বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ৬ সাংবাদিকসহ আহত ২০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ২৩:৫২

শেয়ার করুনঃ
বরিশালে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ৬ সাংবাদিকসহ আহত ২০

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার, গণগ্রেপ্তার বন্ধ, কেন্দ্র্রীয় সমন্বয়কসহ সারাদেশে শিক্ষার্থীদের মুক্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা মেনে নেওয়ার দাবিতে বরিশালে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠির আঘাতে ৬ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পাশাপাশি এ ঘটনার পর সড়ক থেকে দুই ছাত্রীসহ ১১ জনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। 

পুলিশের দাবি শিক্ষার্থীদের কর্মসূচিতে শিবিরের কিছু কর্মী অংশ নেয়ায় তাদেরকে আটক করা হয়েছে। আর শিক্ষার্থীরা বলছেন, তারা রাষ্ট্রবিরোধী কিংবা কোনো ধরনের সংঘাতে ছিল না। তারপরও বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং সহপাঠীদের ধরে নিয়ে গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টা দিকে নগরীর সদর রোড ও ফজলুল হক অ্যাভিনিউ এলাকা জুড়ে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সকাল থেকে বরিশাল নগরীর প্রধান সড়কগুলো আটকে রাখে পুলিশ। নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে তারা দাবি আদায়ে সুশৃঙ্খলভাবে ফকিরবাড়ি রোড থেকে সদর রোডে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এরপরও বাধা উপেক্ষা করে তারা অশ্বিনী কুমার হলে সামনে চলে আসলে পুলিশ লাঠিচার্জ করে। পরে তারা আদালত পাড়ার সামনের সড়কে গেলে সেখানেও পুলিশ বাধা দেয় এবং ১০-১১ জনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায়।

শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে আসা শিক্ষক বিপ্লব দাস বলেন, শিক্ষার্থীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে ডেকেছিলেন। সবাই আমার ছাত্র। সেই কারণে আমি এসে ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীরা সদর রোড থেকে আদালত পাড়ায় আসার সময় পুলিশ তাদের লাঠিপেটা করেছে। অথচ শিক্ষার্থীরা কোনো ধরনের গোলযোগ করেনি।

ঘটনাস্থলে থাকা বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত বলেন, বিরোধী ছাত্রসংগঠনের কিছু নেতা রাস্তা অবরোধ করেছিল। কোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটার সামনেও অবরোধ করেছিল। তারা পুলিশের ওপর হামলার চেষ্টা করে, ইটপাটকেল নিক্ষেপ করে, গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাদের উঠিয়ে দিয়েছি। বেশ কয়েকজনকে আটক করেছি। 

সাংবাদিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি দাবি করেন, এখানে (শিক্ষার্থীদের কর্মসূচিতে) বেশ কিছু শিবিরের ছাত্র ছিল, যাদের আটক করেছে তারা। তবে এতে ভিন্নমত জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর বরিশাল জেলার আহ্বায়ক ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছিল।  এটা সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি। এখানে সাধারণ শিক্ষার্থীরা ছিল।  সেখানে এসে পুলিশ হামলা করেছে। নারী শিক্ষার্থীদের আহত করেছেন। তিনি  বলেন, অন্তত ১০-১৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। যেভাবে গ্রেপ্তার চালিয়েছে, সেটাও ন্যক্কারজনক। অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দাবি করে ডা. মনীষা পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার শিকার শিক্ষার্থী মৌসুমি জানিয়েছেন, পুলিশ নিজেদের দোষ ঢাকতে জামায়াত শিবিরের তকমা লাগানোর চেষ্টা করছে। পুরুষ পুলিশরা এসে আমাদের সবাইকে ইচ্ছেমতো পিটিয়েছে। কাউকে বাদ দেয়নি, চুল ধরে লাঠিপেটা করছে। যদিও কোতোয়ালি থানা পুলিশের দাবি, ঘটনাস্থলে নারী পুলিশ সদস্যরা ছিল, যারা নারীদের বিষয়টি নিয়ন্ত্রণ করেছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বরিশাল নগরীর ফকিরবাড়ী রোড থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। তখন পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। ঘটনার ছবি ধারণ করতে যাওয়া দৈনিক যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শামীম আহমেদ, হৃদয়, তুহিনসহ অন্তত ৬ সাংবাদিক পুলিশি লাঠিপেটার শিকার হন এবং আহত হন।

লাঠিপেটার শিকার সাংবাদিকরা জানান, বিনা উসকানিতে উপ-কমিশনার এসএম তানভীর আরাফাতের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের বাদ দিয়ে সাংবাদিকদের পিটিয়েছে। এমনকি পরে গিয়ে আহত হওয়া সাংবাদিক শামীম আহমেদও বাদ যায়নি লাঠিপেটা থেকে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা এর তাৎক্ষণিক প্রতিবাদও জানালে, তারা ঘটনা অস্বীকার করেন। পরে বিষয়টি পুলিশ কমিশনারকে তাৎক্ষণিক জানানো হয়। তিনি নিজে খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানালে সাংবাদিকরা আহতদের নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায়।

এদিকে বুধবার বিকেল সাড়ে ৩টায় ছাড়া পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক হুজাইফা রহমান জানান, ১ জন প্রতিবন্ধী পথচারীসহ পুলিশ ১১ জনকে ঘটনাস্থল থেকে আটক করে। ওই প্রতিবন্ধীসহ ৫ জনকে কিছুক্ষণ আগে ছেড়েছে। বাকি ৬ শিক্ষার্থী এখনও তাদের হেফাজতে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

পিলখানা ট্র্যাজেডি জাতির ইতিহাসে কলঙ্ক: সেনাপ্রধান

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

দেশের সার্বভৌমত্বে আঘাত ছিল পিলখানা ঘটনা: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজনগর উপজেলাে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জেলার জনগণের জন্য নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানিয়েছে। একটুও খরচ হয়নি। তাই আমার দায়বদ্ধতা দেবীদ্বারের মানুষদের প্রতি। আমি

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমান খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তবে ইউনিয়ন

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে