বুধবার, ২৫ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের বিরোধ, ২৮ জনের পদত্যাগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬

শেয়ার করুনঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বের বিরোধ, ২৮ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার একদিনের মধ্যেই ২৮ জন নেতা পদত্যাগ করেছেন এবং ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন, অন্যথায় স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

পদত্যাগকারী নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্থানীয়দের হাতে থাকতে হবে, কিন্তু নতুন কমিটিতে বহিরাগতদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। তারা দাবি করেন, লক্ষ্মীপুরের কমিটির আহ্বায়ক হিসেবে নোয়াখালীর বাসিন্দা আরমান হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যাবে না। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন। বহিরাগতদের নেতৃত্বে থাকলে স্থানীয়দের সমস্যা ও চাহিদা সঠিকভাবে উপস্থাপিত হবে না। আমরা চাই, কমিটিতে শুধুমাত্র স্থানীয় শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হোক।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এ বিষয়ে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, "পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো মন্তব্য নেই। পরবর্তীতে গণমাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।"

প্রসঙ্গত, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য লক্ষ্মীপুর জেলার ২৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব, মুখ্য সংগঠক হিসেবে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ এবং মুখপাত্র হিসেবে ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তবে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগের ঘটনা আন্দোলনের ভেতরে বিভক্তি সৃষ্টি করেছে। আন্দোলনের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা নির্ভর করছে কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্তের ওপর।

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে কমলো সোনার মূল্য

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

এ সম্পর্কিত আরও পড়ুন

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা-এ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফলের দোকান,

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাইতেই হামলা, নারীসহ আহত ৪

মাদারীপুরে দ্বিতীয় বিয়ের কারণ জানতে চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন-এর চরলক্ষীপুর গ্রামে। আহতরা হলেন—একই এলাকার আদালতি মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৬০), তার ছেলে বাতেন মাতুব্বর (৩০), মৃত তারা মাতুব্বরের ছেলে আব্বাস আলী মাতুব্বর এবং পলি আক্তার। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ থেকেই এ সংঘর্ষের

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

হিজলায় ’৯০-এর ছাত্রনেতাদের ঈদ পুনর্মিলনী, স্মৃতিতে ফিরে দেখা আন্দোলনের দিনগুলো

বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ’৯০-এর জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সাবেক ছাত্রনেতারা ফিরে দেখেন তাদের আন্দোলনের স্মৃতি। সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সময়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতারা। এতে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দিনের শুরুতে খুন্না বাজার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

গণহত্যা দিবসে সারা দেশে এক মিনিট ব্ল্যাক আউট

একাত্তরের ২৫ মার্চের ভয়াল গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য সারা দেশে ব্ল্যাক আউট পালন করা হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা, জরুরি পরিষেবা এবং

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

সারাদেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ঠাকুরগাঁও জেলাতেও। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও সড়কে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। এই বাস্তবতার মধ্যেই সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সেখানে