বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬২৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যে আমলে সবসময় ক্ষমার দরজা খোলা থাকবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৩

শেয়ার করুনঃ
যে আমলে সবসময় ক্ষমার দরজা খোলা থাকবে
গোনাহমুক্ত জীবন লাভে কুরআনুল কারিমে অনেক নসিহত ও নির্দেশ রয়েছে। আবার হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের গোনাহ মাফের জন্য অনেক পথ ও পাথেয় গ্রহণের নির্দেশ দিয়েছেন। হাদিসের বর্ণনা অনুযায়ী গোনাহ থেকে মুক্তি লাভের অন্যতম একটি হলো যথাযথভাবে ফরজ নামাজের ওয়াক্তে উত্তমরূপে ওজু করা এবং নামাজ আদায় করা।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া ও পরকালীন জীবনে সফলতা, নাজাত ও গোনাহ মাফের উদ্দেশ্যে এ সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। গোনাহ মাফের এ অবস্থা সবসময় চলমান থাকবে বলেও হাদিসে উল্লেখ করেছেন। হাদিসে এসেছে-

হজরত আমর ইবনু সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তিনি পানি আনার নির্দেশ দিলেন। এরপর তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, কোনো মুসলিমের যখন কোনো ফরজ নামাজ আদায় করার ওয়াক্ত হয় আর সে উত্তমরূপে নামাজের জন্য ওজু করে, নামাজের নিয়ম ও রুকুকে উত্তমরূপে আদায় করে; তা হলে যতক্ষণ সে কোনো কবিরাহ বা বড় গোনাহে লিপ্ত না হবে, তার এ নামাজ তার পেছনের সব গোনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তিনি বলেন, এ অবস্থা সর্বযুগেই বিদ্যমান থাকবে।' (মুসলিম)

হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‌যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য পরিপূর্ণভাবে ওজু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে (মাসজিদে) যায় এবং লোকদের সঙ্গে অথবা তিনি বলেছেন, জামাআতের সঙ্গে অথবা বলেছেন মাসজিদের মধ্যে নামাজ আদায় করে, আল্লাহ তার গোনাহসমূহকে মাফ করে দেবেন।' (মুসলিম)

আরও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত
হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম হুমরান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খুব উত্তমরূপে ওজু করে বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওজু করতে দেখেছি যে, তিনি অতি যত্ন করে ওজু করলেন। অতপর তিনি বলেছেন- যে ব্যক্তি অনুরূপ ওজু করে নামাজের জন্য মসজিদের দিকে যায় এবং তাঁর মসজিদে যাওয়া যদি নামাজ ব্যতিত অন্য কোনো কারণে (উদ্দেশ্যে) না হয় তবে তার বিগত জীবনের সব গোনাহ ক্ষমা করে দেয়া হবে।' (মুসলিম)

ধর্ম
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
অন্য বর্ণনায় হুমরান বলেন, আমি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য ওজুর পানি আনলাম। অতপর তিনি ওজু করে বললেন, লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক হাদিস বর্ণনা করে থাকে। আমি সেই হাদিসগুলোর ব্যাপারে অবগত নই। তবে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমার এ ওজুর মত ওজু করতে দেখেছি। তারপর বলেছেন- যে ব্যক্তি এভাবে ওজু করবে, তার পেছনের সব গোনাহ মাফ করে দেয়া হবে। আর তার নামাজ আদায় ও মাসজিদের দিকে যাওয়া অতিরিক্ত সাওয়াব বলে গণ্য হবে।' (মুসলিম)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্য বর্ণনায় হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'কোনো ব্যক্তি আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবে পরিপূর্ণ ওজু করার পর পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ আদায় করল, তার এ নামাজ মধ্যবর্তী সময়ের গোনাহের কাফফারা হয়ে যায়।' (মুসলিম) উল্লেখিত হাদিসের আলোকে বুঝা যায়, গোনাহ মাফের অন্যতম মাধ্যম উত্তমরূপে ওজু করা। বিশেষ করে ফরজ নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে উত্তমরূপে ওজু করে নামাজে উপস্থিত হওয়া। আর এ ওজু ও নামাজে কবিরা গোনাহ ছাড়া বান্দার ছোট সব গোনাহের কাফফারা হয়ে যায়।

মনে রাখা জরুরি

আরও

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি
মুমিন মুসলমান যখন ছোট গোনাহ থেকে বিরত থাকে, ওই ব্যক্তির দ্বারা বড় গোনাহ সংঘটিত হয় না বললেই চলে। আর যদি কোনো কারণে ওই ব্যক্তি বড় গোনাহ করেই ফেলে তবে আশা করা যায়, আল্লাহ তাআলা উক্ত আমলের মাধ্যমে বান্দার গোনাহকে হালকা করে দেবেন।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ নামাজের ওয়াক্তে উত্তমরূপে ওজু করে, বিনয় ও যথাযথ রুকু-সেজদার মাধ্যমে নামাজ আদায় করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদা লাভের তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

ইসলাম ধর্মে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। এদিন নামাজ, দোয়া, জিকির ও বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে। তাই ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবারকে ইবাদত-বন্দেগিতে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান পুরুষ মুসলমানদের জন্য জুমার নামাজ

সর্বশেষ সংবাদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

প্রায় দশ লাখ মানুষ চিকিৎসাযোগ্য ছানিতে অন্ধত্বের ঝুঁকিতে

ওয়াজ মাহফিলে নিলামে: পঞ্চাশ হাজারে বিক্রি এক হালি কমলা

ওয়াজ মাহফিলে নিলামে: পঞ্চাশ হাজারে বিক্রি এক হালি কমলা

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি