বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সন্তানদের যে আমলের অভ্যাস করানো জরুরি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২০, ১৬:২০

শেয়ার করুনঃ
সন্তানদের যে আমলের অভ্যাস করানো জরুরি

সৌভাগ্যবান ওইসব ব্যক্তি, মৃত্যুর পরও যাদের আমলনামায় সাওয়াব যোগ হতে থাকে। সৌভাগ্যের অধিকারী এসব ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ওপরই আমল করে গেছেন। নিজ নিজ সন্তানদেরও ওই হাদিসের আলকারী হিসেবে তৈরি করে গেছেন।দুনিয়ার জীবনে তারা যেমন দান-সাদকা ও উপকারী জ্ঞান বিতরণ করেছেন ঠিক তেমনি নিজ পরিবারে রেখে গেছেন নেক সন্তান ও উত্তরাধিকার। যারা নিয়মিত সুন্নাতের ওপর আমল করে চলছেন। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল (সাওয়াব লাভের পথ) বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল ব্যতিত। তা হলো-

 صَدَقَةٍ جَارِيَةٍ বা চলমান দান;

আরও

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন
عِلْمٍ يُنْتَفَعُ بِهِ ইলমিন ইয়ানতাফাউ বিহি বা এমন ইলম (জ্ঞান) যা দ্বারা উপকৃত হওয়া যায়।

 وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ আর এমন নেক সন্তান (রেখে যাওয়া), যে (মৃত্যুর পর) তার জন্য দোয়া করবে।’ (মুসলিম, তিরমিজি, মিশকাত)

যে দান দীর্ঘদিন মানুষের কল্যাণে আসে

এমন দান-অনুদান করা। যত দিন এর অস্তিত্ব থাকবে, ততদিন তার বিনিময়ে দানকারীর আমলনামায় সাওয়াব পৌঁছতে থাকবে। হাদিসে পাকে এর একটি উদাহরণ এসেছে-

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে মুসলিম অপর মুসলিমকে একটি কাপড় পরাবে, যতক্ষণ ওই ব্যক্তি কাপড়ের একটি টুকরোও তার গায়ে ব্যবহার করবে, ততক্ষণ পর্যন্ত দানকারী আল্লাহর হেফাজতে থাকবে।’ (মিশকাত)

এভাবে যেসব দান-সহযোগিতায় ব্যক্তি, পরিবার, সমাজের উপকার হয়; তথা মাদরাসা, মসজিদ, পাঠাগার, হাসপাতাল, ইয়াতিমখানা, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, গরিব-অসহায় মানুষের জন্য কল্যাণ ফান্ড, পাবলিক টয়লেট, রাস্তার পাশে ছায়া ও ফল দেয়া গাছ-গাছালি, সুন্দর পরিবেশসহ জনকল্যাণমূলক যে কোনো কাজে সাওয়াবের নিয়তে দান সহযোগিতা করা। এসব কাজের সাওয়াব মানুষের মৃত্যুর পর আমলনামায় যোগ হতে থাকবে।

যে ইলম মানুষের জন্য উপকারি

যে শিক্ষায় মানুষের দুনিয়া ও পরকালের জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে এমন যে কোনো জ্ঞানদান বা শিক্ষার প্রচার ও প্রসারের সাওয়াবও মানুষের আমল নামায় যোগ হতে থাকবে। হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।’ হাদিসে অন্যকে শেখানোর দায়িত্ব পালনকারী ব্যক্তি সাওয়াব পাবে। এভাবে যত মানুষকে কুরআন-হাদিস, ইসলামি জ্ঞানসহ দুনিয়া ও পরকালে কল্যাণে যেসব জ্ঞান শেখাবে, এর যথাযথ কল্যাণমূলক বাস্তবায়নে মৃত্যুর পরও আমলনামায় পৌঁছতে থাকবে সাওয়াব আর সাওয়াব।

রেখে যাওয়া নেক সন্তান

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দান-সহযোগিতার মধ্যে সেই খরচ বা দানই উত্তম, যা নিজ পরিবারের জন্য করা হয়। নিজের সন্তান-সন্তুতিকে যদি দানের প্রতি উৎসাহিত করা যায়, জ্ঞানার্জনের পর জনসেবায় জ্ঞানের বিতরণকারী বানানো যায় এবং বাবা-মা ও আত্মীয়স্বজনকে ভালোবাসার অনুভূতি ও উপলব্ধির দিকে ধাবিত করা যায়। এসব সন্তানই মৃত্যুর পর বাবা-মা ও নিকটাত্মীয়দের জন্য দুই হাত তুলে দোয়া করবে। এ দোয়া মানুষের কাজে আসবে।

প্রজন্মের পর প্রজন্ম এভাবে চলতে থাকলে নেক সন্তানের দোয়া থেকে বঞ্চিত হবে না কোনো নেককার মানুষ। এ কারণেই বাবা-মা ও নিকটাত্মীয়রা সচেতন হলে সন্তান-সন্তুতিও হয়ে ওঠে নেককার এবং সচেতন। হাদিসে পাকে এ নেক সন্তানের কথাই বলা হয়েছে। যারা আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করবে-

- رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ : ‘রাব্বানাগফিরলি ওয়ালেওয়ালেদাইয়্যা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়া কুমুল হিসাব।’ (সুরা ইবরাহিম : আয়াত ৪১)

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাকে, আমার বাবা-মাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।’

- رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ : ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের এ শিক্ষা ও নসিহত অনুযায়ী জীবন গঠন করা। মৃত্যুর পরও আমলনামায় সাওয়াব যোগ হওয়ার ব্যবস্থা গ্রহণে দুনিয়াতেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আর তাতে মিলবে দুনিয়া ও পরকালের প্রকৃত সফলতা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। পরকালের চিরস্থায়ী জীবনের কল্যাণে সাওয়াব লাভের এ নসিহত ও শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন। নিজ নিজ সন্তানদের এ শিক্ষার আলোকে গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন