শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫২৮ অগ্রহায়ণ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

আত্রাই নদীর তীরে কৃষি বিপ্লবের জোয়ার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০:৫৪

শেয়ার করুনঃ
আত্রাই নদীর তীরে কৃষি বিপ্লবের জোয়ার

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বুক চিরে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই তীর এখন নয়নাভিরাম সবুজের সমারোহ। চিরসবুজের দেশ বাংলাদেশের উত্তর জনপদে অবস্থিত এই অঞ্চল শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। নদীর পলিমাটি ও উর্বর চর জমিতে ধান, গম, ভুট্টা, আলু, সরিষা, মিষ্টি কুমড়াসহ নানা রকম শস্যের আবাদ কৃষি বিপ্লবের হাতছানি দিচ্ছে।

কালের প্রবাহে নদীর গভীরতা কমে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা শুকিয়ে গেছে। কৃষকেরা সেই স্থানগুলো চাষাবাদের কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি করছেন। বিভিন্ন সবুজ ফসল বাতাসে দোল খেয়ে নদী তীরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সরেজমিনে দেখা যায়, কৃষকেরা এখন ইরি-বোরোসহ বিভিন্ন ফসল ফলানোর দিকে ঝুঁকেছেন।

কৃষক শ্রীলাল, পিয়ার আলী এবং আবেদ আলী বলেন, “আগে নদীর দু’তীরে আবাদ করা সম্ভব ছিল না। তবে নদীর পানি শুকিয়ে যাওয়ার পর চরের জমিতে চাষাবাদ শুরু করেছি। এখন ফলন ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছে।”

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

আত্রাই নদীর পলিমাটি অত্যন্ত উর্বর হওয়ায় ফসলের উৎপাদন বেশি হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, “নদীর চরের জমিতে ফসল উৎপাদনের আগ্রহ বাড়ছে। কৃষি অফিস থেকে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে বাম্পার ফলনের আশা করা হচ্ছে।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেএম মাহাবুব হোসেন জানান, “আত্রাই নদীর তীরের কৃষকেরা বর্তমানে সবুজ বিপ্লব ঘটিয়েছেন। চরের জমিতে সঠিক পরিচর্যা ও প্রযুক্তি প্রয়োগ করে কৃষকেরা দারুণ সাফল্য পাচ্ছেন।”

উত্তর জনপদের এই কৃষি উন্নয়ন শুধু খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখছে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবুজে ঘেরা আত্রাই নদীর তীর এখন কৃষকদের স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠেছে।

কৃষি বিপ্লব
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

জুলাই আন্দোলেন শহীদদের মরদেহ উত্তোলন শুরু রবিবার

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হিলি বাজারে নাটকীয়ভাবে বেড়েছে পেঁয়াজের দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

সেন্ট মার্টিনে ১৫তম পরিচ্ছন্নতা অভিযানে ২টন প্লাস্টিক বর্জ্য অপসারণ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

ডিইউজে নির্বাচনে পুনঃনির্বাচিত সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে ওজনস্কেলে অনিয়ম, ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ

গোয়ালন্দে ওজনস্কেলে অনিয়ম, ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

হাদি গুলিবিদ্ধ: প্রতিবাদে কাল সারাদেশে বিক্ষোভ বিএনপির

হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে

হাদিকে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

হাদির ওপর হামলায় সাঁড়াশি অভিযান, লাইফ সাপোর্টে আহত প্রার্থী

হাদির ওপর হামলায় সাঁড়াশি অভিযান, লাইফ সাপোর্টে আহত প্রার্থী

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে কচুর লতি চাষে বিপ্লব, সমৃদ্ধ গ্রামের জন্ম

মৌলভীবাজারে কচুর লতি চাষে বিপ্লব, সমৃদ্ধ গ্রামের জন্ম

তুলনামূলক কম খরচ, কম পরিশ্রম এবং বেশি লাভজনক হওয়ায় মৌলভীবাজার জেলায় কচুর লতি চাষে নতুন বিপ্লব সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা অন্য অনেক প্রচলিত ফসলের তুলনায় বেশি আয়ের আশায় লতি চাষে ঝুঁকছেন। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি মৌলভীবাজার থেকে প্রতিদিনই লতি পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায়। মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় প্রায়

ছোট খামার থেকে বড় স্বপ্ন— কমলগঞ্জের মুঈদের কৃষি বিপ্লব

ছোট খামার থেকে বড় স্বপ্ন— কমলগঞ্জের মুঈদের কৃষি বিপ্লব

স্বপ্ন, পরিশ্রম আর অধ্যবসায়ের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জের তরুণ সফল কৃষি উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। ২০০৭ সালে মাত্র কয়েকটি গরু ও মুরগি নিয়ে শুরু করা ছোট্ট খামার আজ রূপ নিয়েছে বৃহৎ কৃষি প্রতিষ্ঠানে। সাড়ে ৭ বিঘা এলাকায় বিস্তৃত মূল খামারের পাশাপাশি ৫০ বিঘা জমিতে সাইলেজ উৎপাদন এবং ৪০ বিঘা জমিতে ৮টি পুকুরে মৎস্যচাষ পরিচালনা করছেন তিনি। তাঁর প্রতিষ্ঠান

বরিশালে ঘূর্ণিঝড় রেমালে নষ্ট ২৭২ টন সার ১৮ মাস পর মাটি চাপা

বরিশালে ঘূর্ণিঝড় রেমালে নষ্ট ২৭২ টন সার ১৮ মাস পর মাটি চাপা

২০২৪ সালের ২৬শে মে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য বরাদ্দ রাখা ২৭২ টন সার নষ্ট হওয়ার দীর্ঘ ১৮ মাস পর অবশেষে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার বাফা কার্যালয়ের পাশে প্রায় ৫ হাজার ৬৪০ বস্তা সার মাটি চাপা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নষ্ট হওয়া এই সারের আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। সার ধ্বংস কার্যক্রমে

দিনাজপুরে কলা চাষে সফল শাকিল আনসারী

দিনাজপুরে কলা চাষে সফল শাকিল আনসারী

দিনাজপুরের হিলিতে স্বাবলম্বী কৃষক শাকিল আনসারী উপজেলার বৃহত্তম কলার বাগান গড়ে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৫০ শতাংশ জমিতে তিনি দুই বছর আগে শুরু করেন ১,৩০০ গাছের কলার চারা। বর্তমানে তার বাগানে তের হাজারেরও বেশি চারা রয়েছে। শাকিল আনসারী জানান, বাগানে প্রথম ফল আসতে লাগল ছয় মাসের মধ্যে। এ বাগান থেকে বছরে তিনি আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন। চারা,

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন: হাওর-উজানে কৃষকের মুখে তৃপ্তির হাসি

মৌলভীবাজারে আমনের বাম্পার ফলন: হাওর-উজানে কৃষকের মুখে তৃপ্তির হাসি

মৌলভীবাজার জেলার শস্যভান্ডারখ্যাত কাউয়াদীঘি হাওর অধ্যুষিত রাজনগরসহ জেলার বিভিন্ন উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে দেখা দিয়েছে আশাতীত বাম্পার ফলন। দীর্ঘ প্রতিকূলতা, পাহাড়ি ঢল ও টানা বন্যার ক্ষতি পেরিয়ে বহু কৃষক পরিবার এবার নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন। মাঠজুড়ে এখন দোল খাচ্ছে সোনালি ধানের শীষ; উঠোনজুড়ে জমতে শুরু করেছে নতুন ফসল। হেমন্তের বাতাসে পাকা-আধাপাকা ধানের সোনালি সমারোহ যেন প্রকৃতির উৎসবে পরিণত