সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬২৬ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

শবে কদরের রাতে রাজধানীর মসজিদে মুসল্লিদের ঢল

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ৩:২

শেয়ার করুনঃ
শবে কদরের রাতে রাজধানীর মসজিদে মুসল্লিদের ঢল

রাজধানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র শবে কদর। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় মুসল্লিরা দলে দলে মসজিদে জড়ো হচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন মসজিদে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ইস্কাটন, বেইলি রোড ও পুরান ঢাকার বেশ কিছু মসজিদে মুসল্লিদের ঢল নামে।  

বায়তুল মোকাররম মসজিদে দেখা যায়, মুসল্লিরা উত্তর-দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছেন। রাতভর ইবাদতের উদ্দেশ্যে অনেকেই আগেভাগে চলে এসেছেন। নামাজ আদায়ের পাশাপাশি দান-খয়রাত করছেন অনেকে। ফকির-মিসকিনদের মাঝে খাবার ও অর্থ বিতরণের দৃশ্যও চোখে পড়ে। ধর্মপ্রাণ মুসল্লিরা জানিয়েছেন, নাজাতের আশায় তারা গভীর রাত পর্যন্ত ইবাদতে মশগুল থাকবেন।  

সন্তানের হাত ধরে মসজিদে আসা রাশেদুল ইসলাম বলেন, এই মহিমান্বিত রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং রহমতের দোয়া করব। আরেক মুসল্লি আলী হোসেন জানান, বাসার পাশেই বায়তুল মোকাররম হওয়ায় তিনি নিয়মিত এখানেই নামাজ পড়েন, তবে শবে কদরের রাতে বিশেষ ইবাদতের জন্যই আজ এখানে আসা।  

রাজধানীর অন্যান্য মসজিদেও একই চিত্র দেখা গেছে। শবে কদরের তাৎপর্য উপলব্ধি করে নানা বয়সী মুসল্লিরা মসজিদে ভিড় জমিয়েছেন। নামাজের কাতার মসজিদের ভেতর থেকে রাস্তায় পর্যন্ত বিস্তৃত হয়েছে।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
পুরান ঢাকার মসজিদগুলোতেও মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে চকবাজার, লালবাগ ও গেন্ডারিয়ার মসজিদগুলোতে স্থান সংকুলান না হওয়ায় অনেকে রাস্তার ওপরে নামাজ আদায় করেন।  

ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাতভর চলবে ইবাদত-বন্দেগি। মসজিদে কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।  

মুসল্লিরা বিশ্বাস করেন, এই রাতেই মহান আল্লাহ বান্দার কৃত পাপ ক্ষমা করেন এবং পরবর্তী জীবনের কল্যাণ নির্ধারণ করেন। এজন্য তারা রাতভর ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন।

শবে কদরের রাতেবায়তুল মোকাররম মসজিদপুরান ঢাকার মসজিদ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সরাইলে আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে বরণ করে নিলো বিএনপি

সর্বশেষ সংবাদ

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে পাল্টাচ্ছে ভোটের সমীকরণ, চাপে বিএনপি, বড় ফ্যাক্ট আ.লীগের ভোট

বরিশালে পাল্টাচ্ছে ভোটের সমীকরণ, চাপে বিএনপি, বড় ফ্যাক্ট আ.লীগের ভোট

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর

মৌলভীবাজার-৪ আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ জোট প্রার্থীর

শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা

শেষ মিছিলে ভোটাদের উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা

ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসতে তিন শর্তে পিসিবি

ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসতে তিন শর্তে পিসিবি

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় সময়। এ মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ প্রকাশ করে থাকেন, যা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—তাঁর দয়া ও অনুগ্রহের জন্য যেন মুমিনরা আনন্দিত হয়, কারণ তা পার্থিব সব সম্পদের চেয়েও উত্তম। রমজান মাসের অন্যতম মর্যাদা হলো—এ মাসে সিয়াম বা রোজা পালন ফরজ করা হয়েছে, যা ইসলামের পাঁচটি

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

যাদের ধারণা রয়েছে যে, শবে বরাত এবং পনেরই শা’বান রাতের কোন অস্তিত্ব, কোন হাকিকত, ফযিলত এবং কোনরূপ বিশেষত্ব নেই, তারা যেন শবে বরাতের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সিহাসিত্তার বিশ্বস্ত কিতাব জামে তিরমিযির ২য় খণ্ড ৭৩৯নং হাদিস খুলে দেখেন। তাদের জন্য উচিৎ হল এ সম্পর্কে জানা, হাদিসের কিতাবসমূহ খুলে দেখা এবং অজ্ঞতা বশতঃ মিথ্যা ফতওয়াবাজী করার পূর্বে এ বিষয়ে সঠিক জ্ঞান

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানুষ নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় ইসলাম মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার দিকনির্দেশনা দেয়, যা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ইসলাম মানুষকে সৎ পথে চলার আহ্বান জানায় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়। পবিত্র কুরআনে বারবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পক্ষে অবিচল থাকার নির্দেশ

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

জীবিত আত্মীয়-স্বজন কিংবা কাছের মানুষের জন্য তাদের কিছু করণীয় রয়েছে, তেমনি মৃতদের জন্যও অনেক কিছু করার আছে। কেননা হাদিস শরিফে মৃত আত্মীয়দের জন্য কিছু আমল করার নির্দেশনা পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন। তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। এবং তাদের সওয়াবের পাল্লা ভারী করে দিতে পারেন। নিম্নে এমনই কিছু আমল তুলে ধরা হলো— দোয়া :