুদ্ধবিরতির বিশেষ উদ্যোগ নিয়েছে। এদিকে রাখাইন রাজ্যে অস্থিতিশীলতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের পদক্ষেপ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় সীমান্ত
জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩৪ জন। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে হওয়া এই ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে এই ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। সোমবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য